রসুইঘরের রোয়াক

রসুইঘরের রোয়াক চুল বাঁধা রাঁধুনির রসুইঘরের খুঁটিনাটি খুনসুটির আড্ডাখানা

প্রকৃতিতে বসন্তের রঙ,,নীল দিগন্তে ফুলের আগুন,, রসুইঘরের রোয়াক ও তাই রঙিন,, বাহারি পোলাও,,সবজি খিচুড়ি, দই ইলিশ, ইলিশের মা...
14/02/2026

প্রকৃতিতে বসন্তের রঙ,,নীল দিগন্তে ফুলের আগুন,, রসুইঘরের রোয়াক ও তাই রঙিন,,
বাহারি পোলাও,,সবজি খিচুড়ি, দই ইলিশ, ইলিশের মাথা দিয়ে পালং শাক,,সবটাতেই রঙের ছড়াছড়ি,,
বাতাসে ফুলের ঘ্রাণের সাথে মিশে যায় তেলে ফোঁড়নের ঘ্রাণ,,
সবটাই কেমন ভালোবাসায় মাখো মাখো,,
সকলকে বাসন্তী শুভেচ্ছা,,

মন খারাপ থাকলে কিছুই ভালো লাগে না।আজ সকাল থেকে কোন এক অজ্ঞাত কারণে সমগ্র পৃথিবীর ওপর আমার মন খারাপ। সারাদিন মনে হলো, যে ...
09/02/2026

মন খারাপ থাকলে কিছুই ভালো লাগে না।আজ সকাল থেকে কোন এক অজ্ঞাত কারণে সমগ্র পৃথিবীর ওপর আমার মন খারাপ। সারাদিন মনে হলো, যে জীবনটা আমি যাপন করছি,সেটা আমার নয়। বিশাল কর্মযজ্ঞ শেষে বাড়ি ফিরে মন খারাপের দাওয়াই হিসেবে রসুইঘরের উনুন জ্বাললাম। আজ সব খাবারের চৌদ্দগুষ্টি উদ্ধার করে ছাড়বো। যেই ভাবা,,,
প্রথমে উনুনে বসলেন বেশি করে টমেটো দিয়ে হাতে মাখা মসুর ডাল।সাথে কিপটের মতো একটুখানি রয়ে যাওয়া ফুলকপি,, তারপর আগের দিনের লাউশাক সাবাড় করার পর যে ডগা গুলো রয়ে গেছিলো, সেগুলোর গুষ্টি উদ্ধার হলো কুমড়ো বড়ির সাথে মাখা ঝোলে,,সবশেষে নতুন আলু,টমেটো, মটরশুঁটি দিয়ে গোটা কয়েক চিংড়ি ভুনা,,
শেষ মেশ ভাবলুম,,একটা ডিম না হলে চলে কি করে? ব্যাস,,
গরম ধোঁয়া ওঠা আতপ চালের ভাত,,সাথে এইসব,,
খেতে খেতে ভাবলাম,, এই রাঁধুনির জীবনটাও মন্দ না,,

04/02/2026

গত কয়েকদিন খুব কাজের চাপ গেছে। রসুইঘর বন্ধ ছিলো তাই।অতি ব্যস্ত মানুষের সহজ খাবার পাউরুটি, বিস্কিট, দই এসব খেয়ে পুরো কয়েকটি দিন কেটে গেছে। এরপর বাঙালির পেট আতিপাতি করে খুঁজে বেড়াচ্ছে ভাত। কী আর করা,প্রায় দুপুর পর্যন্ত ঘুমিয়ে শেষমেশ তাই পেট পূজোর আয়োজনে নামলাম। ফ্রিজ খুলে দেখি বাটিতে অল্প কতকটা শিম বিচি,কাঁদো কাঁদো মুখ,একটা গোটা ক্যাপসিকাম আমার অপেক্ষায় থাকতে থাকতে বুড়ো হয়ে চামড়া কুঁচকে গেছে। তারপর নতুন আলু আর নতুন নেই,চামড়া মোটা করে গন্ডারের মতো গ্যাঁট মেরে বসে আছে।তাদের মান ভাঙাতে মাথায় এলো বুদ্ধি। অল্প তেলে পেঁয়াজ আলু, ডালের বড়ি ভেজে নিলাম,সাথে দিলাম অল্প হলুদ আর জিরে গুঁড়ো, ভালো করে লাল লাল ভাজা হয়ে এলে দিলাম শিমের বিচি।এরপর শুধু জলের বদলে দিলাম বুড়ো ক্যাপসিকাম এর ভর্তা,,ভালো করে সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে এলে কাঁচামরিচ ফালি দিয়ে নামিয়ে নিলেই শেষ পুজোর আয়োজন।
নিজেকে দ্রৌপদী মনে হচ্ছে আজ,,পুরনো উপকরণেও এতো স্বাদ,,বাড়িতে করে নিজেরাই দেখতে পারেন। অল্প মশলায়,উপকরণে এই রান্নাটা বেশ স্বাস্থ্যকর।
আমি বাপু অল্পতেই তুষ্ট,, আমার সৃষ্টিকর্তাও তাই,নিষ্ঠা ভরে তাকে ডাকলেই তিনি আসেন,অযথা আড়ম্বরের দরকার পড়ে না।

