NahNat-নাহনাত

NahNat-নাহনাত NahNat.....
Born from tradition, crafted with love for the Queens who turn simplicity into art & Shine like poetry in motion 💫


Welcome to NahNat – a heartfelt blend of tradition, creativity, and elegance. At NahNat, we believe in celebrating the beauty of handcrafted artistry. Our collections are carefully curated to bring you vibrant bangles, stylish dresses, and unique handcrafted items that reflect both cultural heritage and modern fashion. Each product is thoughtfully selected or designed to ensure quality, charm, and

affordability. Founded with passion and purpose, NahNat is not just a shop – it’s a platform that empowers creativity and promotes the timeless value of handmade and traditional crafts. Whether you’re looking for the perfect accessory, a thoughtful gift, or something to add a little color to your day, you’ll find something special here.

✨ What We Offer:

Colorful & Trendy Bangles

Elegant & Comfortable Dresses

Authentic Handcrafted Items

Custom Orders & Personal Touch


Join us on this journey as we celebrate the art of simplicity, tradition, and style – all in one place. NahNat – Crafted with Care, Worn with Love.

ইচ্ছে করে হারিয়ে যাবো দূর কোনো এক দেশে, যেথায় রামধনুর রং চুপটি করে সবুজ ঘাসে মেশে। কদিন আগে মনে হলো কতদিন ধরে রংধনু দেখি...
09/08/2026

ইচ্ছে করে হারিয়ে যাবো দূর কোনো এক দেশে,
যেথায় রামধনুর রং চুপটি করে সবুজ ঘাসে মেশে।

কদিন আগে মনে হলো কতদিন ধরে রংধনু দেখি না! আজকে সেই আফসোস দূর হলো। প্রকৃতি কি সুন্দর করে নিজেকে সাজায়। মা'শা আল্লাহ 🥰

সবার বস 🥴
27/07/2026

সবার বস 🥴

19/07/2026

মৌমাছি আর মাছির বন্ধুত্ব হওয়া অসম্ভব কেন বলি? মাছি থাকে পায়খানায়। তার চিন্তা ভাবনা পায়খানা ঘিরে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে কাচা পায়খানা। এইদিকে মৌমাছির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফুল আর মধু। মধু আর ফুল। ফুল আর মধু। পায়খানায় তার কোন কারবার নাই। বুঝা গেছে?

অন দি আদার হ্যান্ড, মাছির সারাজীবনের সিভি্র হাইলাইট একটাই—পায়খানা। ওর শৈশব, কৈশোর, ক্যারিয়ার, নেটওয়ার্কিং—সবই পায়খানাকেন্দ্রিক। কোথায় কী নোংরা আছে, সেটা খুঁজে বের করাই তার বিশেষ দক্ষতা।

আর মৌমাছি? তার পুরো বংশপরিচয়ই ফুল। সকাল ফুল, দুপুর ফুল, বিকেল ফুল। ফাঁকে ফাঁকে মধু। আবার ফুল। আর সুগন্ধ। পায়খানা যে পৃথিবীতে আছে, সেটা নিয়ে তার বিশেষ কোনো আগ্রহই নেই।

তাই মাছি যদি মৌমাছিকে বলে, “চল, তোমাকে একটা দারুণ জায়গা দেখাই!”, মৌমাছি ভালো মনে যাবে, তারপর গিয়ে দেখবে পায়খানার পাহাড়। সেটাই মাছির কাছে ফ্যান্টাসি কিংডম।

বুঝছ কি বলতেসি? Get it? Get it? Get it?

©️nnshejuti

চাচীরা এতো পি*শা*চ হয় জানা ছিলো না।ঘটনাটা নরসিংদীর। বাচ্চাটার মা বেশ কিছুদিন ধরেই খেয়াল করছিলেন, উনি বাচ্চাকে রেখে একটু ...
14/07/2026

চাচীরা এতো পি*শা*চ হয় জানা ছিলো না।
ঘটনাটা নরসিংদীর। বাচ্চাটার মা বেশ কিছুদিন ধরেই খেয়াল করছিলেন, উনি বাচ্চাকে রেখে একটু বাইরে গেলেই ফিরে এসে দেখেন বাচ্চাটা একদম চিল্লাইয়া কান্নাকাটি করতেছে। শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল দাগও দেখতেন।

​মায়ের মন তো, খটকা লেগেছিলে। কিন্তু প্রমাণ ছাড়া তো আর ঘরের মানুষকে সন্দেহ করা যায় না, উল্টো সবাই তাকেই পাগল বলবে। তাই উনি বুদ্ধি করে ঘরের এক কোণায় মোবাইলের ক্যামেরা অন করে রেখে ওয়াশরুমে যান।
আর তাতেই বেরিয়ে আসে সেই শিউরে ওঠার মতো সত্যি!

