Mar Jia

Mar Jia স্বপ্ন দেখি, চেষ্টা করি, এগিয়ে চলি…

02/07/2025

🧠💼 অফিস পলিটিক্স এড়াতে চান? এই গাইডটি আপনার জন্য!?
অফিস মানেই শুধু ৯টা-৫টার কাজ না। এখানে প্রতিদিনই চলে নানা মানসিক চাপ, দলাদলি আর একে অপরকে টপকানোর এক নীরব প্রতিযোগিতা – যেটাকে আমরা বলি অফিস পলিটিক্স।
যারা এই খেলায় পটু, তারা কখনও কখনও যোগ্যতার চেয়ে চালাকিতে এগিয়ে যায়। আর যারা চুপচাপ নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করে, তাদের পথ হয়ে ওঠে কঠিন। কিন্তু কিছু অভ্যাস গড়ে তুললে আপনি এই টানাপোড়েন থেকে নিজেকে অনেকটাই রক্ষা করতে পারবেন।

🛡️ নিজেকে রক্ষার ১০টি সহজ কৌশল:
1. পেশাদার হোন
সময়মতো, মনোযোগ দিয়ে কাজ করুন। কে কী বলল বা করল – এসবের পিছনে না ছুটে নিজের কাজে মন দিন। ব্যক্তিগত বিষয় অফিসে টেনে আনবেন না।
2. কম কথা, বেশি কাজ
অফিস গসিপ বা কানাঘুষা এড়িয়ে চলুন। কথা যত কম, বিপদ তত কম।
3. কৌশলী হোন, কিন্তু সন্দেহপ্রবণ নন
সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। তবে অকারণে সন্দেহ করলে নিজেই অস্থির হয়ে পড়বেন।
4. দলবাজি নয়, সবাইকে সম্মান দিন
কোনো নির্দিষ্ট দলে নিজেকে জড়াবেন না। সবার সাথে বন্ধুসুলভ আচরণ করুন।
5. নিজের সীমা নির্ধারণ করুন
সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। ‘না’ বলতে শিখুন। কে আপনার সময় অপচয় করছে, তা চিনে নিন।
6. যুক্তি দিয়ে প্রতিক্রিয়া দিন
কারও কথায় উত্তেজিত হয়ে আবেগে ভেসে যাবেন না। ঠান্ডা মাথায় ভাবুন, প্রয়োজনে ঊর্ধ্বতনদের জানান।
7. দক্ষতা গড়ুন ও আপডেট থাকুন
আপনি যদি কাজের বিষয়ে দক্ষ হন, তবে কেউ সহজে আপনাকে দুর্বল করে তুলতে পারবে না।
আর শুধু এই প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে থাকবেন না। মনে রাখবেন — এই প্রতিষ্ঠান চিরকাল আপনার থাকবে না। তাই নিজের স্কিল আপডেট রাখুন, নতুন দক্ষতা অর্জন করুন, ট্রেনিং নিন, সার্টিফিকেট অর্জন করুন।
8. নম্র থাকুন, আত্মমর্যাদা বজায় রেখে
নম্রতা মানে সবাইকে "হ্যাঁ-স্যাঁ" বলা নয়। কারো সঙ্গে দ্বিমত হলে সেটিও ভদ্রভাবে প্রকাশ করা যায়। ভদ্রতা ও বিনয় হলো এমন এক গুণ, যা আপনাকে অনেক দূর নিয়ে যাবে।
9. একজন মেন্টর বা বিশ্বাসযোগ্য সহকর্মী রাখুন
যার সঙ্গে আপনি নিজের কথা খোলাখুলি ভাগ করতে পারেন। মানসিকভাবে এটা খুব সহায়ক।
10. মানসিক শান্তি বজায় রাখুন
অফিসের দুশ্চিন্তা যেন বাসায় না পৌঁছায়। পরিবার, প্রার্থনা, ঘুম ও নিজের ভালো লাগার কাজের মাধ্যমে নিজেকে ভারসাম্যপূর্ণ রাখুন।

🔍 মনে রাখবেন:

