12/05/2026
নিচের এই কম্বোটা ছিলো,এক ছোট ভাইয়ের তার মায়ের মতো বড় বোনকে দেয়া মা দিবসের ছোট্ট একটা উপহার।
প্রথমে যখন অর্ডারটা পেলাম আমার মনে হলো এটা মনে হয় হুমায়ুন আহমেদ এর কোনো উপন্যাসের চরিত্র,কিন্ত না এটা আসলেই বাস্তব একটা চরিত্র।
আসুন সেই ছোট ভাইয়ের গল্পটা শেয়ার করি আপনাদের সাথে।
ছোট ভাইটি যখন Order দিলো,তখন সে একটা চিঠি টাইপ করে দিয়েছিলো তার উপহারের সাথে চিঠিটিও parcel এ দেবার জন্য।তার অনুমতি নিয়ে নিচের এই লেখাটা দিলাম।
তোমার জন্য,আম্মুর মতো আপু
আপু,
জানো, সবাই যখন `আম্মু` বলে ডাকে, তখন বুকের ভেতরটা একটু ফাঁকা হয়ে যায়।
কিন্তু তারপরই মনে পড়ে—আমার তো তুমি আছো।
তুমি শুধু আপু না, তুমি আমার কাছে অনেকটা আম্মুর মতো।
বকা দাও, আবার আদরও করো।
খেয়াল রাখো, না বললেও বুঝে যাও—আমি ঠিক আছি কি না।
আমার ইচ্ছে করে—
তুমি ভালো থাকো, সুস্থ থাকো সবসময়।
তোমার কাছেই যেন সব কথা বলতে পারি,
তোমার কাছেই যেন সবচেয়ে বেশি শান্তি পাই।
আম্মুর আঁচল নেই,
কিন্তু তোমার উপস্থিতিটাই এখন আমার সবচেয়ে বড় ভরসা।
কখনো ইচ্ছে করে, কখনো না বুঝেই—যদি খারাপ ব্যবহার করে থাকি, মাফ করে দিও।
আমি হয়তো বলতে পারি না সবসময়,
কিন্তু তুমি আমার কাছে অনেক কিছু।
আল্লাহ তোমাকে অঅঅঅনেক অনেক বছর ভালো রাখুক।
তুমি থাকলেই আমার পৃথিবীটা একটু হলেও পূর্ণ লাগে।
তোমার ছোট ভাই ।
হুমায়ুন আহমেদের কিছু বইয়ের কিছু চরিত্রের জন্য যেমন চোখে পানি চলে আসে,এই চিঠিটা পড়েও তেমনি চোখে পানি চলে এসেছিলো।
দোয়া করি তারা দু`ভাই বোন সবসময় ভালো থাকুক।