আমি কোনকালেই অলস ছিলাম না। কিন্তু ইদানীং আমাকে অলসতা জেঁকে বসে রোজ।শীতের শেষ, ভোরবেলা আলটপকা ঘুম ভাঙলে দেখি কম্বল পায়ের ...
27/01/2026

আমি কোনকালেই অলস ছিলাম না। কিন্তু ইদানীং আমাকে অলসতা জেঁকে বসে রোজ।শীতের শেষ, ভোরবেলা আলটপকা ঘুম ভাঙলে দেখি কম্বল পায়ের কাছে পড়ে আছে, কিন্তু হালকা উত্তুরে বাতাসের ঝলক এসে কিছুক্ষণ পর পর জানিয়ে যায়,মাঘের সন্ন্যাসী এখনো বিদায় নেয় নি।এপাশ ওপাশ করতে করতে দেখি রোজকার কষ্টকর অফিস ভ্রমণের সময় পেরিয়ে যাচ্ছে। তারপর দৌড়ঝাঁপ করতে করতে ভাবি,পেটপূজো না করলে তো বিপদ।সকালের এই সময়টাই আমার নিয়ম করে পূজো দেয়া হয়,নয়তো পুরো দিনে আমি নেতানো পুঁই ডগার মতো নুয়ে থাকি।
ব্যস,যেই ভাবা সেই কাজ,,শীতের ব্রকলি,দেশি টমেটো,পেঁয়াজ পাতা,আর আলু,হাল্কা জলে ভাপিয়ে সেদ্ধ হয়ে গেলে অল্প ঘিতে একটু নেড়ে চেড়ে নেয়া,,সাথে ডিম্ব সেদ্ধ,,
যারা খাদ্য রসিক,তাদের জন্য এটা অখাদ্য,,আমার মতো যারা ঘাস লতাপাতা ভালোবাসে,তাদের জন্য এটা অমৃত,,তবে গোটা জিনিসটা পুষ্টি গুণে একদম ভরপুর,,

শীতের সবজির বাহারে সবচেয়ে সুন্দরী আমাদের লালবাহার টমেটো। কাঁচা পাকা যে কোন অবস্থাতেই তার স্বাদ অতুলনীয়। মশলা না থাকলেও,ট...
19/01/2026

শীতের সবজির বাহারে সবচেয়ে সুন্দরী আমাদের লালবাহার টমেটো। কাঁচা পাকা যে কোন অবস্থাতেই তার স্বাদ অতুলনীয়। মশলা না থাকলেও,টমেটো কুচি করে কেটে দিলে,কী মাছ,কী মাংস,তার ঝোলের স্বাদ অতুলনীয়।
আমার টমেটো খেতে কারণ লাগে না কোন,,এমনি এমনিই খাই,,
অল্প নুন হলুদ দিয়ে ভাজা শোলমাছ,তারপর মাছের তেলেই অল্প জিরে কাঁচামরিচ, আলু দিয়ে ভেজে তুলে হলুদ মরিচ জিরে গুঁড়ো টমেটো সহ ভালোমতো কষিয়ে জল ঢেলে দিলেই শেষ মাছ রান্নার আসল কারিগরি,,আমি ঝোল কম খাই,তেলও কম খাই,,সব কিছু কমের মধ্যেও বেশি স্বাদ থাকে শুধু মহারাণী টমেটোর জন্য,,,
পরদিন ভোরে রসুইঘর আলো করে থাকে হলুদ রঙের ঝাল পাটিসাপটা পিঠে,,সাথে ডিম টমেটোর ঝুরি,,
পেটপুজোর আর কিছু কী লাগে?
শীতকাল, আহা,,,,

