কাব্যিক কারুকার্য

কাব্যিক কারুকার্য "Where words weave a magical pattern,
And thoughts find a colorful alpana. A dreamy journey along the path of literature."

14/06/2026
Assalamu-alaikum,Onek din por page-e post korchi ashole amra temon active na page . Kobe abar ager moto pirbo ta allah b...
28/03/2026

Assalamu-alaikum,Onek din por page-e post korchi ashole amra temon active na page . Kobe abar ager moto pirbo ta allah bhalo janen..tobe kew jodi order korte can inbox please!! We try our best in shaa allah ../

কাব্যিক কারুকার্য

⚠️একটি জরুরি নসিহা: থার্টি ফার্স্ট নাইট ও আমাদের বাস্তবতা​আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,আশা করি আল্লাহর মেহেরবানিতে আ...
31/12/2025

⚠️একটি জরুরি নসিহা: থার্টি ফার্স্ট নাইট ও আমাদের বাস্তবতা

​আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সময়ের আবর্তনে আরও একটি বছর আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। অতি সন্নিকটে তথাকথিত ‘থার্টি ফার্স্ট নাইট’। এই সময়টুকু ঘিরে আমাদের চারপাশ মেতে ওঠে ‘হ্যাপি নিউ ইয়ার’ বলা আর উৎসবে। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের একটু থেমে চিন্তা করা দরকার।

​১. সুখ কি কেবল শব্দে?
গত বছরের শুরুতেও আমরা একে অপরকে ‘হ্যাপি নিউ ইয়ার’ বলেছিলাম। কিন্তু আমাদের সবার জীবন কি তাতে সত্যিই সুখী বা সুন্দর হয়েছে? আসলে সময় বা বছর নিজে থেকে কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। বছরের প্রতিটি মুহূর্ত সুন্দর হওয়া এবং বরকতময় হওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা এবং তাঁর পরিকল্পনার ওপর নির্ভরশীল।

​২. সংস্কৃতি ও আত্মপরিচয়:
এই উৎসব বা সংস্কৃতি আমাদের নয়; এটি সম্পূর্ণ পশ্চিমা একটি রীতি। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।" (সুনানে আবু দাউদ)। সুতরাং, কেন আমরা আমাদের নিজস্ব ঈমানি পরিচয় ভুলে গিয়ে বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করছি?

​৩. আত্মসমালোচনার সময়:
একটি বছর শেষ হওয়া মানে আমাদের হায়াত থেকে ৩৬৫টি দিন কমে যাওয়া। এই সময়টি আনন্দ-উল্লাসের নয়, বরং হিসাব মেলানোর এবং তওবা করার। বিগত বছরে আমরা কতটুকু নেক আমল করতে পেরেছি আর কতটুকু গুনাহ করেছি, তা নিয়ে ভাবাই হোক আমাদের মূল কাজ।
​পরিশেষে:

আসুন, অহেতুক আতশবাজি, গান-বাজনা আর বিজাতীয় উৎসবে গা না ভাসিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আগামী বছরটি যেন আল্লাহ আমাদের জন্য ঈমানি দৃঢ়তা এবং কল্যাণময় করে দেন, সেই দোয়া করি।

​আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের ওপর অবিচল রাখুন। আমিন।

`Alhamdulillah onek gulo churi stock kora ache…sudu bestotar karone order nite parci na allah bhalo janen...samner bocor...
27/12/2025

`Alhamdulillah onek gulo churi stock kora ache…sudu bestotar karone order nite parci na allah bhalo janen...samner bocor kokhon order neoya suru korte parbo..!!😔

Sobai amader jonno dua korben..Assalamu-Alaikum..

ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদু লিল্লা-হি রাব্বিল আ-লামীন।

19/12/2025

উহুদ যুদ্ধে গুজব রটে— রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাহাদাতবরণ করেছেন!

এই খবর শুনার পর সাহাবীরা স্তব্ধ হয়ে পড়েন। তারা একজায়গায় বসে পড়েন। কান্না শুরু করেন।

তখনো যুদ্ধ চলছে, সবাই যুদ্ধের ময়দানে। শত্রুবাহিনী তো বসে নেই। কিন্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর গুজব শুনে সাহাবীদের হাত-পা নড়ছে না।

সাহাবীদের এভাবে বসে থাকতে দেখে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, "কী হয়েছে?"

তাঁকে বলা হলো— আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাহাদাতবরণ করেছেন!

যেই কথা শুনে সবাই ভেঙ্গে পড়েছিলেন, সেই কথা শুনে তিনি বরং চাঙ্গা হন, অনুপ্রেরণা খুঁজে পান।

তিনি বলেন— তাহলে আমরা বসে আছি কেনো? যেই কাজের জন্য আল্লাহর রাসূল জীবন দিয়েছেন, যেই রাস্তায় তিনি শহীদ হয়েছেন, আসো আমরাও সেই রাস্তায় যাই, আমরাও শহীদ হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শহীদ হয়েছেন, আমরা বেঁচে থাকবো কেনো?

এই বলে তিনি যুদ্ধে ঝাপিয়ে পড়েন।

একা একাই।

শত্রুদের সাথে ফাইট করেন। একসময় শাহাদাতবরণ করেন। পরবর্তীতে দেখা যায়- তাঁর শরীরে ৮০টি আঘাতের চিহ্ন! কী পরিমাণ যুদ্ধ করেছেন, শত্রুবাহিনীর কতোটা ভেতরে ঢুকে পড়েছিলেন চিন্তা করুন।

তাঁর এই অঙ্গীকার আল্লাহ পবিত্র কুরআনে উল্লেখ করে বলেন- “মুমিনদের মধ্যে এমন লোক আছে,
যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার পূর্ণ করেছে…।” (সূরা আহযাব: ২৩)


সেই সাহাবীর নাম আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু আনহু।

তিনি শাহাদাতবরণ করেছেন সেই লিগ্যাসি অনুসরণ করে, সেই পথে, যেভাবে (জেনেছিলেন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাহাদাতবরণ করেছেন!

