16/10/2025
আজকের যান্ত্রিক জীবনে যখন সবকিছু মেশিনে তৈরি, তখনও দাদির হাতের সেলাই আলাদা। কারণ এই সেলাই শুধু কাপড়ে নয়—ভালোবাসায় গাঁথা। প্রতিটি সুতোর ফাঁকে আছে যত্ন, ধৈর্য আর মায়া। দাদির হাতের কাজ মানে একটুকরো শিল্প, একটুকরো স্মৃতি, আর একরাশ অনুভূতি।
সেলাই শুধু একটা কাজ নয়—এটা এক রকম অনুভব, যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসে। দাদির চোখে যতটা যত্ন, তার প্রতিটি ফোঁড়ে ততটাই নিখুঁত ভালোবাসা। কখনো নাতি নাতনির কাঁথা,কখনো দাদার পাঞ্জাবি সবকিছুতেই মিশে থাকে দাদির নিজের মায়াময় ছোঁয়া।
ভালোবাসা দিয়ে গাঁথা প্রতিটি সেলাই,
মায়া দিয়ে সাজানো প্রতিটি কাজ, “”দাদির হাতের কাজ””এই পেজে আমরা তুলে ধরি দাদির সেই অমূল্য স্পর্শ।
এই পেজে আমরা দাদির সেলাইয়ের কাজগুলো সবাইকে দেখাতে চাই—যাতে সবাই বুঝতে পারে, হাতে বানানো জিনিসের মুল্য কত বেশি। ❤️✨