Sumaiya piya's life

Sumaiya piya's life ভেঙে পড়ো না, নিরাশ হয়ো না, আল্লাহর সাহায্য আসবেই - এটা আল্লাহর ওয়াদা... জেনে রেখো

জীবনের করা ভুল গুলো যদি ফুল হতোতাহলে কুড়িয়ে নিতাম বেলা ফুরাবার আগেই!
30/07/2025

জীবনের করা ভুল গুলো যদি ফুল হতো
তাহলে কুড়িয়ে নিতাম বেলা ফুরাবার আগেই!

30/07/2025
ইদানীং নিজের জন্যই বড্ড মায়া হয় আমার। সুন্দর  ফুলের মতো জীবনকে আমি কত অযত্নে, অনায়াসে নিজের হাতে নষ্ট করে ফেলছি। যতটা ভা...
24/05/2025

ইদানীং নিজের জন্যই বড্ড মায়া হয় আমার। সুন্দর ফুলের মতো জীবনকে আমি কত অযত্নে, অনায়াসে নিজের হাতে নষ্ট করে ফেলছি। যতটা ভালো থাকার কথা ছিল এই বয়সটাতে, ঠিক যেন ততখানি খারাপ থাকার জন্য উঠে পড়ে লেগেছি। মনটা কেমন যেন পাথর হয়ে যাচ্ছে।

এই খারাপ থাকার পেছনে কেউ নেই। কারো নাম নেই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। আছে কেবল একরাশ হাহাকার। কারোর সাথে মন খুলে কথা বলতে না পারার দুঃখ। কারো সাথে সুখ ভাগাভাগি করতে না পারার দূরত্ব। কাউকে দুদণ্ড জড়িয়ে ধরে নিজেকে শান্ত করার মানুষের অভাব। কারো কাঁধে মাথা এলিয়ে দিয়ে দুঃখ বলতে পারার বিলাসিতা। কারো হাত থেকে ফুল আশা করার শৌখিনতা। তবে তো সব দোষই আমার?

চোখের সামনে স্বপ্নগুলো ঝরে যেতে দেখছি। মাটিতে দাফন হতে দেখি রোজ নিজের ইচ্ছেগুলোকে। দমিয়ে রাখতে হয় নিজের মতামতকে। বিদায় দিয়েছি নিজের ভালোবাসাকে। ছেড়ে দিয়েছি সুখের আশা করাটাকে। তবুও মনের কোথাও থেকে চিৎকার বেরিয়ে আসতে চায় 'আমি ভালো নেই।' বলতে চায় আমার সঙ্গে কেউ দুই মিনিই বসুক, আমার কথা শুনুক। কাউকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে আমাকে বাঁচিয়ে রাখো একটু।

কারো মন রক্ষা করতে গিয়ে, নিজের মনটা ভেঙে ফেলো না, সবসময় হাসতে গিয়ে, চোখের জলটা লুকিয়ে রেখো না। তুমি মানুষ, পাথর নও, ব্য'...
19/05/2025

কারো মন রক্ষা করতে গিয়ে, নিজের মনটা ভেঙে ফেলো না, সবসময় হাসতে গিয়ে, চোখের জলটা লুকিয়ে রেখো না।

তুমি মানুষ, পাথর নও, ব্য'থা তোমারও হয়, নিজেকে ভুলে অন্যকে রাখা, সব সময় ঠিক নয়।

তোমার হাসির পেছনে যদি লুকিয়ে থাকে ক্লান্তি, তাহলে সেই হাসির কী দাম, যদি না থাকে শান্তি?

সম্মান সেই দেয়, যে বুঝে তোমার নীরবতা, যার কাছে বারবার ছোট হতে হয়, সে সম্পর্ক নয় অনুগততা।

ভালোবাসো— নিঃস্বার্থভাবে, কিন্তু নিজের হৃদয় হেলায় দিও না, কারো মনের জন্য নিজের মানসিক শান্তি বিকিয়ে নিও না।

Cp

Good morning
19/05/2025

Good morning

কিছু স্বামী আছে...
19/05/2025

কিছু স্বামী আছে...

"আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি; সেসব জায়গা থেকে, যেসব জায়গায় আমি নিজের উপস্থিতির মূল্যায়ন পাইনি।আমি গুরুত্বের লো...
18/05/2025

"আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি; সেসব জায়গা থেকে, যেসব জায়গায় আমি নিজের উপস্থিতির মূল্যায়ন পাইনি।

আমি গুরুত্বের লোভী। গুরুত্ব না পেলে আমি অস্থিরতায় পড়ে যাই। আর তখন দ্রুত সেসব জায়গা থেকে সরে যাওয়াতে শান্তি অনুভব করি।

বন্ধুত্ব, আত্মীয়তা, কিংবা পছন্দের মানুষজন; সবকিছু আমি হেসে হেসে ত্যাগ করতে পারি যদি সেখানে গুরুত্ব না পাই। নিজের প্রতি এতটুকু ভালোবাসা থাকা অবশ্যই দোষের না।

বই - শেষ অধ্যায়

নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না!নারী বদলায় নীরবে,গোপনে!নারী বদলায় প্রিয়জনের অবহেলায়,অপমানে!নারী কখনো এমনি এমনি বদলায় না!না...
18/05/2025

নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না!
নারী বদলায় নীরবে,গোপনে!
নারী বদলায় প্রিয়জনের অবহেলায়,অপমানে!

নারী কখনো এমনি এমনি বদলায় না!
নারী বদলায় প্রিয় মানুষের বদলে!
নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে!
নারী বদলায় অব্যক্ত অভিমানে!
নারী বদলায় অসম্মানে!

নারী কখনো হুটহাট বদলায় না!
নারী বদলায় ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে!
নারী বদলায় মানিয়ে নেয়ার রাস্তা ফুরালে!
নারী বদলায় আত্মসম্মানে আঘাত হানলে!

নারী কখনো শখ করে বদলায় না!
নারী বদলায়-বদলাতে হয় বলে!
নারী বদলায় কান্নার নোনা জলে!
নারী বদলায় অসহ্য কষ্ট পেলে!
নারী বদলায় হৃদয়ের রক্ত ক্ষরণে,ক্ষতে!

©


আমার তো বুকে থাকার লোভ!একদম বুক ঘেষে, বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকার লোভ। অভিমানে আমার ভীষণ প্রেম পায়, ঠিক বুকে তুমুল ঝড়ে...
17/05/2025

আমার তো বুকে থাকার লোভ!
একদম বুক ঘেষে, বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকার লোভ।

অভিমানে আমার ভীষণ প্রেম পায়, ঠিক বুকে তুমুল ঝড়ে লণ্ডভণ্ড সব! বুকের সাথে বুক,

অভিমানে আমি চাই আদর। নরম আদর, শীতের কোলাজ সুখে মন আর শরীর নিস্তেজ হয় যেমন, ঠিক তেমন। আমি চাই, অবুঝ শিশুর মতো বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকতে। ঘুম না আসা রাতে, তোমার চোখে তাকিয়ে নির্ঘুম কাটিয়ে দিতে চাই।

আমার যে বুকে থাকার লোভ!
অভিমানে, হতাশায় বুকের সাথে বুক, বুকের উপর মাথা রাখার লোভ। আমি যে আদর চাই, যে রাতে ভীষণ কান্না পায়, নিজেকে খুব একা লাগে, সেই রাতেই আমার ভীষণ আদর চাই। আদর পেলেই আমার আর কোনো যন্ত্রণা হয় না, কষ্ট লাগে না!

আমার শুধু তোমার লোভ তোমাকে শক্ত করে জড়িয়ে ধরার লোভ। 🙂

Address

Khilkhet Namapara
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya piya's life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share