Recipe Realm By Ruhi

Recipe Realm By Ruhi vlogging out of curiosity

02/03/2025

21/01/2025

16/01/2025

রেসিপি :মুরগীর মাংস 🍗
এই রেসিপি নিয়ে ভয় পাবেন না।আপনি নিজেই অবাক হবেন রেজাল্টে।আমিও হয়েছিলাম।

শুভ সকাল 🥰🥰
16/01/2025

শুভ সকাল 🥰🥰

15/01/2025

কিছু মসলা তৈরির পদ্ধতি ❤️
নিত্য প্রয়োজনীয় মসলা রেসিপি টিপস্ সহ দেখুন কাজে লাগবে

🌶️☘️⚫ ১.চাট মসলা👇
উপকরণঃ
সরিষা দানা হাফ চামচ
মেথি ১/৪ চা চামচ
শুকনো মরিচ ১০-১২ টি
জিরা ৩ টেবিল চামচ
ধনিয়া ২ টেবিল চামচ
গোটা গোলমরিচ ১ টেবিল চামচ
আমচূর পাউডার ২চামুচ
আদা পাউডার ১চা চামুচ
মৌরি ১ টেবিল চামচ
লবঙ্গ ১০টি
পাঁচফোড়ন দেড় টেবিল চামচ
লবণ ১ টেবিল চামচ
বিট লবণ ৩ টেবিল চামচ

প্রণালিঃ

১। প্রতিটি উপকরণ শুকনা তাওয়া বা ফ্রাই প্যানে ভালোভাবে টেলে নিতে হবে।

২। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়।

৩। এরপর সব একসঙ্গে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চাট মসলা।

☘️⚫ ২.ম্যাগী ম্যাজিক মসলা / নুডুলসের মসলা তৈরি👇

উপকরনঃ

মরিচগুড়া ১ চা চামচ
হলুদগুড়া ১/২ চা চামচ
ধনিয়াগুড়া ১ চা চামচ
জিরাগুড়া ১ চা চামচ
পেয়াজ গুড়া ১ টে. চামচ
আদা গুড়া ১ চা চামচ
রসুন গুড়া ১ টে. চামচ
গরম মসলা গুড়া ১ চা চামচ
গোল মরিচ গুড়া ১ চা চামচ
মেথি গুড়া ১/২ চা চামচ
আমচুর পাউডার ১/২ চা চামচ
টেস্টিং সল্ট ২ চা চামচ
বিট লবন ১/২ চা চামচ
চিলি ফ্লেক্স ২ চা চামচ
কর্ণফ্লোয়ার ১ টে. চামচ
চিনি ২ টে. চামচ
লবন ১ চা চামচ

প্রণালীঃ

১। সব উপকরন একসাথে ব্লেন্ডারে মিহি গুড়া করে নিন।

২। এরপর শুকনো কাঁচের বয়ামে বা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করুন।

⚫ ☘️৩.চটপটির মশলা তৈরি👇

উপকরনঃ

মৌরী ১ চা চামচ
শুকনা মরিচ ১০/১২টা
জিরা ১ চা চামচ
মেথি ১ চা চামচ
ধনিয়া ১ চা চামচ
গোলমরিচ ১/২ চা চামচ
কালোজিরা ১/২ চা চামচ
লবঙ্গ ১/২ চা চামচ
রাঁধুনি ১ চা চামচ
পাচঁফোড়ন ১ চা চামচ
বিট লবন ২ টে. চামচ

প্রণালীঃ

১। সব মসলা হালকা টেলে ঠান্ডা করে নিন।

২। চটপটির মসলা বেশী টালা ঠিক না, বেশী টালা হলে মসলা কালো হয়ে চটপটির রং নষ্ট হয়ে যায়।

৩। এবার ব্লেন্ডারে দিয়ে গুড়া করুন।

৪। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে তৈরি মশলা কাঁচের বয়াম অথবা এয়ারটাইট বক্সে করে রেফ্রিজারেটরের নরমাল অংশে রাখতে পারেন।

⚫ ৪☘️.শাহী গরম মসলা তৈরি👇

উপকরণঃ

এলাচ ১২-১৪ টি
দারুচিনি ৪ টুকরো (মাঝারি)
তেজপাতা ৪ টি
কালো গোল মরিচ ২ টে. চামচ
লবঙ্গ ১ টে. চামচ
জিরা ২ টে. চামচ
ধনিয়া ২ টে. চামচ
মৌরি/মিষ্টি জিরা ১ টে. চামচ
জয়ফল অর্ধেক টা
জয়ত্রী ছোট ১ টুকরো

প্রণালীঃ

১। সব উপকরণ শুকনো তাওয়ায় অল্প আঁচে টেলে নিন ঘ্রান ছড়ানো পর্যন্ত।

২। টালা মসলা ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে পছন্দসই মিহি গুঁড়ো করে নিন।

৩। শুকনো এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন এক-দুই মাস পর্যন্ত।

৪। এরপর আবার তৈরি করে নিবেন।

৫। নিরামিষ রান্না, সবজির আইটেম কিংবা যেকোন মাংস রান্নাতে এই গরম মশলা ব্যবহারে খাবারের স্বাদ এবং সুগন্ধ দুটোই বহুগুণ বেড়ে যাবে☺️

14/01/2025

রেসিপি-স্পেশাল ভর্তা ০১
এই ভর্তা যারা এখনো খাননি অনেক কিছু মিস করে ফেলবেন। সময় নষ্ট না করে ঝটপট বানিয়ে ফেলুন, ধন্যবাদ 🥰

13/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

13/01/2025

রেসিপি-পাবদা মাছ🥘
জীবনের প্রথম ভয়েস ওভার দিচ্ছি,খুবই unprofessional আমি,খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই লবণ দিতে ভুলবেন না,আমি লবণ দেয়া টা ভুলে গিয়েছি দেখাতে 🫣🫣😑আর অবশ্যই রেসিপি টা Try করে দেখবেন।

10/01/2025

রেসিপি-শিমপুড়ি🌽🌽
একবার বানিয়ে দেখুন,আর কোনো কিছু লাগবে না,ইনশাআল্লাহ
Music: Leh
Musician: ASHUTOSH
URL: https://ashutoshmusic.fanlink.to/leh

09/01/2025

রেসিপি -পিঠা🍲
কি পিঠা তা নিজ দায়িত্বে দেখে নিন।😍
Music: Walk
Musician:

06/12/2024

রেসিপি-সালাদ🥗🥗
বাসায় যা যা উপকরণ পেয়েছি, তা দিয়েই মজার সালাদ বানিয়েছিলাম সেদিন।সালাদ টা এতো মজার হয়েছিল!!! যে কেউ আনন্দের সাথে খাবে ইনশাআল্লাহ 😍পোলাও,নান রুটি,পরোটার সঙ্গে পরিবেশন করুন আর হারিয়ে জান।😍
Music: Tuesday
Musician: Sascha Ende
URL: https://filmmusic.io/song/2992-tuesday
License: https://creativecommons.org/licenses/by/4.0/legalcode

Address

Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Recipe Realm By Ruhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share