শীতকাল মানেই আমার কাছে সবজি খিচুড়ি,,কালোজিরে চাল,অল্প মসুর,মুগের ডাল,সাথে সব,,সব মানে সব,,শিম,মূলো,গাজর,ফুলকপি, বাঁধাকপি...
15/01/2026

শীতকাল মানেই আমার কাছে সবজি খিচুড়ি,,কালোজিরে চাল,অল্প মসুর,মুগের ডাল,সাথে সব,,সব মানে সব,,শিম,মূলো,গাজর,ফুলকপি, বাঁধাকপি,টমেটো,,
একসাথে সেদ্ধ বসিয়ে আবার কম্বল মুড়ি দিয়ে বিশ মিনিটের ওম পোহানো।ঘ্রাণ ছড়ালেই অল্প সর্ষের তেলে পাঁচফোড়ন আর রসুন কুচি বাগাড়,,নামানোর সময় কাঁচামরিচ ফালি,শুকনো মেথি শাক,আর ধনেপাতা কুঁচি ছড়িয়ে একটু খানি সাজসজ্জা, ব্যাস,,,
আমি তাড়াহুড়োয় লেবু বেচারার ছবি তুলিনি কিন্তু খাবার সময় ঠিকই আয়েশ করে খেয়েছি,,একটুখানি ঘরে পাতা ঘি আর গন্ধরাজ লেবু,,সাথে মুচমুচে ডিম ভাজা,,আহা,,,
জীবন সুন্দর,,,
এইরকম সহজ রান্নায় কর্তার মন ভরবেই,যারা কখনো রসুইঘরে ঢোকেননি,তাদেরও,,,শেষ বিকেলে দুটো গোলাপ ও জুটে যেতে পারে কপালে😇

শীতকালে আলসেমি প্রবলভাবে কাজ করে। বিছানা এ সময়টায় বড় প্রিয় সকলের।তবু উঠতে হয়,রসুইঘরে উনুন জ্বালতে হয় পেটপূজোর জন্য। এ এক...
09/01/2026

শীতকালে আলসেমি প্রবলভাবে কাজ করে। বিছানা এ সময়টায় বড় প্রিয় সকলের।তবু উঠতে হয়,রসুইঘরে উনুন জ্বালতে হয় পেটপূজোর জন্য। এ এক অন্যরকম পূজো।বিশাল সময়সাপেক্ষ এলাহী আয়োজন। কিন্তু পূজো শেষ দশ মিনিটেই😪।
কি আর করা। ছুটির দিন প্রিয় মানুষের কথা মনে করে উনুনে ওঠে কালোজিরে চাল,ভাজা মুগডাল আর মটরশুঁটি দিয়ে পোলাও। সাথে নতুন গোল আলু দিয়ে লাল ঝোলে মুরগীর মাংস,আর বেগুন ভাজা।ঝোল লাল হলেও ঝাল টা সবুজের,লালের নয়?বলুন তো কি করে?
জীবন ঘ্রাণময়,স্বাদময়,,

শীতের সময় আমি প্রায় নিরামিষাশী হয়ে যাই। তবুও প্রিয় মানুষের আবদারে রসুইঘরে আসে কই মাছ,শোল মাছ।গরম ভাতে টমেটো মটরশুঁটি দিয়...
03/01/2026

শীতের সময় আমি প্রায় নিরামিষাশী হয়ে যাই। তবুও প্রিয় মানুষের আবদারে রসুইঘরে আসে কই মাছ,শোল মাছ।গরম ভাতে টমেটো মটরশুঁটি দিয়ে কই মাছের দোপেঁয়াজা,নতুন আলু ফুলকপি দিয়ে শোল মাছ,আর মূলার ডাল,ছুটির দিনে গরম ভাতে এর চেয়ে আয়েশী খাবার আর কি হতে পারে?

