Radiant Sunnah

Radiant Sunnah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Radiant Sunnah, Dhaka.

Radiant Sunnah, we craft and curate premium Islamic wallmates designed to bring beauty, barakah, and soul into your space whether it’s your home, office, mosque,or business place.

🌍 Imported from Syria,Egypt & Iran.

23/05/2026

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ

উচ্চারণ:
"আল্লা-হুম্মা ইন্নী আস্-আলুকা মিন ফাদ্বলিকা ওয়া রহমাতিক, ফা ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা- আন্তা।"

অর্থ:
"হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার অনুগ্রহ ও রহমত প্রার্থনা করছি। নিশ্চয়ই এগুলোর মালিক আপনি ছাড়া আর কেউ নেই।"

প্রেক্ষাপট:
এই দোয়াটি রাসূল ﷺ-এর সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত। যখন তিনি ক্ষুধার্ত ছিলেন, তখন তিনি এই দোয়া পড়েছিলেন। এরপর রাসূল ﷺ-এর কাছে খাবার আসে।

রিজিক, রহমত, বরকত চাওয়ার জন্য এটা অনেক উপকারী দোয়া। তুমি সকাল-সন্ধ্যায় বা কোনো প্রয়োজনের সময় পড়তে পারেন।

আপনার ঘরের প্রশান্তিতে মদিনার স্নিগ্ধ ছোঁয়া"নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন।"* — রাসূলুল্লাহ (ﷺ)আমা...
23/05/2026

আপনার ঘরের প্রশান্তিতে মদিনার স্নিগ্ধ ছোঁয়া

"নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন।"* — রাসূলুল্লাহ (ﷺ)

আমাদের ঘর মূলত আমাদের বিশ্বাসের এবং পছন্দেরই একটি প্রতিচ্ছবি। চারপাশের ব্যস্ত যান্ত্রিকতার মাঝে ঘরে যদি এমন একটি কোণ থাকে যা মনকে প্রশান্তি দেয় এবং আল্লাহর স্মরণে ডুবিয়ে দেয়, তবে জীবনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়।
একবার ভাবুন, সারাদিনের ব্যস্ততা শেষে ঘরে ফিরে আপনার চোখ জুড়িয়ে যাচ্ছে প্রিয় মদিনার সবুজ গম্বুজ কিংবা চমৎকার ক্যালিগ্রাফির এক রাজকীয় ও নিখুঁত শৈল্পিক রূপে। এগুলো কেবল দেয়াল সাজানোর কোনো সাধারণ বস্তু নয়; বরং এগুলো আপনার ঘরের আবহকে সুন্নাহর আলোয় (Radiant Sunnah) আলোকিত রাখার একটি চমৎকার ও মার্জিত মাধ্যম।
প্রতিটি সূক্ষ্ম কারুকাজ ও ফ্রেমে মিশে আছে ঐতিহ্য, ধৈর্য এবং পবিত্রতার এক অনন্য গল্প—যা তৈরি করা হয়েছে তাদের জন্য যারা রুচিশীলতা ও আত্মিক প্রশান্তির মেলবন্ধন পছন্দ করেন।
আপনার ঘরের পরিবেশকে আরও গাম্ভীর্যপূর্ণ ও অভিজাত রূপ দিতে, কিংবা প্রিয়জনকে একদম ভিন্নধর্মী ও অর্থবহ কিছু উপহার দিতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে।

✨ ঐতিহ্য ও কারুশিল্পের মেলবন্ধন: নিখুঁত হাতের কাজ ও সোনালী ক্যালিগ্রাফির এই অপরূপ সৃষ্টিগুলো সরাসরি দেখার জন্য আপনাকে স্বাগত।

📍 আমাদের ঠিকানা:লেভেল ৫, ব্লক সি, শপ ১০ (C10), বসুন্ধরা সিটি শপিং মল, ঢাকা।

আসসালামু আলাইকুম!ঈদ মোবারাকتَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ (তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম) অর্থ—"আল্লাহ আমাদের ...
20/03/2026

আসসালামু আলাইকুম!