"চুপচাপ থেকেও ঝড় সামলানো যায়, যদি ভিতরটা হয় শক্ত।" 💪
অফিস পলিটিক্স পুরোপুরি এড়ানো কঠিন। কিন্তু আপনি চাইলে নিজের নীতিতে অটল থেকে, কৌশলে চললে ও পেশাদারিত্ব বজায় রাখলে—এই জটিল পরিবেশেও সম্মান নিয়ে টিকে থাকা সম্ভব।
যদি তারপরও দেখেন, আপনার কাজ, নিষ্ঠা ও মেধার কোনো মূল্যায়নই নেই — তাহলে হয়তো এই প্রতিষ্ঠান আপনার জন্য নয়। সেখানে থেকে থেকে আপনি নিজের দক্ষতা হারিয়ে ফেলতে পারেন। নতুন কোথাও সুযোগ খুঁজুন, নিজের দক্ষতা দিয়ে নিজেকে তৈরি রাখুন — যাতে যেখানেই যান, নিজের শক্তি আর যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়াতে
#অফিসপলিটিক্স #ক্যারিয়ার_টিপস #চাকরির_দুনিয়া #অফিস_জীবন #পেশাদারিত্ব #অফিসপলিটিক্স #ক্যারিয়ার_টিপস #চাকরির_দুনিয়া #অফিস_জীবন #পেশাদারিত্ব

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Masum, Mamun Hossain, শিহাব উদ্দীন টুটুল, Md. Redoy Ho...
22/06/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Masum, Mamun Hossain, শিহাব উদ্দীন টুটুল, Md. Redoy Hossain, Marjia Rahman, Run Nee, রাজাগঞ্জের প্রিয় খালপাড়, মোবাইল সার্ভিসিং, Jubayer Ahmed Payes, Tasrifa Chowdhury, Moni Islam, Md Rubel Rajbari, Jibon Vay, Rafi Ahmmed Robin Rj, Jahangir Alam, Abantika Abanti, সুদু তুমি, দেলোয়ার মোড়ল, MD Rabiul, Ripon Sarkar, Mayabi Afrin Sorna

12/06/2025

জীবন যতই কঠিন হোক, বাস্তবতা কখনও সুন্দর স্বপ্নের শত্রু না। স্বপ্ন দেখি, তবে চোখ খুলে।
শুভ রাত্রি ☺️

10/06/2025

Good night everyone

07/06/2025

সাইয়্যেদুল ইস্তিগফার ১ বার

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبَوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَى وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْلِي، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ
উচ্চারণ : আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাকতানী, ওয়া আনা 'আবদুকা ওয়া আনা 'আলা 'আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাত্বা'তু, আ'ঊযুবিকা মিন শারি মা ছানা'তু। আবূউ লাকা বিনি'মাতিকা 'আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।

07/06/2025

আল্লা-হুম্মা সল্লি ওয়া সাল্লিম আ’লা নাবিয়্যিনা মুহা’ম্মাদ (ﷺ)

06/06/2025

🇧🇩 বাংলাদেশ নির্বাচন ২০২৫–২৬: ভাবনার কিছু কথা 🇧🇩

দেশের গণতন্ত্রের জন্য নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বর্তমানে বাংলাদেশে নির্বাচনকে ঘিরে নানা আলোচনা, বিতর্ক, আশা ও হতাশা—সবই চলমান। একদিকে জনগণের ভোটাধিকার, অন্যদিকে রাজনৈতিক পরিবেশ—সব মিলিয়ে অনেক প্রশ্ন মাথায় আসে।

আমাদের চাওয়া খুব সাধারণ—একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন যেখানে সকল দল অংশগ্রহণ করবে এবং জনগণের ইচ্ছাই প্রতিফলিত হবে।
নির্বাচন যেন হয় জনতার উৎসব, আতঙ্ক নয়।

আশা করি আমরা সবাই মতভেদ ভুলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে এগিয়ে যাব।
ভোট দিন, সচেতন থাকুন, দেশকে ভালোবাসুন। ❤️🇧🇩

#নির্বাচন২০২৬ #বাংলাদেশ #গণতন্ত্র

06/06/2025

বরিশাল একটা বচন আছে "খায় খয়রাত কইরা পাদে ল্যাম জ্বালাইয়া"।🫠

06/06/2025

👵🤝👰 বউ-শাশুড়ির যুদ্ধ নাকি বোঝাপড়ার অভাব?

আমরা প্রায়ই দেখি—বউ-শাশুড়ির সম্পর্কটা একটা “যুদ্ধ” বলে ব্যঙ্গ করা হয়। কিন্তু সত্যিই কি সেটা যুদ্ধ? নাকি এটা হচ্ছে দুটো প্রজন্ম, দুই ধরনের মানসিকতা আর অভ্যাসের একটা সংঘাত?

