Mufti Abu Naeim Md. Shajid

Mufti Abu Naeim Md. Shajid পড়াশোনা, লেখালেখি ও সম্পাদনা
ঘোরাঘুরি, আঁকাআঁকি ও শখের রান্না
এই করে করেই চলে যাচ্ছে জীবনের দিনকাল
আলহামদুলিল্লাহ, শুকরান লাকা ইয়া রব!

নির্ঘুম রাতের কাজবাজ...সম্পাদনা+কারেকশন+মেকাপ+প্লেট সেটাপ+ কভার ও ইনার ডিজাইন+প্রিন্টিং+বাইন্ডিং ইত্যাদি কাজের জন্য যোগা...
19/01/2026

নির্ঘুম রাতের কাজবাজ...
সম্পাদনা+কারেকশন+মেকাপ+প্লেট সেটাপ+
কভার ও ইনার ডিজাইন+প্রিন্টিং+বাইন্ডিং ইত্যাদি
কাজের জন্য যোগাযোগ করতে পারেন...

আরও রয়েছে-
কুরআন শরীফ ও বিদেশী কিতাবাদির ডিজাইন
দরসি ও গাইরে দরসি কিতাবাদির কভার ডিজাইন
ক্যালেণ্ডার, পোস্টার, হ্যাণ্ডবিল ও পিভিসি ব্যানার
ডিজাইন ও প্রিন্ট ইত্যাদি।

নান্দনিক গ্রাফিক্স এন্ড প্রিন্টার্স
ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা-1100
সার্বিক যোগাযোগ : 01965-325191 (হোয়াটসঅ্যাপ)

প্রি-অর্ডার করতে চাচ্ছেন? করবেন? করে ফেলুন এক্ষুণি!নাম ঠিকানা ও যোগাযোগ নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন m.me/MUNAZATSH...
20/10/2025

প্রি-অর্ডার করতে চাচ্ছেন?
করবেন?
করে ফেলুন এক্ষুণি!
নাম ঠিকানা ও যোগাযোগ নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন
m.me/MUNAZATSHOP

♥️১ সেট বই অর্ডার কনফার্ম করলেই প্রথম ১০০ জন পাবেন
২০০ টাকা মূল্যের একটি চমৎকার বই ও ১০ টাকা ছাড়!
💕৫ সেট করে অর্ডার কনফার্ম করলে পাবেন
৩০০ টাকা মূল্যের একটি অসাধারন বই ও প্রতি সেটে ২০ টাকা ছাড়।
💓১০ সেট করে অর্ডার কনফার্ম করলে পাবেন
৪০০ টাকা মূল্যের একটি বিশেষ বই ও প্রতি সেটে ৪০ টাকা ছাড়।
সবার জন্য রয়েছে 🚚 #ক্যাশ_অন_ডেলিভারি
তাহলে আর দেরি কেন?
এক্ষুণি মেসেজ দিন
01965-325191
হোয়াটসঅ্যাপ

বাংলাদেশে ছেলে বা মেয়ে সফল হওয়ার পরে বাপ মায়ের আচরণ পাল্টে যায়। তখন ছেলেটা বা মেয়েটা হয়ে যায় বুকের ধন। মানিক। সোনা। বাবা...
15/10/2025