ঈদ মোবারাক

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
(তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)

অর্থ—"আল্লাহ আমাদের এবং তোমাদের (নেক আমল) কবুল করুন"

আমিন 🤲

03/03/2026

কিছুদিন আগে কুরআন পড়তেছিলাম অর্থ সহ। অনেক্ক্ষণ ফ্লো তে ছিলাম, হঠাৎ ফ্লো ভেঙে যায় সুরা আদিয়াতে এসে। প্রথম আয়াত পড়েই ভ্যাবাচেকা খাইছি। আল্লাহ একটা ঘোড়ার শপথ নিয়ে একটা সূরা শুরু করলো!! আমি আবার পড়লাম আয়াতটা, "শপথ সেই ঘোড়াগুলোর, যারা উর্ধশ্বাসে শব্দ করতে করতে দৌড়ায়"। আমি তখন বসে ভাবা শুরু করলাম, দুনিয়ায় এত কিছু থাকতে ঘোড়া কেন!? কোরআনে অনেক সূরাই এরকম বিভিন্ন জিনিসের শপথ নিয়ে শুরু হইছে। যেমন, 'শপথ সূর্যের ও তার রৌদ্রচ্ছটার', 'শপথ আসমানের ও শপথ তারার', 'সময়ের শপথ', 'শপথ রাতের যখন তা আধারে ঢেকে যায়', 'শপথ আলোকোজ্জ্বল মধ্য দিনের', 'শপথ ভোরের', 'শপথ ফেরেশতাদের যারা ডুব দিয়ে আত্মা ছিনিয়ে আনে'। বিশেষ করে ত্রিশ নাম্বার পারার বেশিরভাগ সূরাই এরকম বিভিন্ন জিনিসের শপথ নিয়েই শুরু হইছে। কিন্তু ঘোড়া কেন!?

আমি তারপর আদিয়াতের পরের আয়াত গুলা পড়া শুরু করলাম,
"শপথ সে সব সাহসী ঘোড়ার যাদের ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়। শপথ এমন সব ঘোড়ার যারা প্রভাতে অভিযানে বের হয়। এবং সেই সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে। অতঃপর নির্দ্বিধায় শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে তাদের ছিন্নভিন্ন করে দেয়।"

আমার মাইন্ড ব্লো হয়ে গেছে ঠিক এর পরের আয়াতটা পড়েই! "মানুষ সত্যিই তার মালিকের ব্যাপারে অকৃতজ্ঞ"

আমার মাথা কিছুক্ষণের জন্য পুরা ব্ল্যাংক হয়ে গেছিলো। আমি পুরা জিনিসটা আবার রিয়েলাইজ করার চেষ্টা করলাম। বলতে চাইতেছে কি?! একেবারে হঠাৎ করেই ঘোড়ার কাহিনি থেকে মানুষের অকৃতজ্ঞতার কথায় কেন চলে গেছে আল্লাহ?! তাও আবার এরকম নাটকীয় ভাবে!

আমি তাফসির খুললাম। পুরা সূরার তাফসির পড়লাম। কয়েকটা ভিন্ন ভিন্ন গ্রন্থ থেকে পড়লাম। তারপর আমার রিয়েলাইজেশনে যা আসছে, তা হলো:

