Nazmin Akter

Nazmin Akter সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার

06/02/2026

কোনো কিছু না বেশি অবহেলায় বেশি দিন বাঁচে না 💔💔

21/11/2025

প্রথমবারের মতো এতো বড় ঝাঁকুনি দিয়ে ভূমিকম্প.....…..🥹🥹🥹

ঢাকা শহর বলে কথা.....😭😭😭

18/11/2025

সাংসারিক জীবনের দুঃখ আর দাম্পত্যের অসুখ এক নয়। যে দুঃখ দু’জনকে সমানভাবে ছুঁয়ে যায়, সেটাই সাংসারিক দুঃখ—কিন্তু যে যন্ত্রণা একা একজন মানুষকে রাতের পর রাত কাঁদায়, সেটাই দাম্পত্য জীবনের অসুখ।

18/11/2025

মানুষের জীবনে সবচেয়ে গভীর যুদ্ধটা হয় তার ব্যক্তিগত সম্পর্কের ভেতরেই। বাইরে যত ঝড়ই আসুক, মানুষ টিকে থাকে—কিন্তু নিজের সম্পর্কের ভেতরকার আঘাতেই সে সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ে! কারণ মানুষের সবচেয়ে বেশি দুঃখ, সবচেয়ে বেশি আঘাত, সবচেয়ে বেশি ভাঙন—সবচেয়ে কাছের সম্পর্ক থেকেই আসে। আর এই সম্পর্কগুলোর ভেতর দাম্পত্য জীবনই মানুষকে সবচেয়ে বেশি পরিশ্রান্ত করে দেয়।

জীবনের অর্ধেক থেকেও বেশি সময় মানুষ ব্যয় করে তার দাম্পত্য জীবন সামলাতে। এই দীর্ঘ পথে কত দুঃখ, কত অশান্তি, কত অসম্মান আর কত ঝড় যে মানুষকে নিঃশেষ করে দেয়! দাম্পত্য জীবনে অসুখী মানে—সঙ্গীর কারণেই ভেতরটা ভেঙে পড়া। যেখানে সম্পর্ক আছে, অথচ সম্পর্কের মানুষটি পাশে নেই। যেখানে ঘর আছে, কিন্তু সেই ঘরে স্বস্তি নেই।

সাংসারিক জীবনের দুঃখ আর দাম্পত্যের অসুখ এক নয়। যে দুঃখ দু’জনকে সমানভাবে ছুঁয়ে যায়, সেটাই সাংসারিক দুঃখ—কিন্তু যে যন্ত্রণা একা একজন মানুষকে রাতের পর রাত কাঁদায়, সেটাই দাম্পত্য জীবনের অসুখ।

মানুষ যতদিন বেঁচে থাকে, ততদিন তাকে তার এই ব্যক্তিগত সম্পর্ক নিয়েই সবচেয়ে বেশি যুদ্ধ করতে হয়। বাইরে পৃথিবী যত কঠিনই হোক—নিজের ঘরের মানুষটাই যদি হৃদয়ে আঘাত হানে, তখন সেই ব্যথা কোনো কিছুর সাথে তুলনাই চলে না।

প্রেমের সম্পর্কে মানুষ সহজেই বের হয়ে যেতে পারে—কারণ সেখানে কোনো দায় নেই, কোনো বাধ্যবাধকতা নেই। প্রেম ভালো না লাগলে মানুষ চলে আসে নিজের মতো করে, নিজের মতো করে আবার নতুন করে বাঁচে। সম্পর্ক না টেকার কষ্ট থাকলেও তা টেনে নেওয়ার বাধ্যবাধকতা নেই। জীবনানন্দ দাশের ভাষায়—
“প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।”

