AmmurShelai

AmmurShelai উষ্ণ, মায়াময় ও ঘরোয়া পরিবেশে তৈরি

আজ আমার মমতাময়ী আম্মুর প্রথম মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল, অথচ মনে হয় এই তো সেদিনও আম্মু আমাদের পাশ...
08/09/2026

আজ আমার মমতাময়ী আম্মুর প্রথম মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল, অথচ মনে হয় এই তো সেদিনও আম্মু আমাদের পাশেই ছিলেন। তাঁর হাতের ছোঁয়া, তাঁর নিখুঁত সেলাইয়ের সুতোয় বোনা মায়া—প্রতিটি কোণায় আজ শুধু তাঁর উপস্থিতি খুঁজে ফিরি।
আম্মু, আপনি শারীরিকিভাবে আমাদের মাঝে নেই, কিন্তু আপনার শিক্ষা, আদর্শ এবং ভালোবাসা সবসময় আমাদের সাথে আছে। আল্লাহ তাআলা যেন আমার আম্মুকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই আমাদের আম্মুর জন্য দোয়া করবেন।

Hellooooo.... 🩷
13/08/2026

Hellooooo.... 🩷

04/07/2026

SubhanaAllah 🌼

@

🌸 বিসমিল্লাহির রাহমানির রাহিম 🌸​আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দ এবং আবেগের সাথে আজ সূচনা করছি আমার স্বপ্নের পেজ "আম্মুর ...
26/05/2026

🌸 বিসমিল্লাহির রাহমানির রাহিম 🌸

​আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দ এবং আবেগের সাথে আজ সূচনা করছি আমার স্বপ্নের পেজ "আম্মুর সেলাই"-এর।
​এই পেজটি কেবল কোনো সাধারণ ব্যবসা নয়, এটি একজন মেয়ের পক্ষ থেকে তার প্রয়াত মায়ের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং স্মৃতির এক টুকরো কোলাজ। আমার আম্মু সুঁই-সুতার নিখুঁত কারুকাজে মাশাআল্লাহ অসাধারণ সব এমব্রয়ডারি আর সেলাইয়ের কাজ পারতেন। তিনি আজ আমাদের মাঝে নেই, আল্লাহর কাছে চলে গেছেন। কিন্তু তার সেই ভালোবাসার শিল্পকে, তার হাতের কাজের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই আমার এই ছোট্ট পথচলা।
​আম্মুর কাছ থেকে শেখা সেই যত্ন, সততা আর সূক্ষ্মতাকে পুঁজি করে এই পথচলা শুরু করছি। প্রতিটি কাজের সুতোর টানে জড়িয়ে থাকবে আমার সর্বোচ্চ ভালোবাসা এবং নিখুঁত কারিগরি।

​আমাদের লক্ষ্য:
আপনার ঘরের কোনো একটি প্রিয় কোণকে সুন্দর করে সাজিয়ে তোলা, কিংবা আপনার প্রিয় কোনো মানুষের মুখে উপহারের মাধ্যমে একটুখানি হাসির কারণ হওয়া।
​নতুন এই যাত্রায় আপনাদের সকলের দোয়া, ভালোবাসা এবং সাপোর্ট আমাদের একান্ত কাম্য। আশা করি "আম্মুর সেলাই"-এর সাথেই থাকবেন।

​নিখুঁত যত্নে,
"আম্মুর সেলাই"
— সূক্ষ্ম কাজের ঐতিহ্য 🧵✨

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when AmmurShelai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category