এই সূরা ঈমান, ইসলাম, জান্নাত, জাহান্নাম কিচ্ছু দিয়ে শুরু হয় নাই। শুরু হইছে ঘোড়া দিয়ে। আল্লাহ এমন একটা জন্তুর উদাহরণ দিয়ে সূরা শুরু করলেন, যার লয়ালটি নিয়ে কোনো সন্দেহ নাই। আবার যেমন তেমন ঘোড়া না, যুদ্ধঘোড়া। যার পায়ের থেকে আগুনের ঝল্কা বের হয়! যে ধুলা উড়াইতে উড়াইতে শত্রুদের মাঝখানে ঢুকে শত্রুদের ছিন্নভিন্ন করে ফেলে।। যুদ্ধঘোড়া ভয় পায়, ক্লান্ত হয়, আহত হয়, কিন্তু কখনো পিছনে দৌড়ায় না। সে জানেও না যুদ্ধ কেন, তবুও সে তার মালিকের প্রতি বিশ্বস্ত। রিপিট, সে জানেও না যুদ্ধ কেন।

তারপর হঠাৎ আল্লাহর রায়: ইন্নাল ইংসানা লি রব্বিহি লাকানুদ, 'মানুষ সত্যিই তার মালিকের ব্যাপারে অকৃতজ্ঞ'। আল্লাহ মানুষকে বলতেছে, দেখো, একটা প্রাণী তার মালিকের জন্য এত বিশ্বস্ত। আর তুমি?

এইটা insult না, এইটা moral comparison।
তাফসিরে “কানূদ” মানে বলা হইছে, যে ব্যক্তি নিয়ামত গুনে না বা আল্লাহর দেয়া নেয়ামত গুলাকে উপলব্ধি করে না, অভিযোগ গুনে, রবকে ভুলে যায়, নিজের অর্জন নিজের বলে মনে করে। যে বিপদ স্মরণ রাখে এবং নেয়ামত ভুলে যায়। অর্থাৎ: মানুষ নেয় অনেক, স্বীকার করে কম। নেয়ামতের শুকরিয়া আদায় করে না। নেয়ামত কে অস্বীকার করে।

সবচেয়ে ভয়ংকর আয়াত: ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, এবং সে নিজেই নিজের অকৃতজ্ঞতার সাক্ষী। এখানে আল্লাহ মানুষকে অভিযুক্ত করতেছে না। বরং বলতেছে, তোমার বিরুদ্ধে সাক্ষী আমি না, তুমি নিজেই। অর্থাৎ মানুষ অবহিত, সে জানে কে তারে রিজিক দেয়, সে জানে সে কার কাছে ফিরে যাবে, সে জানে কোন কাজটা ভুল। মানুষ নিজেই জানে যে সে অকৃতজ্ঞ। এখানে বড় রিয়েলাইজেশন হইতেছে মানুষ ইগ্নোরেন্সের কারণে হারায় যায় বিষয়টা এমন না। মানুষ তার সেল্ফ এর সাথে বিট্রে করে।

কুরআন এখানে মানুষের ভেতরের বিভাজন দেখায়।
একই মানুষের মধ্যে থাকে: ১. কর্মকারী সত্তা। যে ভুল করে, দৌড়ায়, লোভ করে। ২. সাক্ষী সত্তা। যে নীরবে দেখে। কোনো ভুল করার পর, ভিতরে একটা কণ্ঠ বলে “এটা ঠিক হয়নাই ” এই কণ্ঠটাই আয়াতের "শাহিদ" (সাক্ষী)।

আমরা ভাবি বিচার দিবস ভবিষ্যতে। কিন্তু এই আয়াত বলতেছে, বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। মানুষ প্রতিদিন নিজের বিরুদ্ধে প্রমাণ জমা করতেছে। তাফসিরে বলা হয়: মানুষ যখন একা থাকে, তার আসল বিচারক সক্রিয় হয়। কারণ তখন সমাজ নাই, image নাই, audience নাই। শুধু নিজে আর নিজের সত্য।

কেন এই আয়াত এত ভয়ংকর?
কারণ মানুষ আল্লাহকে অস্বীকার করতে পারে। সমাজকে প্রতারণা করতে পারে। ইতিহাস বদলাইতে পারে। কিন্তু মানুষ কখনো নিজের ভিতরের জ্ঞান/স্মৃতি মুছতে পারে না। এই জন্যই অন্য জায়গায় কুরআন বলে: মানুষ নিজের বিরুদ্ধে নিজেই স্পষ্ট সাক্ষী। মানে, শেষ বিচারে নতুন কিছু জানানো হবে না। শুধু প্রকাশ করা হবে যা মানুষ অলরেডিই জানে।

