12/06/2026
মানুষের পরিচয় সবসময় পেশায় নয়, তার ব্যবহারে। 🌸
আজ সকালে বাসের এক হেল্পারকে দেখে মনে হলো, এখনও পৃথিবীতে সুন্দর মন নিয়ে বেঁচে থাকা মানুষ আছে। তিনি প্রতিটি শিক্ষার্থীকে পড়াশোনায় উৎসাহ দিচ্ছিলেন, বয়স্ক যাত্রীদের সম্মান করছিলেন, আর কারও সঙ্গে রূঢ় আচরণ করছিলেন না।
কথা বলতে গিয়ে জানালেন— "জীবনে অনেক ঠকেছি, তাই কাউকে ঠকাতে চাই না। পারলে মানুষের উপকার করতে চাই। আমার তিনটা মেয়ে, ওরা যেন অনেক পড়াশোনা করে শিক্ষিত মানুষ হয়—এটাই আমার স্বপ্ন।" 🥺
এমন মানুষগুলোই আমাদের মনে করিয়ে দেন, ভালোবাসা, সম্মান আর মানবিকতা এখনও হারিয়ে যায়নি।
আল্লাহ তাআলা ভাই রাসেলের হালাল রুজিতে বরকত দান করুন এবং তার স্বপ্নগুলো পূরণ করে দিন। 🤲
মানুষকে ছোট করে দেখবেন না, কারণ বড় হৃদয়ের মানুষ অনেক সময় সাধারণ পোশাকেই আমাদের সামনে দাঁড়িয়ে থাকে। ❤️
ছবিটি তার অনুমতি নিয়েই তোলা ও শেয়ার করা হয়েছে।
#মানবিকতা #সম্মান #শিক্ষার_গুরুত্ব #ভালো_মানুষ