বাংলাদেশে ছেলে বা মেয়ে সফল হওয়ার পরে বাপ মায়ের আচরণ পাল্টে যায়। তখন ছেলেটা বা মেয়েটা হয়ে যায় বুকের ধন। মানিক। সোনা। বাবা।
অথচ সফল হওয়ার আগে এই ছেলেটাকে উঠতে বসতে গালিগালাজ আর অপমান করতে একটুও কম করেনি। যেই ছেলেটাকে মা সারাদিন মরতে বলত, সফল হওয়ার পর সেই ছেলে হয়ে যায় চোখের মণি।
আমার নিজের চোখে দেখা, বহু ছেলে খাইতে বসলে মা থালা কেড়ে নিয়ে যায়। কাজ করিস না, খাবি কেন?
এসব ছেলেমেয়ের মন পরে বিষিয়ে যায়।
দেখেন, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটার মনেও মায়া থাকার কথা। অন্তত বাপ মায়ের পরিচয় না দেওয়ার মত পরিস্থিতি হওয়ার কথা না।
হয় কখন?
যখন ব্যর্থ অবস্থায় বাপ মাও ছেলেকে চেনে না।
তখন ছেলেটা এর প্রতিশোধ নেওয়ার চিন্তা করে। ঘৃণা তৈরি হয়।
না, আমি রিপন ভিডিওর কোন জাস্টিফিকেশান দিচ্ছি না।
হতেই পারে সে আসলেই খারাপ সন্তান। মা বাবার সাথে খুব বাজে বিহেভ করে, বাটপারি করে, দেখাশোনা করে না। কিন্তু মুদ্রার অপর পাশের গল্পটা আসলে কী?
একটা সন্তান কেন তার বাপ মায়ের বিরুদ্ধে এতটা ঘৃনা পুষে রাখলো?
এর পেছনের কারনটা কী?
এই কারণটা জানতে হবে।
অবশ্যই রিপন মিয়া টাউট হতে পারে, বাট সন্তান আর বাপ মায়ের এই দ্বন্দে আমরা কেন যেন বাপ মাগুলোকে ফেরেশতা হিসেবে ধরে নিয়েই বিচারটা শুরু করি।
এইটা করা ইনসাফ না।
বাংলাদেশের সন্তানরা অবশ্যই সবাই ভালো না।
বাট বাংলাদেশের বাপ মায়েদের সবাইকেই কেন আমরা ভালো বা নিষ্পাপ হিসেবে ধরে নিতেছি?
এ দেশের কত মা বাবা প্রবাসী বড় ছেলেটার জমি টাকা পয়সা নিজেরা আর নিজেদের ছোট ছেলে মেয়ে দিয়ে খাইয়ে দিয়ে বড় ছেলেটার হাতে হারিকেন ধরাই দেয়, জানেন?
বহু মিডলক্লাস চাকরিজীবী মেয়েদের বাপ বিয়ে দেয় না,যাতে মেয়ের কামাই করা টাকা আর কিছুদিন খাইতে পারে।
আপনারা জেনে অবাক হবেন, জুলাই এর অনেক শহীদ সন্তানের টাকা পাওয়ার জন্য মা বাপ একে অন্যের সাথে মারামারি পর্যন্ত করেছে।
অথচ বেঁচে থাকতে ছেলে বা মেয়ের খোজটাও নেয় নাই।
অনেক জায়গাতে আগের বৌ পর্যন্ত টাকার দাবি নিয়ে এসেছে। অথচ বেঁচে থাকতেই ডিভোর্স হয়ে গেছিল।
এগুলো কি ধান্দাবাজি না?
শহীদ ফান্ডের টাকা পাওয়ার জন্য কবরে যাইয়া বসে থাকার ঘটনাও আছে।
বাংলাদেশে যেমন নিজের রক্ত বিক্রি করে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার মত মা বাবা আছে, তেমনি সন্তানের লাশ বিক্রি করে টাকা খাওয়া বাপ মাও আছে।
এখানে যেমন অনেক সফল সন্তান নিজের মা বাবার পরিচয় দেয় না, তেমনি অনেক মা বাবা তো নিজেদের ব্যর্থ সন্তানের পরিচয়ও দেয় না!!
এখানে দুই পক্ষের গল্পটাই তো শুনতে হবে।
এক পক্ষের গল্প শুনে বিচার করলে, হিরো বা ভিলেন সহজে বেছে নেওয়া গেলেও, আসল গল্পটা কিন্তু চোখের আড়ালেই থেকে যাওয়ার সম্ভাবনা বেশি!!
লিখেছেন Sadiqur Rahman Khan
এসব প্রশ্নের উত্তর জানতেই আল-আমিন রিসার্চ পাবলিকেশন থেকে প্রকাশিত #সন্তানের_উপার্জনে_পিতামাতার_পাওনা বইটি সংগ্রহ করুন, পড়ুন, দরদি বন্ধু বা অভিভাবক হিসেবে তুলে দিন তাদের হাতে, যাদের এই বইটি পড়া খুব বেশি প্রয়োজন।

