04/09/2026
আলহামদুলিল্লাহ।
চোখের পলকে শেষ হয়ে গেল ১৪ দিনের ওমরাহ সফর। মনে হচ্ছে, যেন সেদিনই প্রথম কাবা শরীফ দেখে অশ্রুসজল চোখে দাঁড়িয়েছিলাম।
এই কয়েকটি দিন আমাকে শিখিয়েছে— দুনিয়ার সবচেয়ে বড় প্রশান্তি আল্লাহর ঘরের সান্নিধ্যে। মক্কা ও মদিনার প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিজদা, প্রতিটি দোয়া আজীবন হৃদয়ে গেঁথে থাকবে।
হে আল্লাহ, এই ওমরাহ কবুল করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং বারবার আপনার ঘরে মেহমান হয়ে আসার তাওফিক দান করুন। আমীন।
ফিরছি, কিন্তু হৃদয়ের একটি অংশ রয়ে গেল বাইতুল্লাহর কাছেই। 🕋