24/02/2026
শাড়ি
ভারতবর্ষের প্রাচীন ইতিহাসের সাথে যার নিবিড় সম্পর্ক খুঁজে পাওয়া যায়। কি করে! সাহিত্যপাঠ করে ও আমাদের ব্যক্তিজীবনের অভিজ্ঞতা থেকে এ কথা স্পষ্টতই বলা যায় যে ‘শাড়ির আচলের ছায়ায় যে সন্তান বড় হয় সে আর যাই করুক না কেন, বিপথে যায় না।’ এমন উদ্ধৃতি আর কোন পোশাক নিয়ে আছে বলে আমার জানা নেই।
শাড়ি এমন এক অনন্য পোশাক যা বয়স, সামাজিক অবস্থান বা জাত-পাত নির্বিশেষে প্রতিটি নারীর জন্য সমানভাবে মানানসই। এমনকি যেকোনো ঋতু, হোক সেটা বসন্ত বা শরৎ, শাড়ি ঠিকই মানিয়ে যায়।
সেই শাড়ি পরে থাকে এখন আলমারিতে। কালের বিবর্তনে আমরা আগের চেয়ে ঢের কর্মব্যস্ত জীবন পার করি। এর ফলে আমাদের প্রত্যহ জীবনে শাড়ি পরিধান করার সুযোগ হয়ে উঠে না। বাঙ্গালির ঘরে ঘরে যে অলিখিত সিন্দুক রয়েছে তা মেললে শাড়ির মেলা হয়ে যায়।
কিন্তু একটি সাধারণ সুতির শাড়ি তৈরিতে তুলা চাষ থেকে শুরু করে বুনন পর্যন্ত যে বিপুল পরিমাণ পানি খরচ হয়, হিসাব করলে তা প্রায় কয়েক হাজার লিটার হতে পারে।
তাই শাড়ি নিয়ে ইলোরা কালেক্টিভ স্পেসে আবারো .official দেখা হচ্ছে। পুরনো শাড়ি প্রদর্শনী ও বিপণন কার্যক্রমের এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি .official , Nadira Anjum Mimi, Kim Z. Sabir, Tahmina Afroz Diba, Nafisa Shadaf
সহ আরও অনেককে।
তারিখ: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা
স্থান: ইলোরা কালেক্টিভ স্পেস
ফ্ল্যাট এ-২, বাড়ি ৩৫/৩ (নিরিবিলি এপার্টমেন্টস), ইন্দিরা রোড, ঢাকা-১২১৫ এই ঠিকানায়।
পরিবার এবং বন্ধুদের নিয়ে আপনি আমন্ত্রিত।