13/01/2026
একটা সময় ছিল, যখন আমরা তিনজন শুধু HSC পড়ুয়া কিশোর
স্বপ্ন ছিল কিছু একটা করার, অভিজ্ঞতা ছিল না, কিন্তু সাহস ছিল
সেই সাহস নিয়েই Kartity–র যাত্রা শুরু
আমরা দেখতাম বয়স একটু বাড়লেই মানুষ নিজের জন্য সময় বের করতে পারে না। থটফুল কিছু নিয়ে বসে থাকা, নতুন কিছু ট্রাই করা এই জিনিসগুলো যেন হারিয়ে যায়। আর আমাদের মতো ইয়াং টিনএজদের দিন কাটে শুধু স্ক্রিনেই।
সেখান থেকেই আমাদের মোটিভ। চায়না থেকে এমন প্রডাক্ট সোর্স করা, যেগুলো মানুষকে স্ক্রিন থেকে বের করে হাতে ধরে, মাথা খাটিয়ে, ইন্টারেস্টিং কিছু করতে বাধ্য করবে।
তিনজন মিলে শুরু করা এই ছোট উদ্যোগটা আলহামদুলিল্লাহ আজ এই জায়গায় এসেছে এটা আপনাদের সাপোর্ট ছাড়া কখনো সম্ভব হতো না 🤍
কিন্তু এখন একটা বিরতি দরকার।
আমরা সবাই HSC পরীক্ষার্থী। পরীক্ষার কারণে আগামী কয়েক মাস
Kartity–র কার্যক্রম বন্ধ থাকবে।
এটা শেষ নয়
এটা শুধু একটা pause
ইনশাআল্লাহ ভার্সিটিতে ভর্তি হয়ে আমরা আবার ফিরবো। আর সেদিন Kartity শুধু একটা ছোট ব্র্যান্ড থাকবে না এটা হবে অনেক বড় কিছু!
এই যাত্রায় পাশে থাকার জন্য আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা।
দোয়া রাখবেন আমরা আবার ফিরবো, আরও শক্তভাবে।
InShaAllah, see you soon.
(৪০০ টাকা আমাদের প্রথম ইনকাম 💕)