Yana's Mom

Yana's Mom Welcome to my Daily vlog �

31/05/2026

এখনই মাশআল্লাহ বুঝতে পারে বাবা তার আসল ভরসার জায়গা🫰
কোথাও গেলে সে আমার কাছে থাকবে না সম্পূর্ণ পথ সে বাবার কোলে থাকবে মাশআল্লাহ ❤️

#2026年

পুরুষটি স্ত্রীর লা 'শ কাঁধে তুলে নিয়ে বলছে আমার ছেলের লা 'শটা বুকে দেন। একজন শিশুটির লা 'শ তুলে বুকে দিলেন।  কাঁধে স্ত্র...
28/05/2026

পুরুষটি স্ত্রীর লা 'শ কাঁধে তুলে নিয়ে বলছে আমার ছেলের লা 'শটা বুকে দেন। একজন শিশুটির লা 'শ তুলে বুকে দিলেন।

কাঁধে স্ত্রীর লা 'শ, বুকে আদরের সন্তানের লা 'শ, বাম হাতে ধরলেন পেছনে কান্নারত মেয়ে সন্তানটির হাত।

এই মুহুর্তে সমগ্র পৃথিবীতে একজন পুরুষের নিকট এরচেয়ে ভারি বোঝা আর কিচ্ছু নেই।

ঈদ করতে পরিবার নিয়ে নরসিংদী থেকে গ্রামে ফিরছিলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেন এসে ঈদটা করে দিয়ে গেল #সারাজীবনের_শোক।

26/05/2026

সন্তান হারানোর বেদনা যে হারায় সে বুঝে কতটা কষ্টের😭



23/05/2026

পুরুষদের হাতের রান্না - বান্না 😃

゚viral

সবাই আপনার সন্তানের কাছে আসার যোগ্য না।সে আত্মীয় হলেও না,বন্ধু হলেও না,আর “ভালো চায়” বললেই তো একদমই না।রক্তের সম্পর্ক মা...
22/05/2026

সবাই আপনার সন্তানের কাছে আসার যোগ্য না।
সে আত্মীয় হলেও না,
বন্ধু হলেও না,
আর “ভালো চায়” বললেই তো একদমই না।

রক্তের সম্পর্ক মানেই নিরাপদ মানুষ না।
বহু বছরের পরিচয় মানেই অন্ধ বিশ্বাস করার মতো মানুষ না।

একজন মা কিংবা বাবার মন যখন অকারণে অস্বস্তি অনুভব করে,
সেটাকে কখনোই অবহেলা করবেন না।

কাউকে দেখে যদি আপনার বুক কেঁপে ওঠে…
আপনার সন্তান যদি তার কাছে যেতে অস্বস্তি বোধ করে…
আপনার মন যদি বারবার বলে—
“কিছু একটা ঠিক না…”

তাহলে সেই অনুভূতিটাকেই গুরুত্ব দিন।

কারণ সন্তানের নিরাপত্তার ব্যাপারে
অতিরিক্ত সচেতনতা বলে কিছু নেই।

দিনের শেষে মানুষ কী ভাবলো,
কে কষ্ট পেলো,
কে আপনাকে ভুল বুঝলো—
এসবের চেয়ে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ
আপনার সন্তানের নিরাপত্তা, মানসিক শান্তি আর হাসি। 💙

নিজের সন্তানকে বিশ্বাস করতে শেখান,
“না” বলতে শেখান,
আর এমন একটা নিরাপদ পরিবেশ দিন
যেখানে সে ভয় না পেয়ে সব কথা বলতে পারে।

21/05/2026

কি ঘটেছিলো সেইদিন রামিসার সাথে😭

রামিসা বাচ্চাটাকে পায়ুপথে রেইপ করা হয়েছে৷ এত নির্যাতন করা হয়েছে যে সে জায়গা ফুলে লাল হয়ে গিয়েছিল। ধর্ষক একটু আগে জবানবন্...
20/05/2026

রামিসা বাচ্চাটাকে পায়ুপথে রেইপ করা হয়েছে৷ এত নির্যাতন করা হয়েছে যে সে জায়গা ফুলে লাল হয়ে গিয়েছিল। ধর্ষক একটু আগে জবানবন্দি দিল, ধর্ষকদম্পতির আবার সন্তানও আছে।

