17/05/2025
আজ আমার জীবনের একটি স্মরণীয় দিন, আজকে আমার ভাই, Sadat Rahman, দিপ্তী চৌধুরী, মেঘ সহ কিছু অদম্য কিশোর কিশোরীর প্রচেষ্টায় গড়ে তোলা, একাই একশো এর পক্ষ থেকে দিনব্যাপী হারিয়ে যাওয়া কিশোর কিশোরীদের নিয়ে আনন্দ আয়োজনের একজন সদস্য হতে পেরে আমি অত্যন্ত খুশী।
একাই একশো এমন একটি প্রচেষ্টার নাম, যার মাধ্যমে সাদাত ও তার বন্ধুরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে শিশু অধিকার নিশ্চিতকরণ সহ শিশুদের নিরাপত্তা ও হারিয়ে যাওয়া শিশুদের পূর্ণবাসন সহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে।
আজ আমরা কিছু হারিয়ে যাওয়া ও থ্যালাসেল্মিয়াতে আক্রান্ত শিশুদের নিয়ে সারাদিন ব্যাপী STAR Cineplex এ আয়োজন করেছিলাম জংলী সিনেমাটি প্রদর্শনীর। আমাদের সাথে ছিলেন জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ ও জংলী সিনেমার টিম মেম্বারগন।
স্টার সিনেপ্লেক্স আমাদের সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করে পাশে ছিলেন। শুধু তাই নয়, শিশু ও অভিভাবকদের দুপুরের খাবারের আয়োজন ও স্টার সিনেপ্লেক্স থেকে করা হয়। আমরা কৃতজ্ঞ মাহাবুব রহমান ভাইয়া, খালেদ শাম্মী ভাইয়া, রেবেকা আপু সহ সিনেপ্লেক্সের সকল সদস্যদের যারা পাশে থেকে এমন বিশাল আয়োজনকে সহজ ভাবে আমাদের সাহায্য করেছেন।
এছাড়াও একাই একশো টিমের পক্ষ থেকে আজকে "শিশু নিরাপত্তা নিশ্চিতকরনে" একটি কমিকবুক প্রকাশ করা হয়, যার মোড়ক উন্মোচন করেন সিয়াম আহমেদ। এই পুরো কমিকবুকটি আমাদের আদরের ছোট বোন লাইবার হাতে করা।
সারাদিন ব্যাপী এমন একটি উদ্যোগের অংশীদার হতে পেরে আমি ধন্য।
কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই সাদাত, দিপ্তী, মেঘ সহ একাই একশো এর সকল টিম মেম্বারদের। আরো কৃতজ্ঞতা জানাই "অপরাজেয় বাংলা, থ্যালাসেল্মিয়া ফাউন্ডেশন ও সমাজ কল্যান অধিদপ্তরকে" সব সময় পাশে থাকার জন্য।
আমরা একাই একশো, আমরা জংলী, আমাদেরই শিশুদের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়ে তুলতে হবে।
___
Today is a memorable day in my life. I am extremely happy to have been a part of a day-long celebration organized by *Ekai Eksho* — an initiative built through the tireless efforts of my brother Sadat Rahman, Dipti Chowdhury, Megh, and a group of determined teenagers — focusing on children who have gone missing.
"Ekai Eksho*" is the name of an incredible initiative where Sadat and his friends have been relentlessly working to ensure child rights, promote child safety, and rehabilitate missing children, among many other important issues.
Today, we organized a special screening of the movie "Junglee" at STAR Cineplex, dedicated to children who were once missing and those affected by thalassemia. Popular actor Siam Ahmed and members of the "Junglee" movie team were present with us.
STAR Cineplex supported us wholeheartedly in every way. Not only that, they also arranged lunch for the children and their guardians. We are grateful to Mahabub Rahman Bhaiya, Khaled Shammy Bhaiya, Rebecca Apu, and all the members of Cineplex who stood by us and made such a large-scale event smooth and successful.
Additionally, on behalf of "Ekai Eksho", a comic book on “Ensuring Child Safety” was published today, and it was officially unveiled by Siam Ahmed. The entire comic book was lovingly illustrated by our dear little sister Laiba.
I feel truly honored to be a part of such a day-long initiative.
My heartfelt gratitude and appreciation to Sadat, Dipti, Megh, and all the members of the "Ekai Eksho" team. I also extend my sincere thanks to *Aparajeyo Bangla*, *Thalassemia Foundation*, and the *Department of Social Services* for always standing by our side.
We are *Ekai Eksho*, we are *Junglee*, and together, we must build a safer world for our children.
The amazing pictures are taken by Kmd Tareque Rahman