অর্থাৎ, তিনি মূল শিক্ষা নিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেজন্য শাহাদাতবরণ করেছিলেন, তিনিও করবেন।

এজন্য বসে থেকে কান্না না করে তিনি কর্মপরিকল্পনা করেন, সেই মিশন-ভিশন অর্জনের দিকে এগিয়ে যান।


ওসমান হাদী রাহিমাহুল্লাহ আমাদের জন্য অনুপ্রেরণার।

তাঁর শাহাদাতবরণে কষ্ট হচ্ছে, কিন্তু তারচেয়েও বেশি পাচ্ছি অনুপ্রেরণা।

তিনি তো আমাদেরকে রাস্তা চিনিয়ে গেলেন।

কী বললে শত্রুরা সহ্য করবে না, কীভাবে বললে সহ্য করবে না।

এজন্য আমাদেরকে কী করতে হবে?

সেভাবেই বলতে হবে, যেভাবে তিনি বলেছেন।

তাঁর সেই লিগ্যাসী আমাদেরকেও জারি রাখতে হলে যেই সংগ্রাম তিনি যেখানে শেষ করেছিলেন, সেই সংগ্রাম সেখান থেকে শুরু করে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।


"আমরা তো শাহাদাতের জন্য মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি।"


ওসমান হাদীর শাহাদাত আমাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর। যেমনটা ছিলো সাহাবী আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু আনহুর। যিনি শাহাদাতের আগমুহূর্ত পর্যন্ত জানতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেঁচে আছেন।

কারণ, তিনি তো জীবন দিয়েছেন সেই মিশন পূর্ণ করতে, যেই মিশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুরু করেছিলেন।


ওসমান হাদী আমাদের কাজ বাড়িয়ে দিলেন। আমরাও আজ থেকে সেই মিশনে নেমে পড়লাম।

আল্লাহ তাওফিকদাতা।

- আরিফুর রহমান
~সংগীহিত

03/12/2025

🖤🖤

`Black heart 🖤
21/11/2025

`Black heart 🖤

Ma shaa allah..!!
20/11/2025

Ma shaa allah..!!

গহনা সেটটি কেমন হয়েছে সবাই বলবা কিন্তু?সেট টির কি নাম রাখা যায় জানাতে ভুলিও না তোমরা ।যদিও সেটটার ফুল পিকচার অনেক দিন ...
30/10/2025

গহনা সেটটি কেমন হয়েছে সবাই বলবা কিন্তু?
সেট টির কি নাম রাখা যায় জানাতে ভুলিও না তোমরা ।

যদিও সেটটার ফুল পিকচার অনেক দিন আগেই আপলোড করার কথা ছিলো তবে কিছু কারণ বসতো আপলোড করা হয়ে উঠেনি ।যাইহোক শেষ পর্যন্ত যে আপলোড করতে পারলাম এটাই মহান আল্লাহ কাছে শুকরিয়া।

~নসিহা~
প্রতিদিন আমরা কত কিছুই করি আবার কত অনাকাঙ্খিত ঘটনাও ঘটে আমাদের সাথে ।আল্লাহ যা জানেন তা আমরা জানি না আবার আমরা যা জানি তাও আল্লাহ জানেন মানে আল্লাহ সব কিছুই জানেন তা দৃশ্য হোক কিংবা অদৃশ্য ।তিনি প্রতিদিন কত বিপদ থেকে আমাদের রক্ষা করেন । তবে হায় আমরা এতো’টাই নাফরমান যে তাঁর শুকরিয়া আদায় করতেই ভুলে যাই ।যে রব আমাদের এতো ভালবাসেন আমরা কিভাবে এমন করতে পারি তাঁর সাথে ।আল্লাহ প্রতিটা মুহূর্তে আমাদের ছাড় দিয়ে যাচ্ছেন যদিও আমরা পাপী ।তবে যে দিন পাকড়াও করবে সে দিন আমাদের যে কি উপায় হবে তা আল্লাহ ভালো জানেন ।আমরা দুনিয়াতে এমন ভাবে চলি যেন কোনো দিনই আমরা বিলীন হবো না এই দুনিয়া থেকে,হায় আফসোস আর আমরা এমন ভাবে দুনিয়া থেকে বিদায়'নি যেন কোনো দিন ছিলামই না এই দুনিয়ায়।তাও আমাদের লোভ,লালসা,প্রতিহিংসা,অহংকার,পরনিন্দা,অন্যের উপর তহমত চাপিয়ে দেওয়া,নিজের স্বার্থ হাসিল করা ইত্যাদি পাপ কাজের কোনো শেষ নেই ।এখানে যে আমি নেই এটা ভাবাও বোকামি ।এই সবে আমি নিজেও ডুবে আছি ।কি জবাব দিবো আল্লাহ কে এবং কি জবাব দিবো তাঁর রাসুল-কে ।আমরা কতই না বোকা সত্য ধর্মের উপর জন্মেও আজ আমরা মুনাফিকের মতো কাজ করছি ।এই নিঃশ্বাস যত দিন আছে ততো দিনই সুযোগ তওবা করার,যে দিন ডাক চলে আসবে ওই দিন আর শত কান্না করেও কোনো লাভ হবে না ।

লিখিকা-সেলিন

#কাব্যিক_কারুকার্য ゚viralシfypシ゚viralシal 

Address

Chatkhil, Noakhali
Dhaka
9900

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাব্যিক কারুকার্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share