বউ শাশুড়ি'র কিচেন

বউ শাশুড়ি'র কিচেন 🍲 বউ শাশুড়ির মজার কিচেন রেসিপি
😂 ফানি ভিডিওতে ভরপুর হাসির আড্ডা
🌸 সুন্দর সুন্দর পোস্ট ও দৈনন্দিন টিপস
🤲 ইসলামিক কথা, দোয়া ও ভালোবাসার বার্তা 💖
(40)

ঝামেলা আর ঝামেলা 😅😂শরীর স্বাস্থ্য মন—কোনোটাই ভালো যাচ্ছে না 😔তার ওপর Facebook মামা রেগে আছে 😂 তাই হাতে একটু সময় পেয়েছি...
10/08/2026

ঝামেলা আর ঝামেলা 😅😂
শরীর স্বাস্থ্য মন—কোনোটাই ভালো যাচ্ছে না 😔
তার ওপর Facebook মামা রেগে আছে 😂 তাই হাতে একটু সময় পেয়েছি।
এই সময়টাকে কাজে লাগিয়ে জবরদস্ত একটা ব্যাক করার প্ল্যান করছি 😎🔥
খুব শীঘ্রই লাইভে আসছি ইনশাআল্লাহ ❤️
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
শুভরাত্রি 🌙🤍

বউ শাশুড়ি'র কিচেন 💚🤍

09/08/2026

পাশের বাসায় বিয়ে মানেই ওদের আনন্দ, আর আমার ঘুমের বারোটা! 😂

রাত যত বাড়ে, DJ-এর ভলিউম তত বাড়ে—ঘুমটা শুধু আমারই কমে! 😭🤣

বউ শাশুড়ী'র কিচেন 😓🤣

একজন মায়ের দিনটা আসলে শুরু হয় নিজের জন্য নয়, সন্তানের জন্য। ❤️ঝড় হোক, বৃষ্টি হোক, ঠান্ডা হোক, কাশি হোক কিংবা শরীরটা একদম...
09/08/2026

একজন মায়ের দিনটা আসলে শুরু হয় নিজের জন্য নয়, সন্তানের জন্য। ❤️

ঝড় হোক, বৃষ্টি হোক, ঠান্ডা হোক, কাশি হোক কিংবা শরীরটা একদম ভালো না থাকুক—সকাল ৬টার স্কুল হলে ৬টার আগেই উঠতে হবে। বাচ্চাদের ঘুম থেকে তুলতে হবে, গোসল করাতে হবে, স্কুলের পোশাক পরাতে হবে, ব্যাগ গুছিয়ে দিতে হবে, নাস্তা করাতে হবে… তারপর নিজের ক্লান্তি ভুলে তাদের স্কুলে পৌঁছে দিতে হবে। 🎒❤️

মজার ব্যাপার হলো, এসব কাজকে আমরা অনেক সময় - কাজ - হিসেবেই দেখি না। কারণ এগুলো প্রতিদিনের জীবনের অংশ হয়ে গেছে।
অথচ একজন মা প্রতিদিন কত ঘণ্টা যে এই দায়িত্বের পেছনে দিয়ে দেন, তার কোনো হিসাব নেই।

আমরা বাইরে অনেক ধরনের ডিউটির কথা বলি, অনেক পরিশ্রমের মূল্য দিই।
কিন্তু ঘরের ভেতরের এই নিরব শ্রমটার কথা কতটা মনে রাখি?

সত্যি বলতে, মায়ের এই দায়িত্বের কোনো ছুটি নেই, কোনো টাইম-অফ নেই, কোনো নির্দিষ্ট অফিস টাইমও নেই। 😊

আর এই ছবিটা শুধু হাসির জন্য নয়—এটা আমাদের প্রতিদিনের সেই বাস্তব জীবনের ছোট্ট একটা গল্প। যে গল্পটা হয়তো হাজার হাজার মায়ের জীবনের সাথেই মিলে যায়। ❤️

বউ শাশুড়ী'র কিচেন 🤍🌹

#মায়েরজীবন #মাতৃত্ব #মায়েরভালোবাসা

09/08/2026

সবুজ বাগানে এক টুকরো রহমত... 😍 আলহামদুলিল্লাহ, আমার ছাদবাগানের ১২ মাসি আমের বাহার! 🥭