​ভিডিওতে দেখা যায়, মা ঘর থেকে বের হতেই সেখানে ঢোকে বাচ্চাটার আপন বড় চাচি।
কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, একদম ঠান্ডা মাথায় বিছানায় শোয়া ওই ছোট্ট বাচ্চার পা-টা উল্টো দিকে মুচড়ে জোরে চাপ দেয়। বাচ্চার হা/ ড় ভে/ ঙে যাওয়ার সাথে সাথে সে য/ন্ত্রণা/য় চিৎকার করে ওঠে, আর ওই মহিলাও কাজ সেরে দৌড়ে পালায়।

​ভাইরে ভাই, একটা মানুষ এতটা নিচে কীভাবে নামতে পারে? একটা মেয়ে মানুষ হয়ে আর একজন মা বা চাচি হয়ে কীভাবে একটা ২ মাসের নবজাতকের সাথে এই অমানুষিক কাজটা করতে পারলো?
ভিডিওটা না দেখলে আসলেই বিশ্বাস করা কঠিন হতো।

​এই ঘটনা আমাদের চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিলো যে শত্রু শুধু বাইরের রাস্তায় থাকে না, অনেক সময় ঘরের ভেতরেই আত্মীয়তার মুখোশ পরে ঘুরে বেড়ায়।

এই মা যদি সেদিন ক্যামেরাটা অন না রাখতেন, তবে হয়তো কোনোদিন জানাই যেত না বাচ্চাটার এই অবস্থা কেন হচ্ছিলো। সবাই ভাবতো বাচ্চার কোনো রোগ হয়েছে বা খাট থেকে পড়ে ব্যথা পেয়েছে।

​এই নরপিশাচ মহিলার এমন শাস্তি হওয়া উচিত যাতে আর কোনো বাচ্চার ওপর এভাবে হাত তোলার সাহস কেউ কোনোদিন না পায়।

​নিজের বাচ্চাদের চোখে চোখে রাখুন। আজকাল কাকে বিশ্বাস করবেন আর কাকে করবেন না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।🙂

©

09/07/2026

আমারে তো কেউ এমনে গিফট দেয় না। তোমাগোরে কেউ দেয়??? �

বুবি মারা গেছেন। তাঁকে ঘুম থেকে উঠিয়ে পিটিয়ে মেরেছে ‘দুর্বৃত্তরা’। কাছে ৪০ হাজার টাকা ছিল। ২৫ বছর ধরে বুবি ওই টাকা জমিয়ে...
08/07/2026

বুবি মারা গেছেন। তাঁকে ঘুম থেকে উঠিয়ে পিটিয়ে মেরেছে ‘দুর্বৃত্তরা’। কাছে ৪০ হাজার টাকা ছিল। ২৫ বছর ধরে বুবি ওই টাকা জমিয়েছিলেন ভিক্ষা করে, প্লাটফর্ম পরিষ্কার করে। টাকাগুলো আর নেই। ওরা নিয়ে গেছে। মৃত্যুর আগে ক্ষতবিক্ষত মুখ নিয়ে বুবি স্টেশনের একটা চেয়ারে বসেছিল নীরবে, নিরুত্তাপ দৃষ্টিতে।

এমনিতেও সত্তুর বছর বয়সী বেশিরভাগ নারীর এই পৃথিবীর উদ্দেশ্যে নতুন করে কিছু বলার থাকে না। জীবন তাঁদের এতোটাই ক্লান্ত করে রাখে যে, নতুন কোনো কথার ভার বয়ে বেড়ানোর ক্ষমতা তাঁদের থাকে না।

কিন্তু বুবির গল্পটা আলাদা। কারণ সত্তুর বছর জীবনে সে কখনওই কিছু বলেনি। একটি অর্থপূর্ণ সম্পূর্ণ বাক্যও না। কিন্তু কথা বলতে পারলে তিনি কী বলতেন?
টাকার জন্য যখন তাকে মারা হচ্ছিল, তখন তিনি চিৎকার করে কাকে ডাকতেন?
মাকে? বাবাকে? আল্লাহ্‌কে?
আচ্ছা, বুবির ধর্ম কী ছিল?

