সুকুন টাচ SUKUN TOUCH

সুকুন টাচ SUKUN TOUCH Sukun in Heart, Sukun in All

আপনাদের কার কার এই অবস্থা? 🙂 #বিনোদনে_সুকুনটাচ
29/05/2026

আপনাদের কার কার এই অবস্থা? 🙂

#বিনোদনে_সুকুনটাচ

গরু গোস্ত কিসের সাথে বেশি খেতে পছন্দ করেন?১. বিরিয়ানি ২. সাদা ভাত ৩. পোলাও ৪. ভুনা খিচুড়ি ৫. পরোটা ৬. চাউলের রুটি #আড্...
28/05/2026

গরু গোস্ত কিসের সাথে বেশি খেতে পছন্দ করেন?
১. বিরিয়ানি
২. সাদা ভাত
৩. পোলাও
৪. ভুনা খিচুড়ি
৫. পরোটা
৬. চাউলের রুটি

#আড্ডা_উইদ_সুকুনটাচ

তার ঘুরে ফিরে একই প্রশ্ন! বাবা কেন বুর/ দাদীর গরুর গলা কেটে দিল🥹ঈদ মোবারক 🌙تقبل الله مِن وَ مِنْكُمউচ্চারণ: তাকাব্বাল আল...
28/05/2026

তার ঘুরে ফিরে একই প্রশ্ন! বাবা কেন বুর/ দাদীর গরুর গলা কেটে দিল🥹

ঈদ মোবারক 🌙

تقبل الله مِن وَ مِنْكُم

উচ্চারণ: তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়ামিনকুম
অর্থ: "আল্লাহ তা'আলা আপনার ও আমাদের ভালো কাজগুলো কবুল করুন।"

#সুকুনটাচ

ঈদুল আজহা কে কোথায় উদযাপন করবেন বলে পরিকল্পনা করেছেন?
24/05/2026

ঈদুল আজহা কে কোথায় উদযাপন করবেন বলে পরিকল্পনা করেছেন?

জুমার দিনে পাঠ করা দুরুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি পৌঁছানো হয়, তাই এদিনে বেশি বেশি দুরুদ পড়তে উ...
22/05/2026

জুমার দিনে পাঠ করা দুরুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি পৌঁছানো হয়, তাই এদিনে বেশি বেশি দুরুদ পড়তে উৎসাহিত করা হয়েছে।

আজকের টাস্ক:
১০০০ বার দুরুদ শরীফ
১০০০ বার ইস্তেগফার
সূরা কাহাফ তেলাওয়াত
আসর ও মাগরীবের মধ্যবর্তী সময়ে দুআ করা
এক টাকা হলেও সাদকাহ করা

আসসালামু আলাইকুম।  সুপ্রভাত..সবাই কেমন আছেন?
21/05/2026

আসসালামু আলাইকুম। সুপ্রভাত..
সবাই কেমন আছেন?

আসসালামু আলাইকুম। সুপ্রভাত..
20/05/2026

আসসালামু আলাইকুম। সুপ্রভাত..

মানুষ আসে,১০ বার ছবি জুম করে দেখে,দাম জিগেস করে,তারপর বলে ক্যান্ডেলগুলো সুন্দর, পরে নিবো।” 👀এই “পরে” নামক দিনটা কবে আসে,...
19/05/2026

মানুষ আসে,
১০ বার ছবি জুম করে দেখে,
দাম জিগেস করে,
তারপর বলে ক্যান্ডেলগুলো সুন্দর, পরে নিবো।” 👀
এই “পরে” নামক দিনটা কবে আসে,
তা আজও রহস্য! 😂🌸

আসসালামু আলাইকুম। সুপ্রভাত। সবাই কেমন আছেন?
19/05/2026

আসসালামু আলাইকুম। সুপ্রভাত। সবাই কেমন আছেন?

রমাদানের পর আমাদের অনেকেরই প্রোডাক্টিভিটি হারিয়ে গিয়েছে তাই না!অনেকেই হয়তো প্রতিদিন চিন্তা করি—আগামীকাল থেকে প্রোডাক্...
18/05/2026

রমাদানের পর আমাদের অনেকেরই প্রোডাক্টিভিটি হারিয়ে গিয়েছে তাই না!

অনেকেই হয়তো প্রতিদিন চিন্তা করি—
আগামীকাল থেকে প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করব
সময় অপচয় করবো না, ফোন স্ক্রলিং থেকে বেঁচে থাকার চেষ্টা করব,

কিন্তু দিনশেষে আমরা আফসোস করি এবং ভাবতে থাকি আজকেও মন মত আমল করা হলো না
আজকের দিনটিও আন প্রোডাক্টটিভলি কেটে গেল...