শাশুড়ি চান, তার পরিবারের পুরনো রীতিনীতিগুলো বজায় থাকুক।
বউ চায়, নতুন ভাবনায়, নিজের মতো করে একটা জায়গা গড়ে তুলতে।

এখানে দরকার একটুখানি বোঝাপড়া, একটুখানি সহানুভূতি—তাহলেই ‘যুদ্ধ’ থেকে রূপ নিতে পারে এক গভীর, বন্ধনভরা সম্পর্কে।

✅ শাশুড়ির একটু আদর, বউয়ের একটু ধৈর্য
✅ শোনার আগে বোঝার চেষ্টা
✅ পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক না, মনেও সম্পর্ক গড়ে ওঠে

সবশেষে, মনে রাখবেন—একজনের জয় মানে আরেকজনের হার নয়। একসাথে বাঁচাই সবচেয়ে বড় জয়।

#পরিবার #সম্পর্ক #বউশাশুড়ি #সহানুভূতি #ফেসবুকভালোবাসা

10/05/2025

পাইথনের আদ্যোপান্ত...

যেকোন কিছু শেখার ধরন একেকজনের কাছে একেকরকম চাইলে এখান থেকে কিছু সাজেশনস নিয়ে আপনি নিজের মতো করে এমেন্ড করে নিতে পারেন🥰

বেসিক্স:

◾ ভিডিও + হ্যান্ডস-অন:

▪️ Anisul Islam Python (Bangla)
লিংক: Anisul ভাইয়ের পাইথন
➡️ একদম সুন্দর করে বুঝায়, লাইভ কোড করে।

◾টেক্সট সাইট:

▪️ W3Schools Python
লিংক: W3Schools
➡️ এখানে বেসিক টু OOP পর্যন্ত ছোট ছোট সেকশন আছে। একদম হাতেকলমে শিখবেন।

◾ বুক (যদি পড়তে চান):

▪️Python Crash Course - Eric Matthes

প্র্যাকটিস কই করবেন বেসিক শিখে?🤔

◾HackerRank:

▪️ HackerRank Python
➡️ ১০ দিনের চ্যালেঞ্জে গেলে if-else, loops, string, list সব শিখবেন প্র্যাকটিস করে।

◾ Programiz:

▪️ Programiz
➡️ ছোট-ছোট এক্সারসাইজ করে হাত পাকাবেন।

◾এডভান্সড পাইথন কোথা থেকে শিখবেন?

◾Corey Schafer (YouTube) 🔥

▪️Corey Schafer Python Playlist
➡️ ভাই, এটা পাইথনের এডভান্সড হাট বাজার। OOP, Decorator, Generator, Logging, Web Scraping—সব শিখাবেন।

◾RealPython:

▪️ RealPython
➡️ চরম এডভান্স টিউটোরিয়াল, প্রজেক্ট ভিত্তিক।

◾ FreeCodeCamp Full Course (🔥 All-in-One):

▪️ FreeCodeCamp Python 4 Hours
➡️ পুরো পাইথন ১ টা ভিডিওতে, বেসিক টু এডভান্সড।

◾ প্রবলেম সলভিং শিখবেন কিভাবে?

ভাই, এটা ভীষণ গুরুত্বপূর্ণ।

স্টেপ-১: বেসিক ভালোভাবে শেষ হলে
🔸 HackerRank Easy Problems দিয়ে শুরু করেন।

স্টেপ-২:
🔸 LeetCode Easy Problems ধাপে ধাপে করুন।
লিংক: LeetCode Python

স্টেপ-৩:
🔸Codeforces / AtCoder / URI Online Judge তে মাঝে মাঝে ঢু মারেন

➡️ আর ১০০% বুঝতে হবে না—গুগল করুন, সমাধান দেখেন, শেখেন।

নারীর প্রেমে ডুবে না গেলেও প্র্যাকটিস থামালে পাইথনের অতল দরিয়ায় ডুবে যাবেন🫠

◾প্রজেক্ট করবেন কিভাবে?