সবচেয়ে গভীর Realisation, এই আয়াত আসলে বলতেছে: তোমার সবচেয়ে বড় সমস্যা পাপ না। তোমার সমস্যা তুমি জানো। যদি মানুষ সত্যিই না জানতো, তাহলে অপরাধ হতো ignorance। কিন্তু এখানে অপরাধ, conscious neglect। জেনেও ভুল পথে থাকা। কিয়ামতের দিন আল্লাহ নতুন অভিযোগ আনবে না। তিনি বলবেন: “তুমি নিজেই বলো।” কারণ সাক্ষী: তোমার স্মৃতি, তোমার নিয়ত, তোমার অন্তর। সব তোমারই অংশ।

সূরা আদিয়াতের এই আয়াতে মানুষের সবচেয়ে লুকানো সত্য প্রকাশ করে। মানুষ পথ হারায় না কারণ সে অন্ধ। মানুষ পথ হারায় কারণ হইতেছে সে চোখ বন্ধ রাখে।

Root Disease: ওয়া ইন্নাহু লিহুব্বিল খইরি লাশাদিদ, নিশ্চয়ই মানুষ সম্পদের ভালোবাসায় প্রবলভাবে আসক্ত। এখানে খাইর (خير)” কেন বলা হলো? আরবরা সম্পদকে খাইর বলত। আল্লাহ এইটা বলে নাই যে মানুষ সম্পদ ভালোবাসে। বলছে: লাশাদীদ, violent intensity। মানে: অন্ধ আসক্তি, যুক্তিহীন আকর্ষণ, আত্মপরিচয় নির্ভরতা। মানুষ সম্পদকে নিরাপত্তার হাতিয়ার ভাবা শুরু করছে। এখানে সূরা একটা terrifying সত্য বলে। মানুষ আল্লাহকে অস্বীকার করে না। সে শুধু replace করে। Replace করে ambition দিয়ে, success দিয়ে, recognition দিয়ে, influence দিয়ে। তাফসিরকাররা বলেন, হৃদয়ে দুই ভালোবাসা পূর্ণ শক্তিতে একসাথে থাকতে পারে না। যেটা intense হবে, সেটাই মানুষকে চালাবে। মানুষ ভাবে টাকা, সম্পদ, মালিকানা, এসব থাকলে মানুষ নিরাপদ। অর্থাৎ মানুষের নিরাপত্তা দেয়ার বস্তুর রিপ্লেসমেন্ট ঘটে যায়। আল্লাহকে নিরাপত্তার জন্য যথেষ্ট মনে হওয়া কমে আসে।

ফ্লো টা দেখেন:
১. ঘোড়া দৌড়াচ্ছে মালিকের জন্য
২. মানুষ অকৃতজ্ঞ
৩. মানুষ জানে সে অকৃতজ্ঞ
৪. কারণ, সে দুনিয়ার প্রেমে বন্দী

মানুষ কেন রবকে ভুলে যায়? কারণ তার হৃদয় already occupied। মানুষ আল্লাহকে ছাড়ি দেয় না কারণ সে যুক্তি হারায়। মানুষ আল্লাহকে ছাড়ি দেয় কারণ সে অন্য কিছুকে বেশি ভালোবেসে ফেলতাছে।

এর পরের দুই আয়াত: আফালা ইয়া‘লামু ইযা বু‘ছিরা মা ফিল কুবূর, যখন কবরের ভিতরের সবকিছু উল্টে দেওয়া হবে। ওয়া হুসসিলা মা ফিসসুদূর, এবং বুকে যা ছিল তা বের করে আনা হবে।