কিন্তু বৈবাহিক জীবনের হিসেব সম্পূর্ণ আলাদা।
এখানে ভালোবাসা না থাকলেও সম্পর্ক থাকে। সম্মান না থাকলেও সংসার চলে। মন ভেঙে গেলেও মানুষ টিকে থাকে শুধু দায়ে, দায়িত্বে, সন্তানের জন্য, কিংবা সমাজের চোখের ভয়ে। অনেকেই সারাজীবন এমন সম্পর্ক বয়ে বেড়ায়, যেখানে তারা কেবল বেঁচে থাকে—কিন্তু কখনোই সত্যিকার অর্থে জীবনের স্বাদ পায় না।

দাম্পত্যে অসুখী মানুষগুলো ধীরে ধীরে জীবনের আসল স্বাদ হারিয়ে ফেলে। হাসির আড়ালে জমে থাকে অগণিত কান্না, চোখের নিচে ক্লান্তির দাগ, মনের ভেতরে না বলা হাজারো চাপা কষ্ট!

তারা নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে, বুকচাপা যন্ত্রণা বয়ে বেড়ায় দিনের পর দিন, বছরের পর বছর—শুধু সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য।

এটাই মানুষের সবচেয়ে নীরব, সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে কষ্টের যুদ্ধ—যার সাক্ষী থাকে না কেউ। শুধু একটি হৃদয় নিঃশব্দে ভেঙে যায়—বারবার, প্রতিদিন!

collected

16/11/2025

Cheating is a choice.

It's not a coincidence 😒😒

16/11/2025

In case no one has told you today, you are amazing, strong, brave, wonderful, kind, loved, worthy. And, there is no one like you.
The world needs you.
Don’t forget that!

08/11/2025

বড়র পিরীতি বালির বাঁধ 😂😂🥱🥱

07/11/2025

দূরে থাকুন—
তাদের কাছ থেকে, যারা আপনাকে ছোট করে, মিথ্যে বলে,
আপনাকে ব্যবহার করে, আর যারা আপনাকে অসম্মান করে।
কারণ, আত্মসম্মান একবার ভা'ঙলে,
তার শব্দ সারাজীবন কানে বাজে। 🖤

07/11/2025

বিয়ে খুব সেন'সিটিভ জিনিস।
সিদ্ধান্ত একটু উনিশ হলে, সারাজীবন বিশ এ শে'ষ 😅💔

07/11/2025

ক্ষমাও করব না, 😒
প্রতি*শোধও নিব না!! 😒
তবে আমি খুব করে চাই,
আমার সাথে করা প্রতিটা অন্যা*য়ের বি*চার যেন তারা এই পৃথিবীতেই পায়।
আল্লাহ দেখার তৌফিক যেন দেয় আমাকে
ইনশাআল্লাহ

07/11/2025

তুমি না ডাকলে আমি
ফিরবো কোথায়.........??

তুমি না রাখলে আমি
থাকবো কোথায়.........??

18/10/2025

আপনার রিজিক হতে পারে দেরিতে চাকরি হওয়া - যাতে আপনি আশেপাশের মানুষ চিনতে পারেন। খারাপ সময়ে নিজেকে আরও স্ট্রং করতে পারেন। হালাল কর্মসংস্থানের জন্য ছুটতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া— যাতে আপনি বাবা মায়ের দেখভালে আরও বেশি সময় দিতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে সন্তান হওয়া— যাতে আপনি আপনার পার্টনারে সাথে সম্পর্কটাকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারেন, বোঝাপড়াটা মজবুত করতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে পাওয়া— যাতে আপনি ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ শিখতে পারেন।

আপনার রিজিক হতে পারে একাকীত্ব — যেন আপনি অন্যদের থেকে দূরে থেকে আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ হতে পারেন।

সবসময় পাওয়ার মধ্যে নয় বরং অনেক ক্ষেত্রে না পাওয়াটাই হলো রিজিক। একটা বিষয় মাথায় রাখলে সবকিছু মেনে নেওয়া সহজ হবে, আপনার জীবনে যা আছে আর যা নেই সবই আল্লাহ খুব নিখুঁতভাবে বেছে দিয়েছেন।

©

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazmin Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share