বউ শাশুড়ি'র কিচেন 💚🤍

অহংকারের পরিণতি কী হয়েছিল? চলুন, একটি ঘটনা জেনে নিই…রাসুলুল্লাহ (স:) বলেছেন, আগের যুগের এক ব্যক্তি ছিল। সে সুন্দর পোশাক...
09/08/2026

অহংকারের পরিণতি কী হয়েছিল? চলুন, একটি ঘটনা জেনে নিই…

রাসুলুল্লাহ (স:) বলেছেন, আগের যুগের এক ব্যক্তি ছিল। সে সুন্দর পোশাক পরেছিল, তার চুলও সুন্দরভাবে সাজানো ছিল। নিজের পোশাক, চেহারা ও সৌন্দর্য দেখে সে নিজের প্রতি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে, অহংকারভরে চলাফেরা করছিল।

সে এভাবেই নিজের সৌন্দর্য ও পোশাক নিয়ে গর্ব করতে করতে হাঁটছিল।

হঠাৎ আল্লাহ তাকে মাটির মধ্যে ধসিয়ে দিলেন।

সে মাটির ভেতর ধসে যেতে লাগল। আর রাসুলুল্লাহ (স:) জানিয়েছেন,,

সে কিয়ামত পর্যন্ত সেই মাটির মধ্যেই ধসে যেতে থাকবে।

সহিহ বুখারি: ৫৭৮৯
সহিহ মুসলিম: ২০৮৮

আসুন, একটু নিজের ভেতরের দিকে তাকাই…

অহংকার নয়, হিংসা নয়, কারও ভালো দেখে মন খারাপ নয়, বরং একে অপরের ভালোতে খুশি হই, ভালো চাই এবং দোয়া করি।

আল্লাহ আমাদের অন্তরকে অহংকার, হিংসা ও বিদ্বেষ থেকে পবিত্র করুন। আমিন। 🤍

সবাইকে আসসালামুয়ালাইকুম শুভ সকাল 🌹

বউ শাশুড়ি'র কিচেন 🤍💚

#অহংকার #হিংসা #জীবনের_শিক্ষা #বাস্তব_জীবন

ফেসবুক মামা একটু চেইতা গেছে, তাই সামান্য রেস্ট্রিকশন দিয়ে রেখেছে। সমস্যাটা আমি জানি,, তাই ভয়ের কিছু নেই। তবে এটার কারণে ...
08/08/2026

ফেসবুক মামা একটু চেইতা গেছে, তাই সামান্য রেস্ট্রিকশন দিয়ে রেখেছে। সমস্যাটা আমি জানি,, তাই ভয়ের কিছু নেই। তবে এটার কারণে রিচ অনেকটা ডাউন হয়ে আছে, আপনাদের পেজও আমার কাছে ঠিকমতো আসছে না, আবার আমারটাও আপনাদের কাছে যাচ্ছে না।
সব ঠিক হয়ে যাবে। লাইক-কমেন্ট করতে পারছি, আপনাদের সাপোর্ট করে যাবো। এই দুঃসময়ে পাশে থাইকেন, আমি আছি।

08/08/2026

বাচ্চাকে ওষুধ খাওয়ানো যে একটা আলাদা যুদ্ধ—যারা খাওয়ান, তারাই বুঝবেন! 🤣

সত্যি করে বলেন তো, আপনার বাচ্চাকেও কি ওষুধ খাওয়াতে এমন কাণ্ড করতে হয়? 😂

বউ শাশুড়ী'র কিচেন 😂😂

টাকা নয়, আনন্দটাই আসল!🤣মানুষ হাজার হাজার টাকা খরচ করে ফেলেও অনেক সময় তেমন খুশি হয় না। কিন্তু কাপড় ধুতে গিয়ে যদি স্ব...
08/08/2026

টাকা নয়, আনন্দটাই আসল!🤣

মানুষ হাজার হাজার টাকা খরচ করে ফেলেও অনেক সময় তেমন খুশি হয় না। কিন্তু কাপড় ধুতে গিয়ে যদি স্বামীর প্যান্টের পকেট থেকে ৫০০, ১০০০, এমনকি ১০০ টাকাও বের হয়... তখন যে আনন্দ লাগে, সেটা যেন ঈদের বোনাসের চেয়েও বেশি! 🤭

