24/06/2022
২৪/০৬/২০২২ হাইকোর্ট পারমিশন ভাইভা পরীক্ষা জিজ্ঞাসিত প্রশ্নসমূহঃ
২৪/০৬/২২
* President of the supreme court bar association?
* General secretary of the Bangladesh Supreme Court ?
* Chairman of the Bangladesh Bar council ?
* Chairman of the enrollment committee?
* president of the Bangladesh Bar Council?
* Vice president of the Bangladesh Bar Council ?
★What is Rule Absolute?
★what is In re ?
২৪/০৬/২০২২
মৌখিক পরীক্ষা
বোর্ড নং ২
আমার কাছে বিজ্ঞ বিচারক যা জানতে চেয়েছেন:
১| বাড়ি কোথায়?
২| সিনিয়ারের নাম কি?
৩| সিনিয়ার কোন সাইডে প্র্যাকটিস করেন?
৪| কর্পোরেট চেম্বারে কি কি কাজ করা হয়?
৫| কোম্পানি আইনের জুরিসডিকশন কোন কোর্টে?
৬| আইনজীবী হিসাবে মক্কেলের অনুরোধে কোন ব্যক্তিকে হয়রানির উদ্দেশ্যে মামলা করা যায় কিনা?
৭| এজিএম করতে ব্যর্থ হলে কোম্পানি কত ধারায় কি করবে?
৮| হাইকোর্ট এনরোলমেন্টে আসতে দেরি হওয়ার কারণ কি? আরও আগে আসেননি কেন?
নামঃ
বাড়ি কোথায়ঃ
পড়াশোনা কোথায় করছিঃ
ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালত এর ডিসচার্জ পিটিশন কত ধারায়ঃ
ধন্যবাদ, আসেন।
ভাইভা বোর্ডঃ ০২।
২৪/০৬/২০২২
মৌখিক পরীক্ষা
বোর্ড নং-৪
আমার কাছে বিজ্ঞ বিচারক যা জানতে চেয়েছেন:
১| বাড়ি কোথায়?
২| সিনিয়রের নাম কি?
৩| কোর্টে নিয়মিত আসেন কিনা?
৪| এখানে বসা বিচারপতিদের চিনেন?
৫| সিভিল নেচার কি? সেকশান কত?
৬| দেওয়ানী আদালত (নিম্ন আদালত থেকে) গুলোর নাম বলুন ?
৭| ফৌজদারী আদালত গুলোর নাম বলুন?
৮| চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয় ?
♥ভাইভা অভিজ্ঞতা শেয়ার -
বোর্ড নং - ০১
১. আপনার সিনিয়রের নাম কি?
উত্তরঃ.....
২.উনি কোন সাইডে প্র্যাকটিস করেন?
উওরঃ My Lord উনি সিভিল ক্রিমিনাল দুইটায় করেন তবে ক্রিমিনাল সাইডে একটু বেশী করেন।
৩.তোমাকে ক্রিমিনাল থেকে ১টা প্রশ্ন করবো পারলে পাশ? একজন শিশু কত বছরের নিচে অপরাধ করলে অপরাধ হবে না?
উত্তরঃ My Lord নারী শিশু আইনে - ১৬বছর ও শিশু আইনে ১৮বছর
সম্পুরক প্রশ্ন- পেনাল কোডের অধিনে বলো?
উত্তরঃ My Lord ক্ষমা করবেন এটা আমার এই মুহুর্তে স্মরণে নেই। ( মনে ছিল বাট নার্ভাসের কারণে এবং ভুল হবে বলে বলতে সাহস করি নাই)
৪. আচ্ছা হাইকোর্টে রিভিশন করে কত ধারায়?