স্কুলের সময়টা ছিলো খুব তাড়াহুড়োর,বিশেষ করে শীতের দিন।স্নান সেরে পিঠমোড়া চুলে চিরুনি চালিয়ে বিনুনি করতেই সময় পার।এরমধ্যে ...
30/12/2025

স্কুলের সময়টা ছিলো খুব তাড়াহুড়োর,বিশেষ করে শীতের দিন।স্নান সেরে পিঠমোড়া চুলে চিরুনি চালিয়ে বিনুনি করতেই সময় পার।এরমধ্যে মা করে দিতো গরম ফুলকো রুটি, আর ধোঁয়া ওঠা দুধ চা।বাবার ভীষণ অপছন্দের খাবার ছিলো এটা,তাই আয়েশ করে না খেয়ে স্কুল ব্যাগ কাঁধে নিয়েই দুদ্দাড় পেটে চালান দিতে হতো। এরমধ্যেই মা ছুটে এসে ধরিয়ে দিত টিফিন বক্স।সেটায় থাকতো বিখ্যাত ভাত ভাজা,আমার স্কুলকালীন সময়ের জাতীয় টিফিন। আগের দিনের বেঁচে যাওয়া ভাত,মাছ,মাংস যা কিছু থাকতো, সব ঝুরি করে সবজি দিয়ে তেলে ভাজা ভাজা করে নেয়া। আজকের ফ্রাইড রাইস অতখানি সুগন্ধি ছড়ায় না আমার কাছে,যতখানি মায়ের হাতের ভাত ভাজা ছড়াতো।
বড় না হতাম যদি,,মনে হয় আজ খুব😪
আমি মায়ের মতো অল্প খানিকটা চেহারা পেয়েছি,, গুণ কিছুই পাইনি। ভাত ভাজাটাও তাই আমার মতোই।সাথে তরতাজা সরষে ফুলের বড়া,,,সেটা কিন্তু স্বাদে ১০০/১০০।

তিনদিন পাহাড়ে কাটিয়ে এলাম,,ক্লান্ত শরীর, কিন্তু ফুরফুরে মন।এদিকে নরকের রাজধানীতে এসে দেখি শীত দৈত্য জাঁকিয়ে বসেছে।লেপের ...
29/12/2025

তিনদিন পাহাড়ে কাটিয়ে এলাম,,ক্লান্ত শরীর, কিন্তু ফুরফুরে মন।এদিকে নরকের রাজধানীতে এসে দেখি শীত দৈত্য জাঁকিয়ে বসেছে।লেপের পালা চুকিয়েছিলাম যখন শীত পালিয়ে গেছিলো। এখন উদবাস্তুর মতো কাঁথা মুড়িই সই।ভোরের আলো ফোটেনি কুয়াশার দাপটে,এদিকে পেটে ইঁদুরের চোঁ চোঁ।আমার কাছে একটাই সহজ সমাধান, ফুলকপির পোলাও আর ডিমের ঝুরি।সাদা তেলে পেঁয়াজ লাল করে ভেজে নিয়ে কালোজিরে চাল,ফুলকপি, পেঁয়াজ কলি দিয়ে ভুনা করে মাপমতো জল ঢেলে দিলেই শেষ, ঢাকনা বন্ধ করে গড়িয়ে নেয়া যায় আরাম করে। তারপর আসে ডিমের ঝুরি,,পেঁয়াজ, কাঁচা লংকা,টমেটো, নুন হলুদ ভালো করে ভেজে ডিম ফেটিয়ে ঢাকনা দিয়ে রাখা,ব্যস।রান্না মানেই আমার কাছে সহজ সমীকরণ,,যদি আলসেমি না ধরে🫣
খাবার আগে গরম ভাতে ঘি না হলে আর কিসের শীতকাল,,,

28/12/2025

Friday Special 🍽️😋

#পোলাও
#রোস্ট
#বেগুনভাজা

23/12/2025

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when রসুইঘরের রোয়াক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share