প্রজেক্ট মানেই পাইথনের হাতের জোর।

একটা To-Do App (CLI)

File Organizer (পিসির ফাইল সোজা করবে)

Weather App (API নিয়ে)

Django/Flask দিয়ে ছোট ওয়েব অ্যাপ বানাবেন।

◾ প্র্যাকটিসের হ্যাবিট:

প্রতিদিন কমপক্ষে ৫ প্রবলেম করুন।

২ ঘণ্টা পাইথন প্রজেক্ট নিয়ে কাজ করুন।

▫️বেসিক শিখুন: Anisul Islam + W3শ্ছুলস

🔹 এডভান্সড শিখুন: Corey Schafer + ড়েয়াল্প্যথন

🔹প্র্যাকটিস করুন: HackerRank + লেএতচদে

🔴 চাইলে ফলো করতে পারেন🥰

◾Phase 1:

ভাই, পাইথন মানে স্রেফ কোড না—এইটা একপ্রকার খেলা!

🔹Day1-7:

প্রতিদিন ১ ঘণ্টা:

Data Types (string, int, float)

Variables

print(), input()

🔸 কোথায় শিখবেন:

Anisul Islam (ভিডিও)

W3Schools (ডক)

Catchphrase : পাইথনের হাতেখড়ি।

🔹 Day 8-15:

কোডিং ফ্লো তৈরি করুন:

if-else

for & while loops

Functions

🔸 কোথায় শিখবেন:

Anisul ভাইয়ের ভিডিও শেষ করুন।

HackerRank 10 Days of Python চ্যালেঞ্জ।

Catchphrase: শর্ত-লুপের খেলা বস করে ফেলবেন।

🔹 Day 16-25:

ভালো ছাত্রের মতো:

List

Dictionary

Tuple

Set

🔸 কোথায় শিখবেন:

W3Schools + Programiz

তারপর HackerRank এর Data Structures সেকশন।

Catchphrase: ডেটা হ্যান্ডলিংয়ের রাজা হবেন।

🔹 Day 26-35:

OOP Time:

Class

Object

Inheritance

Encapsulation

🔸 কোথায় শিখবেন:

Corey Schafer (YouTube)

RealPython এর OOP টিউটোরিয়াল।

Catchphrase: পাইথনের ভেতরের শিল্প বুঝবেন।

◾Phase 2: এডভান্সড টেকনিক ( বিয়িং প্রফেশনাল )

🔹 Modules & Packages:

কীভাবে ফাইল ভেঙে বড় প্রজেক্ট করবেন।
🔸Corey Schafer দেখবেন।

🔹 Decorators & Generators:

পাইথনের আসল বিস্ময় জিনিস।
🔸Corey Schafer → Decorator টিউটোরিয়াল (must-watch)।

🔹 File Handling + Error Handling:

ফাইল খুলবেন, লিখবেন; ভুল ধরবেন।

🔹API & Web Scraping:

পাইথনের মাধ্যমে ইন্টারনেট থেকে ডেটা টানবেন।
🔸 RealPython: Requests + BeautifulSoup।

◾Phase 3: প্রবলেম সলভিং = WAR ZONE🔥

🔹 Easy > Medium > Hard স্কিম:

🔸 HackerRank:

Easy → Loops, Strings, Functions

Medium → Recursion, Nested Loops

🔹 LeetCode:

Easy → Array, HashMap

Medium → Sliding Window, Two Pointer

◾Phase 4: প্রজেক্টের হাতেখড়ি

আইডিয়াগুলো:

▪️ File Organizer: পিসির ফাইলগুলো অটো ফোল্ডারে সাজাবে।

▪️ To-Do List CLI App: Task লিস্ট ম্যানেজ।

▪️Weather Checker: API দিয়ে রিয়েল টাইম আবহাওয়া।

▪️ Expense Tracker: টাকা-পয়সা হিসাব রাখতে পারবেন।

▪️Web Scraper: ওয়েবসাইট থেকে প্রাইস বা নিউজ টেনে আনবেন।

▫️ এগুলো GitHub এ প্রোফাইল সাজান

মনে রাখবেন...

✅ প্রথমে ৩০% বুঝে ৭০% গুগল করুন
✅ রেজাল্ট দেখেন কিন্তু কপি মারবেন না—বোঝার ট্রাই করুন,প্রতিদিন একটু করে এগোলেই রেজাল্ট ভয়ংকর ভালো হয়। পাইথন যদি ধরছেন, ছাড়বেন না। শিখতে শিখতে এমন দিন আসবে যখন মনে হবে পাইথন আপনার নিজের ভাষা! 🥰
.কিপ ড্যাজলিং এভ্রিওয়ান এস ইউ মুভ ফরওয়ার্ড 💕💕

01/05/2025

Programming Language নিয়ে একদম Beginner দের জন্য ৫০টা FACT (শুধু Programming Language নিয়েই)

