18/12/2024
উচ্চবিত্ত পরিবারের সন্তানরা অন্যায় কিছু করলে তারা অবুঝ,নিষ্পাপ শিশু আর নিম্মমধ্যবিত্ত পরিবারের সন্তানরা সাধারণ একটা জিনিস ধরিয়ে দিলেই বেয়া'দব..😌
~ ~ ~ ~ ~ ~ ~
: #বেয়া_দবি
-এই আপনের সন্তানরে বুঝান..এত রাগ ভালো না...শুধু কি তাই!!কি বেয়া'দব!! কথাই বলতে চায় না।
-আম্মু চলো এখান থেকে। হুহ্ একটা জিনিস ধরলেই খ্যাচ'খ্যাচ করে,যেন কত দামী!! বেশ করেছি নষ্ট করেছি..এখন কি পা ধরে মাফ চাবো?!!? ছোট'লোক কোথাকার..!?
-শুনেন আমার বাচ্চা ছোট, কিচ্ছু বোঝে না ও, ওকে দেখার জন্য অনেক স্যাক্রিফাইজ করছি। অন্যায় করলেও করে নাই সে..
-এরকম হলে আর আসবো না এই বাড়িতে..
-হ্যা চলো তো আব্বু, যে না বাড়ি!!.. এখানে আর জীবনেও আসবো না..থার্ড'ক্লাশ পিপল..
কথাগুলো এক নাগাড়ে বলে প্রস্থান করলো দম্পতি এবং তাদের সন্তান। কথাগুলো চুপ করে শোনা ছাড়া আর কিছুই বলতে পারলো না এক অসহায় মা।
মেয়ে তার বড় রাগী।এই রাগের কোপে অনেকবারই পরেছে,তবে আজকে কি থেকে কি হলো বোঝা গেলো না।
বাড়িতে আসা মেহমানের বাচ্চাটা কিছু জিনিস অন্যায় করেছে,সাথে চোটপাট তো আছেই; বড়লোকের সন্তান কিনা।ঐটুকু জিনিস নষ্ট করা তার কাছে কিছুই না।তবে, ঐটুকু জিনিস জোগাড় করতে ঐ পরিবারের ও মেয়েটার কতটা আবেগ শ্রম জড়িয়ে আছে তা ফার্স্ট'ক্লাশ ফ্যামিলির আদরের দুলালরা বুঝবে কি করে..তাদের এবং তাদের পরিবারের টাকা আছে।নীতি হলো "একটা নষ্ট হলে আরেকটা আসবে"
আর নিম্মবিত্তরা ভাবে"কোথা থেকে আসবে???"
মেয়েটা সচরাচর কম কথা বলে।একঘরে হয়ে থাকতেই পছন্দ করে সবসময়..কুশল বিনিময় ব্যতিত তেমন কথা বলেনি,এটা তাদের কাছে অস'ভ্যতা, অভ'দ্রতা, বেয়া'দবি ইত্যাদি...
আচ্ছা অন্যায় করলে তা ধরিয়ে দেওয়াও কি অন্যায়?বেয়া'দবি..!??
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
বড়লোকের সন্তানরা কোন জিনিসের মূল্য কতটুকু তা বুঝে না কিন্তু তাদের থেকে বয়সে বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় তাও কি জানে না?
একজন বয়সোর্ধ্ব মানুষের সামনে তার পরিবার, মেয়েকে থার্ড'ক্লাশ,ছোট'লোক.. বলাও বোধহয় অবুঝ বালকের অবুঝ মস্তিষ্কের কাজ??হয়তো...
বড়লোক বাবার মায়ের আদরের দুলাল কিনা..।
সমাপ্ত~ ~ ~ ~ ~~ ~ ~
বি:দ্র:উপরের ঘটনাটি একটি কাল্পনিক ছোটগল্প। এবং নিচের ছবিটিও একটি কাল্পনিক সৃজন।এর সঙ্গে বাস্তবে সামগ্রিক মিল নেই।
#ছোটগল্প