যদি আপনার ক্ষেত্রেও এই বিষয়গুলো ঘটে থাকে এবং আপনি চান প্রোডাক্টটিভ হতে, তাহলে আসছে জিলহজের দশ দিন আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। এই ১০ দিনকে কাজে লাগিয়ে আপনি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করুন প্রোডাক্টিভ হওয়ার এবং আমল ও আখলাকের দিক থেকে অগ্রসর হওয়ার ইন শা আল্লাহ।

❝রাসূল (সা.) ইরশাদ করেছেন, ‘জিলহজের ১০ দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়। প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার মতো। আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো। ’ (তিরমিজি : ১/১৫৮)❞

──────────────

❖ প্রোডাক্টিভ হতে যা করতে পারেন এই ১০ দিনে:

১. নিয়ত ঠিক করুন
এই ১০ দিনকে আমলের মাধ্যমে পূর্ণ করার জন্য আজকেই দৃঢ় নিয়ত করুন।

২. একটি ডেইলি প্রোডাক্টিভ লিস্ট বানান
যাতে প্রতিদিনের লক্ষ্য লিখে রাখতে পারেন।

[ নিচের ছবিতে একটি ডেইলি জিলহজ আমল চার্ট দেয়া হয়েছে, চাইলে এটিও ফলো করতে পারেন ইন শা আল্লাহ ]

৩. সালাতে মনোযোগী হোন
ফরজের পাশাপাশি সুন্নত ও নফল সালাতগুলো পড়ার অভ্যাস গড়ে তুলুন।

৪. প্রথম ৯ দিনের রোজা রাখুন
বিশেষ করে আরাফার দিন— যার রোজা এক বছর আগের ও এক বছর পরের গুনাহ মাফের কারণ।

৫. তাকবিরে তাশরিক পড়ুন
পুরো জিলহজ জুড়েই অধিক তাকবিরে তাশরিক পাঠের চেষ্টা করুন। এবং ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রতিটি ফরজ সালাতের পর ১ বার ওয়াজিব তাকবির পড়ুন:

اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَ اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر وَ للهِ الْحَمْد

৬. সাদাকাহ করুন
এই ১০ দিন শুরু হওয়ার আগেই কিছু খুচরা টাকা প্রস্তুত রাখুন এবং প্রতিদিন সেখান থেকে অল্প হলেও দান করুন।

৭. কুরআনের সাথে সময় কাটান
অবসর না রেখে এই ১০দিন অধিক পরিমাণ তিলাওয়াত করুন, কুরআনের অর্থ বোঝা ও হিফজের চর্চা করুন।

৮. স্ক্রিন কন্ট্রোল করুন
এই ১০ দিন কে কাজে লাগিয়ে অপ্রয়োজনীয় ফোন/স্ক্রলিং থেকে বিরত থাকুন স্ক্রিন নিয়ন্ত্রণ করুন।

৯. আখলাকের উন্নয়ন করুন
এই ১০ দিন কে কাজে লাগিয়ে চেষ্টা করুন নিজের আখলাক কে আরেক ধাপ উন্নতির দিকে নিয়ে যাওয়ার।

১০. দুরুদ, ইস্তিগফার ও জিকিরে সময় দিন
দৈনিক নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে তা পূরণ করার চেষ্টা করুন।

১১. আসমাউল হুসনা মুখস্থ করুন
এই ১০ দিন কে টার্গেট করে ছোট সূরাগুলোও মুখস্থের তালিকায় রাখুন।

১২. দোয়ার অভ্যাস গড়ুন
বিশেষ করে তাহাজ্জুদের সময়, দিন-রাতের ফাঁকে ফাঁকে,এবং বিশেষ করে আরাফার দিন বেশি বেশি দোয়া করুন।

১৩. ঘুমের সময় নিয়ন্ত্রণ করুন
রাতে তাড়াতাড়ি ঘুমানো ও ফজরের পর না ঘুমানোর অভ্যাস গড়ুন এই ১০ দিন কে কাজে লাগিয়ে।

১৪. সর্বোপরি নিজেকে রিমাইন্ড করুন:
“হতে পারে এটাই আমার জীবনের শেষ জিলহজ”— এই কথা নিজের অন্তরে বারবার জাগ্রত করুন।

──────────────

বিঃদ্রঃ [একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ]

জিলহজের চাঁদ ওঠার পর এই দশ দিন কুরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুল-পশম ও নখ না কাটা। এ বিষয়ে বর্ণিত সকল হাদিস এবং সাহাবায়ে কেরাম ও তাবেয়িদের আমল থেকে প্রতীয়মান হয় যে, যারা কোরবানি করবেন এবং যারা সামর্থ্যের অভাবে কোরবানি করবেন না— সবার জন্যই এই আমল করা উত্তম
নিজে আমল করুন,এবং দাওয়াহর নিয়তে অন্যকে উদ্বুদ্ধ করুন, ইন শা আল্লাহ।

© সংগৃহীত

Address

Bangla Bazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when সুকুন টাচ SUKUN TOUCH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category