এখানে দুইটা স্তর আছে। একটা দৃশ্যমান, একটা অদৃশ্য। একটা শরীরের, একটা অন্তরের। একটা ইতিহাসের, একটা নিয়তের।

এখানে “বু'ছিরা” — শুধু উঠানো না, উল্টেপাল্টে দেওয়া। এখানে “بُعْثِرَ” শব্দটা সাধারণ “পুনরুত্থান” না। এর অর্থ: ওলটপালট করা, উল্টে দেওয়া, লুকানো জিনিস বের করে দেওয়া। অর্থাৎ কবর শুধু খোলা হবে না, ভেতরের গোপন ইতিহাস সব উন্মোচিত হবে। কবর হইতেছে মানুষের শেষ ব্যক্তিগত জায়গা। আল্লাহ বলতেছেন সেই শেষ আশ্রয়ও ভেঙে দেওয়া হবে।

"হুসসিলা” মানে শুধু বের করা না। এর অর্থ: ছেঁকে নেওয়া, বিশুদ্ধ করে আলাদা করা, ফিল্টার করা, যেটা আসল সেটা তুলে ধরা। মানে, তুমি যে ভালো কাজ করছিলা, কিন্তু ভেতরে ছিল রিয়া (লোক দেখানো),ওইটা ছেঁকে আলাদা হবে। তুমি যে হাসছিলা, কিন্তু ভেতরে আছিল হিংসা, ওইটা প্রকাশ পাবে। তুমি যে ইবাদত করছিলা, কিন্তু ভেতরে ছিল অহংকার, ওইটা সামনে আসবে।

হৃদয় আসলে আর্কাইভ। মানুষ ভাবে যে সে ভুলে গেছে। কিন্তু নফস ভুলে না। তুমি হয়তো কোনো পাপের স্মৃতি মুছে ফেলছো। কিন্তু তোমার অন্তর জানে কেন তুমি ওই কাজ করছিলা। এই আয়াত বলতেছে, বিচার দিবসে নতুন কিছু তৈরি হবে না, নতুন কোনো ইনফো এড হবে না। শুধু তোমার ভিতরের লুকানো আর্কাইভ খুলে দেওয়া হবে।

শেষ আয়াত: ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা-ইযিল্লাখাবীর, নিশ্চয়ই তাদের রব সেই দিনে তাদের সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত থাকবেন। অর্থাৎ আল্লাহ প্রত্যেক মানুষের অন্তর, নিয়ত, এবং কাজের প্রতি সম্পূর্ণ সচেতন। এখানে “خبير” মানে শুধু জানা' বোঝায় নাই। এখানে বুঝাইছে যে আল্লাহর হৃদয় বোঝার ক্ষমতা আছে। আল্লাহ জানেন তোমার মন কোথায়, তোমার অনাস্থা কোথায়, তোমার ভালবাসা কোথায়। কেউ মুখে সত্য বলে, অন্তরে অন্য কিছু ভাবতে পারে। কিন্তু আল্লাহ সেই অন্তরের আবেগ, আকাঙ্ক্ষা, লোভ, ভয়, আশা, সব কিছুই জানেন।

একটা ঘোড়া তার মালিকের কাছ থেকে যতসামান্য খাবার পায়। অল্প চনা, বা ছোলা, বা ঘাস। যা তার জন্য অনেক সমহ পর্যাপ্তও হয় না। তারপরেও সে তার মালিকের অন্ধ আনুগত্য করে। সে জানে না তার মালিক তারে কোথায় নিতেছে, তবুও সে দৌড়ায়। কিন্তু মানুষরে আল্লাহ এত এত নেয়ামত দিছে, এত সম্পদের মালিক বানাইছে, উপলব্ধি করার মত, বিচার বুদ্ধি করার জন্য একটা মগজ দিছে, অন্ধ্য আনুগত্য করতেও বলে নাই।তারপরেও সে অকৃতজ্ঞ। আল্লাহ কে বাদ দিয়া দুনিয়ার সব কিছুর পিছনে দৌড়ায়।

