04/09/2025
।২০২২।
নতুন নতুন পেইন্টিং করা শুরু করেছি, আ্যবস্ট্রাক্ট আর্ট সম্পর্কে সবেমাত্র জানাশোনা শুরু; তখন গুগলে রেফারেন্স পিকচার ঘাটতে গিয়ে হুট করে এই ছবিটাই চোখে পড়ে। প্রথম দেখাতেই ভালো লেগে যায়।বরাবরই কালারফুল পেইন্টিং করতে ভালো লাগলেও সেবারই ছিলো প্রথম আঁকার চেষ্টা করা।
রাত ১১.৩০ টার দিকে আকঁতে বসেছিলাম, ২.৩০টা পর্যন্ত সময় লেগেছিল শুধু ব্যাকগ্রাউন্ডের কালার গুলো বসাতে ও মিক্স করতে, যদিও বাকিটা আঁকতে অল্প সময়ই লেগেছিলো। আঁকা শেষ করে কাছের দুইজন মানুষের (ফ্রেন্ড ও কাজিন) সাথে পেইন্টিং শেয়ার করি। তখন রাত বাজে ৩ টা, বাসার সবাই ঘুমে, কেউকে পেইন্ট দেখিয়ে রিভিউ নিবো এই সুযোগ নেই।
তখনের ক্লাস ৬ পড়ুয়া কাজিন রিভিউ দিলো, বেশী সুন্দর হয় নি বলে! শুনেই মনের অবস্থা তেরোটা!! 'ভেবেছিলাম ক্যানভাস টা নষ্ট করলাম শুধু শুধু, কালো রং দিয়ে মুছে ফেলি সবটা, ঠিক এমন সময় বান্ধবীর মেসেজ, "দোওওওওস্ত!!!এত্ত জোস হয়েছে!! একদম অন্য রকম কিছু,,,অনেক সুন্দর হয়েছে দোস্ত"
এই মেসেজ দেখে হেসে দিলাম, আর মনে আশার সঞ্চার হলো, মনে মনে ভাবলাম; 'যাক কিছু দিন রেখেই দেই, পরে মুছে ফেলব নে।'
ঘুম ভেঙ্গে দেখি আমার আর্টিস্টিক বাবা তার সামনে আমার পেইন্টিং টা ধরে রেখেছে। আমাকে সজাগ হতে দেখে বলে, "অনেক সুন্দর হয়েছে মা!!খুব সুন্দর!!!"
ওই সময় টায় আমি বুঝেছি যে এই পেইন্টিং বাবার কাছে যখন ভালো লেগেছে, তখন আসলেই কিছু করতে পেরেছি।
অত:পর এই পেইন্টিং এর জন্যেই আমি সবচেয়ে প্রশংসা পেয়েছিলাম।৷
এটাই ওই পেইন্টিং এর ২০২৫ ভার্সন। অর্ডার পেয়েছি বগুড়া থেকে।
আলহামদুলিল্লাহ।
#নুড়িপাথর