উত্তরঃ My Lord - CrPC এর ৪৩৯ ধারায়, তবে হাইকোর্ট এ Application এর সময় আমরা লিখি- Section- 439 read with 435
৫. Good! তাহলে বলো 435 এ কি আছে?
উত্তরঃ নথি তলবের ক্ষমতা
৬. Ok তুমি যাও
আমি- ধন্যবাদ My Lord বলে দাড়ালাম এমন সময় আরেকজন এ প্রশ্ন করলো
৭. আচ্ছা বলো তো Appellate Division এর নথি তলবের ক্ষমতা কোথায় আছে?
উত্তরঃ My Lord Writ of Certiorari তে ও নথি তলবের ক্ষমতা আছে।
আরে এটা তো হাইকোর্ট এর ক্ষমতা Appellate Division এর ক্ষমতা বলো?
সংবিধান এর Article - 103 তো Appellate Division এর ক্ষমতা দেয়া আছে।
উনারা বললেন-না এটি Article - 104 এ আছে।এটি ভালো করে জেনে নিবা।
My Lord অবশ্যই জেনে নিবো।
ধন্যবাদ My Lord
অভিজ্ঞতাঃ
বোর্ডে নিজের নার্ভ ঠিক রাখা খুব কঠিন, জানা জিনিস ও ভুলে যাই, খুব দ্রুত প্রশ্ন করেন চিন্তার করার সময় ও থাকেনা, তাই জিনিস ভাইভা দিবেন ঐদিন দৌড়াদৌড়ি না করে ঠান্ড মাথায় থাকবেন। আর না পারলে অকপটে স্বীকার করবেন তাহলে অন্য প্রশ্ন করবে বাট গোজামিলের আশ্রয় নিবেন না।
আমার জন্য দোয়া করবেন আমার পাশের সম্ভাবনা ৫০%
///
২৪/০৬/২০২২
ভাইভা অভিজ্ঞতা
বোর্ড নং-৩
বিচারকঃ ১.নাম কি?
২.সিনিয়রের নাম কি?উনি কোন সাইডে প্রাকটিস করেন? আপনি কোন সাইডে করতে চান?
৩. বাড়ি কোথায়? সেখানে বিখ্যাত ব্যক্তিত্ব কে আছেন?
৪.সংবিধান প্রনয়ণ হয় কত সালে?
৫. সংবিধান কার্যকর হয় কবে?
সব উত্তর দেয়ার পর
এ্যার্টনী স্যারঃ যান, আপনি পারছেন।।
///
স্পেশাল আইনে আপীলের মেয়াদ তামাদি হলে করণীয় কি?
///
"মহামান্য হাইকোর্ট পারমিশন ভাইবা - ২,৩ ও ৬ নং বোর্ডের কিছু প্রশ্ন--
১) সিনিয়রের নাম কি.?
২) ১১৫(১) এবং ১১৫(৪) এর মাঝে পার্থক্য কি.?
৩) ১১৫ তে কি বলা আছে.?
৪) Miscellaneous বানান করুন.?"
সিনিয়রের নাম কি..?
৫) সুপ্রিম কোর্টের ২ জন্য বিচারপতির নাম বল.?
৬) কোন ইউনিভার্সিটি থেকে পড়া লেখা করছেন.? প্রতিষ্ঠাতা কে.? ভি সি কে.?
৭) ৫৬১--A তে কি বলা আছে?
৮) বাসা কোথায়.?
৯)কোন ইউনিভার্সিটি থেকে এল.এল. এম করছেন.?
১০)কোন সাইডে প্রাকটিস করেন, নিষেধাজ্ঞা কি.?
১১ সিনিয়রের সাথে সর্বশেষ কোন কোর্টে গিয়েছেন.?
১২) ৫৬১ তে কি বলা আছে.?
১৩) কোন ইউনিভার্সিটি থেকে "ল' করছেন.?
১৪) আপনার বাবা কি করেন.?
১৫) আপনার সিনিঃ নাম কি?