02/10/2025
আজকের বইমেলায় মাসিক আল জাওহার পৌঁছে গেল অগণিত লেখক পাঠকের হাতে। আলহামদুলিল্লাহ।‌শুকরান লাকা ইয়া রব!দেখা হলো, মতবিনিময়...
26/09/2025

আজকের বইমেলায় মাসিক আল জাওহার
পৌঁছে গেল অগণিত লেখক পাঠকের হাতে।
আলহামদুলিল্লাহ।‌
শুকরান লাকা ইয়া রব!
দেখা হলো, মতবিনিময় হলো মাওলানা মাহফুজুল হক, মাওলানা যাইনুল আবিদীন, মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভি, শায়খ আতীকুল্লাহ, শায়খ উসমান গনি, ডক্টর শহীদুল ইসলাম ফারুকী, মাওলানা জহির উদ্দিন বাবর, মাওলানা মুনীরুল ইসলাম, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, মাওলানা হুমায়ূন আইয়ুব, মাওলানা মাসউদুল কাদির, মাওলানা মনযূরুল হক, মাওলানা উবায়দুল হক খান ও মাওলানা নুরুল্লাহ মারুফসহ এক ঝাঁক নবীন ও প্রবীন লিখিয়ে তারকাদের সাথে। কথা দিলেন, তারা নিয়মিত লিখবেন মাসিক আল-জাওহার এ। ইনশাআল্লাহ।
দুপুর থেকে রাত নয়টা অবধি তাদের সঙ্গ ছিল আজকের দিনের স্মরণীয় মুহূর্ত। মাকতাবাতুল আজহারের মুআয ভাই, মাকতাবাতুল খিদমাহর প্রকাশক মাওলানা আব্দুল মান্নান ভাই, মাকতাবাতুন নূরের মাওলানা দিলাওয়ার হুসাইন ভাই, পেনফিল্ডের হাবিব বিন আনোয়ার ভাই উষ্ণ আতিথেয়তায় সাদরে বরণ করে নিলেন। শাগরিদ মাওলানা আনোয়ার হোসাইন সর্বক্ষণ পাশে থেকে সঙ্গ দিলো।

ফিরতি পথ ধরবো যখন চারপাশে তাকিয়ে দেখলাম, লেখক-পাঠকের ব্যাগে ও হাতে হাতে মাসিক আল জাওহার যেন বিমূর্ত হয়ে উঠেছে রবের মহিমান্বিত ইশারায়। স্বপ্নগুলো যেন পৌঁছে যাচ্ছে লেখক ও পাঠকের দুয়ারে দুয়ারে। ফালিল্লাহিল হামদ।

হঠাৎ কোত্থেকে কাতেবিন প্রকাশনের ওনার প্রিয় সাবেত চৌধুরী হন্তদন্ত হয়ে ছুটে এসে বললো, বস! আল্লাহ তাআলা আপনার প্রচেষ্টা কবুল করেছেন, পরিচিত-অপরিচিত সবার হাতে হাতে মাসিক আল জাওহার দেখতে পেয়ে মনের ভেতরে যারপরনাই খুশি লাগছে।
সুপ্রিয়! এই আনন্দ ষোলো কলায় পূর্ণ হবে,
যদি তা আপনাদের হাতেও পৌঁছে যায়।
অনলাইনে অনেকেই পত্রিকাটির অর্ডার দিয়েছেন, দিচ্ছেন।♥️
আপনিও তাহলে আর পিছিয়ে থাকবেন কেন? কালের সাক্ষী হয়ে আপনিও নাম ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলুন👇

m.me/MUNAZATSHOP

Address

Islami Tawer Bangla Bazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Abu Naeim Md. Shajid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share