এই টাকার আসল মালিক কে—সে নিয়ে বিতর্ক হতে পারে... কিন্তু যে কাপড় ধুয়েছে, সে তো একটু সার্ভিস চার্জ পেতেই পারে! 😜

তবে একটা আফসোস আছে... আগে আমার জামাইটা খুবই মনভোলা ছিল। প্রায়ই পকেটে টাকা রেখে দিত! 😅 এখন কেমন যেন পাকনা আর চালাক হয়ে গেছে! দুই-একটা কয়েন ছাড়া আর কিছুই খুঁজে পাই না! 🤣

আচ্ছা, আপনাদের বাসাতেও কি এমন মজার ঘটনা হয়? নাকি শুধু আমার কপালেই এমন বোনাস জোটে? 😄

বউ শাশুড়ী'র কিচেন 😁😂

#কমিকপোস্ট #রিলেটেবল #বাংলাদেশিকমেডি #ফানিপোস্ট #হাজবেন্ডওয়াইফ #ভাইরালপোস্ট

08/08/2026

কাতল মাছ আর একগাদা সবজি—এই ঝোলের সঙ্গে গরম ভাত জমে একেবারে!

বউ শাশুড়ি'র কিচেন 🤍🫶

আপনি কি জানেন? আল্লাহর ইচ্ছায় এমন কয়েকজন শিশু ছিলেন, যারা খুব ছোট বয়সেই কথা বলেছিলেন!এগুলো কোনো রূপকথা নয়। প্রতিটি ঘ...
08/08/2026

আপনি কি জানেন? আল্লাহর ইচ্ছায় এমন কয়েকজন শিশু ছিলেন, যারা খুব ছোট বয়সেই কথা বলেছিলেন!

এগুলো কোনো রূপকথা নয়। প্রতিটি ঘটনাই ঘটেছিল সত্য প্রতিষ্ঠা, নির্দোষকে রক্ষা করা এবং মানুষের জন্য শিক্ষা রেখে যাওয়ার উদ্দেশ্যে।

১. হযরত ঈসা (আ.)

হযরত মারইয়াম (আ.) অলৌকিকভাবে সন্তান জন্ম দেওয়ার পর নবজাতক শিশুকে নিয়ে নিজেরজ সম্প্রদায়ের কাছে ফিরে এলেন। মানুষ তাঁকে দেখে বিস্মিত হয়ে নানা অপবাদ দিতে শুরু করল। কেউ তাঁর কথা শুনতে রাজি ছিল না।

আল্লাহর নির্দেশে মারইয়াম (আ.) কোনো উত্তর দিলেন না। তিনি শুধু কোলে থাকা শিশুটির দিকে ইশারা করলেন।

লোকেরা বলল, দোলনায় থাকা একটি শিশুর সঙ্গে আমরা কীভাবে কথা বলব?

ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় নবজাতক ঈসা (আ.) কথা বললেন এবং ঘোষণা করলেন, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। মুহূর্তেই মারইয়াম (আ.) এর নির্দোষিতা সবার সামনে প্রকাশ পেল।

২. জুরাইজ (রহ.) এর ঘটনার শিশু

বনী ইসরাঈলের যুগে জুরাইজ (রহ.) ছিলেন অত্যন্ত নেককার একজন ইবাদতগুজার। এক অসৎ নারী তাঁকে পাপের পথে টানতে ব্যর্থ হয়ে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। পরে সে অন্য এক রাখালের মাধ্যমে সন্তান জন্ম দিয়ে মিথ্যা দাবি করল, এই শিশুর বাবা জুরাইজ।

মানুষ না জেনেই জুরাইজ (রহ.) কে অপমান করল, এমনকি তাঁর ইবাদতখানাও ভেঙে ফেলল।

জুরাইজ (রহ.) আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তারপর শিশুটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার বাবা কে?