১৬)নাম কি, আপনার নাম.? কোন সাইডে প্রাকটিস করবেন.? সর্বশেষ কোন কোর্টে গিয়েছেন.? এ কোর্টে বিচারপতির নাম বলেন
১৭) State polocy কোথায় বলা আছে, কোন অধ্যায়ে.?
১৮)S.R Act sec -9 কি বলা আছে.?
১৯) কোন আদেশসমূহ আপিল করা যায় এবং কোন আদেশসমূহ আপিল করা যায় না তা কোথায় বলা আছে?
২০)সিভিল রিভিশন কোথায় বলা আছে..?
২১)ম্যাজিঃ কোর্টে Discharge. কত ধারায়.?
২২) রিভিশনের কথা কোথায় বলা আছে.?
২৩) সংবিধানে কত টি অনুঃ আছে.?
২৪) আপনার সিনিয়রের নাম কি.?
২৫)স্পেশাল আইনের অধীন কোন মামলা রায়ে সাজা হয়ে যাওয়ার পরে তামাদি হয়ে গেলে আপনি কি করবেন.?
২৬)আপনার বারের সভাপতির নাম কি.?
২৭)এত দেরীতে আসছেন কেন.?
২৮)এলাকা বার ছেড়ে ঢাকায় কেন.?
২৯) প্রাকটিস করবেন.?
৩০) ১১৪ ও ১১৫ তে কি বলছে?নামাজ পড়েন কেন.? কি করলে নামাজ কবুল হয়.? ডাঃ আসার পূর্বে রোগী মারা গেল Translation করেন.?
৩১)সিনিয়রের সাথে সর্বশেষ কোন কোর্টে কি মামলা করছেন, কোর্টের বিচারপতির নাম কি মামলার আদেশ কি হয়েছিল.?
৩২)আপনার বাসা কোথায়, আপনার এলাকার কোন বিচারপতি আছেন ; কি নাম.?
৩৩) Discharge পিটিশন ম্যাজিঃ কোর্টে কত ধারায় এবং জজ কোর্টে কত ধারায়.?
৩৪) কোথায় এ্যাডভেলেরাম কোর্ট ফি দিতে হয় আর কোথায় দিতে হয় না?
৩৫)সিনিয়রের নাম কি.? আপনসর এলাকার বিচারপতি নাম বলুন.?
বিঃ দ্রঃ আবার কাউকে তেমন কিছুি জিজ্ঞেস করে নি, সকাল বেলা C.p.c আর Cr.pc এর মধ্য থেকে প্রশ্ন করলে ও শেষে বিকাল বেলা আবার ডি.এম. পি এ্যাক্ট, এন.আই. এ্যাক্ট, শিশু আইন, ভূমি আইন, সহ বিভিন্ন আইন থেকে প্রশ্ন করা হয়েছে।
///
০১ নং বোর্ডে ভাইভা দিয়েছি।
Writ নিয়ে প্রশ্ন করেছে।
৫ প্রকার রিটের কোন প্রকারে কে আবেদন করতে পারবে?
///
CRO কি?
Plea of Allebi?
///
জেলা জজের নাম?
দায়রা জজের নাম?
সিএমএম এর নাম?
সিজেএম এর নাম?
///
১) মোশন ডে কি কি বারে?
২) রিট বেঞ্চ কয়টা?
৩) কোন বিল্ডিংয়ে কয়টা কোর্ট?
///
Q. Which is the correct word "Vokalatnama" or "Vakalatnama" ?
///
ম্যাজিস্ট্রেট কোর্টে সাজাপ্রাপ্ত হয়ে ডিষ্ট্রিক্ট সেশন জাজে আপীল শুনানিতে আপিল এডমিট করেন কিন্তু জামিন না মঞ্জুর করেন।এখঅন হাইকোর্ট এ কি রেমেডি আছে??
///
হাইকোর্ট বিভাগের একক ও ডিভিশন বেঞ্চের আর্থিক এখতিয়ার কত?
///©©©™