সোহেলকে জিজ্ঞাসাবাদকারী তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান ভূঁইয়া রিপন বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সোহেলের স্ত্রী স্বপ্না নিজ বাসার একটি কক্ষে ঘুমাচ্ছিলেন।

সোহেল বাইরে থেকে ওই কক্ষের সিটকিনি লাগিয়ে দেন। এরপর তিনি রামিসাকে ফ্ল্যাটের বাইরে থেকে জোর করে ধরে ভেতরে নিয়ে আসেন। তার সঙ্গে ছিলেন আরেক ব্যক্তি। রামিসা চিৎকার করলে তার মুখ ওড়না দিয়ে বেঁধে ফেলা হয়। এরপর তাকে বাথরুমের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে গেলে তাকে হত্যা করা হয়।’

রামিসাকে হত্যার পর দেহ টুকরো করে মরদেহ গুম করার চেষ্টা শুরু হয়। এ সময় রামিসার পরিবার ও স্থানীয়রা বাইরে থেকে বাসার দরজায় ধাক্কা দিতে শুরু করে। তারা দরজা ভেঙে ভেতরে ঢোকার আগেই সোহেল ও তার সঙ্গী জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান।

বাসার বাইরে হৈ-হুল্লোরের শব্দে সোহেলের স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন। স্বামী তখন সিটকিনি খুলে দেওয়ায় কক্ষের বাইরে এসে তিনি রামিসার গলা কাটা দেহ দেখতে পান। এ সময় স্থানীয়রা বাসার দরজায় বারবার আঘাত করলেও স্বপ্না তাদের ঢুকতে না দিয়ে স্বামী ও তার সঙ্গীকে পালাতে সাহায্য করেন।

একজন নারী, সন্তানের জননী হয়েও কিভাবে এমন ক্রিমিনালদের পালাতে দিলেন সেটাই অবাক করা বিষয়।

মরদেহ গুমের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা শরীর থেকে আলাদা করা হয়। তার যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করা হয়। দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখা হয়। পরে মাথা বালতির মধ্যে রাখা হয়।

এই ঘটনার নৃশংসতা এত ভয়াবহ যে ছেলে মেয়ে যেকোনো বাচ্চাকে নিয়েই এখন ভয়ে থাকতে হবে। সম্প্রতি সোহেল কোনো একটা মামলায় জেল খেটে ছাড়া পাওয়া ক্রিমিনাল।

পরিশেষে এটাই বলব নিজের বাচ্চাকে আগলে রাখুন, কাওকে ট্রাস্ট করবেন না। রামিসার মা বাবাও হয়তো প্রতিবেশীকে ট্রাস্ট করসিল তারও বাচ্চা আছে দেখে।

এ দেশে কি বিচার পাবে😭
উচিৎ ছিলো নুনটু কেটে ওপেন মেরে ফেলা 🫤
এসব হয়না বলেই আজ মানুষ এতো সাহস পায় 🫤

এ দেশে যা সব হচ্ছে এগুলো ভাষার চেয়ে জগণ্য কাজ হচ্ছে দেশে 🫤

20/05/2026

কেউ রাগ করলা😀

হঠাৎ ফোন ঘাটতে ঘাটতে ছবিগুলো সামনে আসলো। সবাইকে অনেক মিস করি বছর যাচ্ছে আর সবার জীবনটা আস্তে আস্তে  পরিবর্তন হয়ে যাচ্ছে ...
18/05/2026

হঠাৎ ফোন ঘাটতে ঘাটতে ছবিগুলো সামনে আসলো। সবাইকে অনেক মিস করি বছর যাচ্ছে আর সবার জীবনটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে আর দূরত্ব বেড়ে যাচ্ছে । আগে কিছু দিন পর পর দেখা হতো এখন সবাই সবার জায়গা বিয়ে ,বাচ্চা সংসার দূর দূরান্তে কোথায় যেনো হারিয়ে যাচ্ছে ব্যস্ততায় এই সম্পর্কগুলো।
বাড়ি যাই ঠিকই তবে একজনকে পাইতো আর একজনকে পাইনা আবার কখন সবাই একসাথে হতে পারবো কে জানে😊

16/05/2026

মেয়েরা হয় বাবার আদরের আর মায়ের শখের। তাইতো মা সব সময় পুতুলের মতো সাজিয়ে রাখে আর বাবা হাসি মুখে সব আবদার পূরন করে....!

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yana's Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share