আল্লাহর ইচ্ছায় সেই ছোট্ট শিশু কথা বলে বলল, আমার বাবা ওই রাখাল। সঙ্গে সঙ্গে সত্য প্রকাশ পেল এবং জুরাইজ (রহ.) সম্মান ফিরে পেলেন।

৩. ইউসুফ (আ.) এর ঘটনার শিশুসাক্ষী

মিশরের এক প্রভাবশালী ব্যক্তির স্ত্রী হযরত ইউসুফ (আ.) কে অন্যায় কাজে প্রলুব্ধ করেছিলেন। ইউসুফ (আ.) আল্লাহর ভয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চাইলে তাঁর জামা পেছন থেকে ছিঁড়ে যায়। পরে সেই নারী উল্টো ইউসুফ (আ.) এর বিরুদ্ধেই অভিযোগ তুললেন।

সত্য-মিথ্যা বোঝা কঠিন হয়ে পড়ল।

তখন আল্লাহ এমন এক সাক্ষীর ব্যবস্থা করলেন, যে ছিল অল্পবয়সী শিশু। সে বলল, যদি জামা সামনে থেকে ছেঁড়া হয়, তবে অভিযোগ সত্য। আর যদি পেছন থেকে ছেঁড়া হয়, তবে ইউসুফ নির্দোষ।

যখন দেখা গেল জামাটি পেছন থেকে ছেঁড়া, তখন সবার সামনে ইউসুফ (আ.) এর নির্দোষিতা প্রমাণিত হলো।

৪. মা ও শিশুর বিস্ময়কর ঘটনা

এক মা তাঁর শিশুকে দুধ পান করাচ্ছিলেন। এমন সময় এক ধনী ও ক্ষমতাবান ব্যক্তি পাশ দিয়ে গেল। তাকে দেখে মা দোয়া করলেন, হে আল্লাহ! আমার সন্তানকে এর মতো বানিয়ে দিন।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শিশুটি বলল, হে আল্লাহ! আমাকে তার মতো বানাবেন না।

কিছুক্ষণ পর এক দুর্বল ও নির্যাতিত নারীকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন মা বললেন, হে আল্লাহ! আমার সন্তানকে যেন তার মতো না করেন।

এবার শিশুটি বলল, হে আল্লাহ! আমাকে তার মতোই বানিয়ে দিন।

পরে আল্লাহর ইচ্ছায় শিশুটি জানিয়ে দিল, যাকে সবাই সম্মান করছে সে ছিল জালিম, আর যাকে অপমান করা হচ্ছে সে ছিল নির্দোষ। মানুষ বাহ্যিক অবস্থা দেখে বিচার করলেও আল্লাহ মানুষের অন্তর ও সত্য জানেন।

৫. আগুনের খাদে ঈমানদার মায়ের শিশু

এক অত্যাচারী রাজা ঈমানদারদের আগুনে নিক্ষেপ করছিল। এক মা নিজের ছোট্ট শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সন্তানের কথা ভেবে তিনি এক মুহূর্ত দ্বিধায় পড়লেন।

ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় কোলে থাকা শিশুটি কথা বলে উঠল,

মা, ধৈর্য ধরুন। আপনি সত্যের ওপর আছেন।

এই কথায় মা সাহস পেলেন এবং ঈমান থেকে একচুলও সরে দাঁড়ালেন না।

এই ঘটনাগুলো আমাদের শেখায়, সত্য কখনো মিথ্যার কাছে হার মানে না। মানুষ ভুল বুঝতে পারে, অপবাদ দিতে পারে, কিন্তু আল্লাহ যখন সত্য প্রকাশ করতে চান, তখন একটি নিষ্পাপ শিশুকেও সেই সত্যের সাক্ষী বানিয়ে দেন। তাই জীবনের যেকোনো পরীক্ষায় আল্লাহর ওপর ভরসা রাখুন। তিনিই উত্তম ফয়সালাকারী।

বউ শাশুড়ী'র কিচেন 🤍🌹

#ইসলামের_গল্প #ইসলামিক_জ্ঞান #বউশাশুড়িরকিচেন

Address

Haji Nagar Demra Dhaka
Dhaka

Opening Hours

Monday 07:01 - 23:00
Tuesday 07:01 - 23:00
Wednesday 07:01 - 23:00
Thursday 07:01 - 23:00
Friday 07:01 - 23:00
Saturday 07:01 - 23:00
Sunday 07:01 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when বউ শাশুড়ি'র কিচেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share