২৫ বছর আগে ট্রেনে চড়ে মেথিকান্দা স্টেশনে এসেছিলেন বাক্‌প্রতিবন্ধী বুবি। তিনি কোত্থেকে এসেছিলেন? কেন? কারো প্রতি অভিমান করে?

মেথিকান্দা স্টেশন থেকে কেন বুবি আর ফিরে গেলেন না? কার কাছে আর গেলেন না? নাকি এক স্টেশন থেকে অন্য স্টেশন, আবারও এক স্টেশন থেকে অন্য স্টেশন করে তিনি পালিয়ে বেড়িয়েছেন জীবন থেকেই?

তাহলে মেথিকান্দা থেকে কেন পালালেন না? কিসের আর কার অপেক্ষায়? কোনো প্রিয়জনের অপেক্ষায়? আবারও পালানোর সুযোগের অপেক্ষায়? মৃত্যুর অপেক্ষায়?

২৫ বছর ধরে বুবি এক এক করে ৪০ হাজার টাকা জমিয়েছিলেন। গড়ে প্রতিদিন ৪ টাকা ৩৮ পয়সা। এই টাকা দিয়ে বুবি কী করতেন? কাউকে দিতেন? কোনো একদিন দূরে কোথাও পৃথিবীর মানচিত্র থেকে খসে পড়া একখণ্ড জমি কিনতেন? নিজের জন্য বাড়ি বানাতেন? অন্য কারো জন্য বানাতেন? কবরের জায়গা বায়না করে রাখতেন?

বুবি এসব কিছুরই উত্তর দিয়ে জাননি। বুবি মেথিকান্দা স্টেশনে নীরবে এসেছিলেন। অনেকদিন পর্যন্ত হয়তো কেউ টেরই পায়নি যে- নতুন দুইটি পাও তাঁদের সাথে একই প্লাটফর্মে রোজ হাঁটছে। বুবি একইরকম নীরবে চলে গেছেন। অনেকদিন পর্যন্ত হয়তো কেউই টেরই পাবে না যে- পুরনো দুইটি পা তাঁদের সাথে ওই প্লাটফর্মে রোজ আর হাঁটছে না।

বুবির জন্য কোনো শোকসভা হবে না, বুবি হত্যার বিচার চেয়ে মিছিল হবে না, বুবির কবরে তাঁর নামও লেখা হবে না।

বুবির না বলা কথার চেয়েও বেশি নীরবে আমরা ভুলে যাবো, এই দেশের স্টেশনগুলোতে বাস করা মানুষদের চাইলেই মেরে ফেলা যায়। কিন্তু যারা স্টেশনে থাকে- তাঁর

08/07/2026

মান্ডালা আর্ট ভাল্লাগে? আমার তো খুবই পছন্দের 😌

সুনেহরা আপুর পরা নেকপিসটা কিন্তু নাহনাতে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। তাই দেরি না করে টুকুস করে অর্ডার করে ফেলুন 😉
07/07/2026

সুনেহরা আপুর পরা নেকপিসটা কিন্তু নাহনাতে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। তাই দেরি না করে টুকুস করে অর্ডার করে ফেলুন 😉

সুন্দর এই ইয়ারিং গুলো পেয়ে যাবেন মাত্র  ৫০-৮০ টাকার ভিতরে 😌
06/07/2026

সুন্দর এই ইয়ারিং গুলো পেয়ে যাবেন মাত্র ৫০-৮০ টাকার ভিতরে 😌

03/07/2026

প্রিয়জনের নজর কাড়তে নাহনাতের একসেট চুড়িই যথেষ্ট 😉

Address

Basherhat, Dinajpur Sadar/
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when NahNat-নাহনাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share