সমস্যা এই না যে মানুষ দৌড়ায়। সমস্যা হইতেছে, মানুষ ভুল জিনিসের জন্য দৌড়ায়। ঘোড়া জানে না, তবু সঠিক মালিকের জন্য প্রাণ দেয়। মানুষ জানে, তবুও ভুল মালিক বেছে নেয় (আসল মালিকরে রিপ্লেস করে, ওইখানে যা ইচ্ছা তা বসায়)। সবচেয়ে বড় ভয় হইতেছে এইটাই যে, মানুষের জীবনের “দৌড়” যদি ভুল উদ্দেশ্যের জন্য হয়, তইলে জীবনের সমস্ত পরিশ্রমই তো অর্থহীন। সমস্ত পরিশ্রমই অর্থহীন।

ক্রেডিট: Abu Bakr Siddiq

পবিত্র মক্কায় রমাদান মাসের চাঁদ দেখা গেছে। সৌদি আরবে আজ থেকে শুরু পবিত্র মাহে রমাদান।
17/02/2026

পবিত্র মক্কায় রমাদান মাসের চাঁদ দেখা গেছে। সৌদি আরবে আজ থেকে শুরু পবিত্র মাহে রমাদান।

✨ আপনার ড্রয়িং রুমে কাশ্মীরের আভিজাত্য—এখন Radiant Sunnah-তে! ✨কাশ্মীরি কারুশিল্পের সেই শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আর সূক্ষ্ম...
16/02/2026

✨ আপনার ড্রয়িং রুমে কাশ্মীরের আভিজাত্য—এখন Radiant Sunnah-তে! ✨

কাশ্মীরি কারুশিল্পের সেই শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আর সূক্ষ্ম সুতোর কাজ এবার আপনার ঘরের অন্দরমহলে। আপনার প্রিয় টেবিলটিকে আরও আকর্ষণীয় ও রাজকীয় করে তুলতে Canvas and Calligraphy by Radiant Sunnah নিয়ে এলো প্রিমিয়াম কাশ্মীরি হ্যান্ড-এমব্রয়ডারি টেবিল কভার।

প্রতিটি পিস যেন একেকটি শিল্পকর্ম, যা আপনার ডাইনিং বা টি-টেবিলে যোগ করবে এক স্নিগ্ধ আভিজাত্য।
🌸 কেন এই কালেকশনটি আপনার সংগ্রহে রাখা উচিত?
* নিপুণ কারুকাজ: শতভাগ নিখুঁত কাশ্মীরি সুতোর কাজ যা আভিজাত্যের প্রতীক।
* প্রিমিয়াম কোয়ালিটি: উন্নতমানের ফেব্রিক এবং দীর্ঘস্থায়ী উজ্জ্বল রং।
* পারফেক্ট সাইজ: ৩৯/৩৯ ইঞ্চি (যেকোনো স্ট্যান্ডার্ড টেবিলের জন্য উপযোগী)।
* কালার ভ্যারাইটি: টার্কুইশ ব্লু, ক্লাসিক ব্রাউন এবং প্যাস্টেল শেডের আকর্ষণীয় সব কম্বিনেশন।
আপনার রুচিশীল ঘরের জন্য হোক কিংবা প্রিয়জনকে দেওয়ার মতো সেরা কোনো উপহার—এই টেবিল কভারগুলো হবে অনন্য।

📍 সরাসরি দেখে নিতে চলে আসুন আমাদের শোরুমে:
Canvas and Calligraphy by Radiant Sunnah
বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল-৫, ব্লক-সি, শপ নং-৫৭।

🚛 অনলাইনে অর্ডার করতে আপনার পছন্দের কালারটি ইনবক্স করুন।

সারা বাংলাদেশে দ্রুত হোম ডেলিভারি সুবিধা রয়েছে।

পবিত্রতার ছোঁয়ায় সেজে উঠুক আপনার ঘর."সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্য।" (সূরা ফাতিহা: ২)পবিত্র কুরআনের সার...
15/02/2026

পবিত্রতার ছোঁয়ায় সেজে উঠুক আপনার ঘর.

"সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্য।" (সূরা ফাতিহা: ২)

পবিত্র কুরআনের সারমর্ম 'সূরা আল-ফাতিহা'-র এই অপূর্ব সিরীয় হস্তশিল্প (Syrian Handmade) আপনার ড্রয়িং রুম, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসবে এক আধ্যাত্মিক প্রশান্তি। পাথরের প্রতিটি দানা অত্যন্ত যত্ন সহকারে হাতে বসিয়ে তৈরি করা হয়েছে এই রাজকীয় ক্যালিগ্রাফিটি।

কেন এটি আপনার সংগ্রহে রাখা উচিত?
♥︎ বরকতময় পরিবেশ: সূরা ফাতিহা হলো শেফা ও রহমতের উৎস।
♥︎ নিখুঁত কারুকাজ: সিরিয়ার ঐতিহ্যবাহী হস্তশিল্পের আভিজাত্য।
♥︎ স্থায়ী সৌন্দর্য: উন্নত মানের স্টোনওয়ার্ক যা বছরের পর বছর উজ্জ্বল থাকবে।

আপনার ঘরকে আল্লাহর স্মরণে (Remembrance of Allah) সিক্ত করতে এবং আভিজাত্য ফুটিয়ে তুলতে আজই সংগ্রহ করুন এই মাস্টারপিসটি।

📍 সরাসরি দেখে সংগ্রহ করতে চলে আসুন:
( Canvas and Calligraphy by Radiant Sunnah)
বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল ৫, ব্লক সি, শপ ৫৭।
📸 Instagram: canvascalligraphy1

আমাদের বাসস্থান কেবল ইট-কাঠের কাঠামো নয়, এটি আমাদের রুচি, বিশ্বাস আর প্রশান্তির এক নিজস্ব জগৎ। প্রতিটি সাজসজ্জার পেছনে থ...
26/10/2025

আমাদের বাসস্থান কেবল ইট-কাঠের কাঠামো নয়, এটি আমাদের রুচি, বিশ্বাস আর প্রশান্তির এক নিজস্ব জগৎ। প্রতিটি সাজসজ্জার পেছনে থাকে একটি গল্প, একটি বার্তা। আর কিছু শিল্পকর্ম থাকে যা কেবল সৌন্দর্যই বাড়ায় না, বরং আধ্যাত্মিক শক্তি আর সুরক্ষারও প্রতীক হয়ে ওঠে। আজ এমনই এক অসাধারণ সৃষ্টি নিয়ে কথা বলব – পবিত্র "তিন কুল" সম্বলিত এই হস্তনির্মিত শিল্পকর্মটি।

"আল্লাহর ৯৯টি গুণবাচক নাম (আসমাউল হুসনা) হলো তাঁর মহিমা ও ক্ষমতার প্রকাশ। এই নামগুলো পাঠ করলে অন্তরে প্রশান্তি আসে এবং আ...
15/10/2025

"আল্লাহর ৯৯টি গুণবাচক নাম (আসমাউল হুসনা) হলো তাঁর মহিমা ও ক্ষমতার প্রকাশ। এই নামগুলো পাঠ করলে অন্তরে প্রশান্তি আসে এবং আল্লাহর প্রতি বিশ্বাস আরও গভীর হয়।

আমরা অনেকেই সুন্দর, হ্যান্ডমেড ইসলামিক আর্ট পিস বা স্টোনওয়ার্ক দিয়ে তৈরি মনোমুগ্ধকর ঘর সাজানোর জিনিস খুঁজছি। এমন একটি এলিগ্যান্ট সিয়েরিয়ান প্রোডাক্ট যা একটি প্রিমিয়াম ফ্রেমের মাধ্যমে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে, তা আপনার ইবাদতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিতে পারে। আসুন, আমরা এই পবিত্র নামগুলো স্মরণ করি এবং এর অর্থ উপলব্ধি করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তাঁর রহমতের ছায়ায় রাখুন। আমিন।

