18/04/2026
মাদ্রাসা থেকে এসেই Hw করতে বসিয়েছি।
প্রচন্ড বিরক্তি নিয়েই বলতেছে,
সারাদিন এতো পড়াও কেনো??
সকালে, দুপুরে, রাতে, এতো পড়লেতো আমি পাগল হয়ে যাব।
আমি বললাম,
বেশি পড়াশোনা করলে তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাবে।
বড় হলে তুমি বিদেশে যাবে পড়াশোনা করতে,
বড় চাকরি করবে বা বীজনেস করবে,নিজের পায়ে দাড়াবে।
বলে,আমি বড় হতে চাইনা😊😊
ছোট থাকতে চাই।😃😃
বড় হয়ে তুমি কি করছো??🙄🙄
সেই তো সারাদিন মোবাইল টিপো🤣🤣
ভাবলাম থাক,
আর উপদেশ দিয়ে বাবু কাজ নেই।
চুপচাপ থাকি।