1. Programming language হলো কম্পিউটারের ভাষা বুঝানোর মাধ্যম।

2. পৃথিবীতে ৭০০+ এর বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে।

3. Python সবচেয়ে beginner-friendly language।

4. C programming হলো সবকিছুর Base। অনেক ভাষার মূল।

5. Java হলো সবচেয়ে portable language — যেকোনো ডিভাইসে চলে।

6. JavaScript হলো ওয়েবসাইটে চলাফেরার ভাষা।

7. SQL হলো ডেটাবেজ নিয়ে কাজ করার ভাষা।

8. HTML আর CSS programming language না।
markup ও styling language।

9. C++ হলো C এর উপর ভিত্তি করে বানানো উন্নত language।

10. Python দিয়ে AI, Web, Automation সবকিছু করা যায়।

11. Rust language খুব secure এবং fast, system-level coding-এর জন্য।

12. Go (Golang) বানিয়েছে Google, fast & lightweight language।

13. Swift হলো Apple এর ডিভাইসে অ্যাপ বানানোর language।

14. Kotlin হলো modern Android app বানানোর official language।

15. R language statistics এবং data analysis এর জন্য ব্যবহৃত হয়।

16. MATLAB মূলত Math heavy projects এর জন্য ব্যবহৃত হয়।

17. PHP এখনো অনেক ওয়েবসাইটে ব্যবহার হয় (যেমন WordPress)।

18. TypeScript হলো JavaScript-এর একটা safer ভার্সন।

19. Julia language scientific computing এর জন্য জনপ্রিয় হচ্ছে।

20. Solidity হলো blockchain smart contract লেখার language।

21. Dart language ব্যবহৃত হয় Flutter app বানানোর জন্য।

22. Assembly হলো সবচেয়ে নিচু লেভেলের language (machine-এর খুব কাছাকাছি)।

23. COBOL আজও অনেক bank-এর সিস্টেমে ব্যবহৃত হয়।

24. Fortran এখনো NASA বা সায়েন্টিফিক সেক্টরে ব্যবহৃত হয়।

25. Scratch হলো visual programming language, বাচ্চাদের শেখানোর জন্য।

26. Haskell হলো pure functional programming language।

27. Lisp ছিল AI development-এর পুরানো জনপ্রিয় language।

28. F # হলো Microsoft-এর functional programming language।

29. Bash বা Shell scripting হলো OS-এর সাথে কাজ করার জন্য language।

30. Visual Basic ছিল Microsoft-এর সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

31. প্রায় সব ভাষাতেই loop, variable, condition, function থাকে — কেবল syntax আলাদা।

32. প্রতিটা ভাষার নিজস্ব syntax, rules, এবং usage আছে।

33. Python হলো dynamically typed, আর Java হলো statically typed।

34. কিছু ভাষা compiled (C, C++), কিছু interpreted (Python, JS)।

35. JavaScript মূলত browser-এর জন্য বানানো হলেও এখন backend-এও চলে (Node.js)।

36. C language দিয়ে operating system বানানো যায়।

37. Python সবচেয়ে জনপ্রিয় ভাষাগুলোর একটি কারণ এর simplicity।

38. Java খুব জনপ্রিয় ছিল enterprise software development-এ।

39. React, Angular, Vue :- সবগুলো JavaScript framework।

40. একেকটা language একেক রকম সমস্যা সমাধানের জন্য তৈরি।

41. কিছু ভাষা fast, কিছু readable, কিছু safer তাই একটার জায়গায় আরেকটা চলে না।

42. সব language equal না, তাই real-world কাজ অনুযায়ী language বেছে নিতে হয়।

43. নতুন কোনো প্রযুক্তি বা platform আসলে তার জন্য নতুন language বানানো হয়।

44. Programming language মানে শুধু syntax না , সাথে community ও ecosystemও গুরুত্বপূর্ণ।

45. সবচেয়ে বেশি Stack Overflow question করা language হচ্ছে JavaScript।

46. Backend development এ Python, Java, PHP, Go বেশি ব্যবহৃত হয়।

47. Frontend development এ JavaScript, TypeScript ব্যবহৃত হয়।

48. Game development এ C++, C #, Lua ব্যবহৃত হয়।

49. AI/ML এর জন্য Python সবচেয়ে powerful language।

50. প্রতিটা programming language এর পিছনে একটা সমস্যার সমাধান করার উদ্দেশ্য থাকে।

copied

01/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mar Jia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share