#আল্লাহর_৯৯_নাম #ইসলামিক_পোস্ট #আসমাউল_হুসনা "

ঐতিহ্যবাহী সিরীয় হস্তশিল্পের ছোঁয়া আপনার ঘরে: মনোমুগ্ধকর পাথরের কারুকাজ! ✨আপনার বাড়ির অন্দরে ঐতিহ্য, আভিজাত্য এবং গল্পের...
14/10/2025

ঐতিহ্যবাহী সিরীয় হস্তশিল্পের ছোঁয়া আপনার ঘরে: মনোমুগ্ধকর পাথরের কারুকাজ! ✨

আপনার বাড়ির অন্দরে ঐতিহ্য, আভিজাত্য এবং গল্পের এক অনন্য সংমিশ্রণ আনতে রেডিয়েন্ট সুন্নাহ নিয়ে এলো বিশেষ সিরীয় হস্তনির্মিত পাথরের কাজ (Stonework)! 💎
সিরিয়ার সুপ্রাচীন কারিগরদের নিপুণ হাতে তৈরি এই শিল্পকর্মটি শুধুমাত্র একটি সজ্জা নয়, এটি মধ্যপ্রাচ্যের সাংস্কৃতিক ইতিহাসের এক জীবন্ত অংশ।

🌟 কেন এই সিরীয় Stonework আপনার সংগ্রহে থাকা আবশ্যক?
* দুর্লভ হস্তশিল্প: এটি কোনো যন্ত্রের তৈরি নয়; প্রতিটি অংশই যত্নসহকারে হাতে খোদাই করা, যা এর অনন্যতা ও মূল্যকে বহুগুণে বাড়িয়ে তোলে।
* আভিজাত্যের প্রতীক: শত শত বছরের পুরোনো সিরীয় স্থাপত্যের কারুকাজ দ্বারা অনুপ্রাণিত এই ডিজাইন আপনার ঘরে নিয়ে আসবে রাজকীয় ও ক্লাসিক এক সৌন্দর্য।
* টেকসই ও মজবুত: প্রাকৃতিক পাথরের তৈরি হওয়ায় এটি দীর্ঘস্থায়ী এবং এর জমকালো ফিনিশিং সহজে মলিন হয় না।
* কালজয়ী ডিজাইন: এটি এমন একটি শিল্প যা যেকোনো আধুনিক বা ঐতিহ্যবাহী ইন্টেরিয়রের সাথে মিশে গিয়ে এক মনোমুগ্ধকর কেন্দ্রবিন্দু তৈরি করবে।
একটি সাধারণ দেওয়ালকে অসাধারণ শৈল্পিক রূপ দিতে এবং আপনার রুচির গভীরতা প্রকাশ করতে এই সিরীয় কারুকাজটি অতুলনীয়।
আপনার বসার ঘর, ডাইনিং স্পেস বা লাইব্রেরির জন্য এই ঐতিহ্যের স্মারক সংগ্রহ করে আপনার অন্দরমহলকে এক নতুন উচ্চতায় নিয়ে যান।

👇 এই বিশেষ সিরীয় Stonework সম্পর্কে আরও জানতে বা এটি অর্ডার করতে, অনুগ্রহ করে আমাদের ইনবক্স করুন। সীমিত সংখ্যক পিস!

#সিরীয়Stonework #হস্তশিল্প #পাথরেরকারুকাজ #ঐতিহ্যবাহীডেকোর #লাক্সারিহোম #সিরিয়ানপণ্য #রেডিয়েন্টসুন্নাহ #আভিজাত্য #হোমডেকোর

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Radiant Sunnah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share