21/09/2026
একটা মানুষকে ভালোবাসার আগে_
তার কথার চেয়ে কাজগুলো দেখুন—
কারণ মুখে “ভালোবাসি” বলা_
খুব সহজ একটা ব্যাপার।
কিন্তু সত্যিকারের টান থাকলে
অজুহাতের ভিড়েও সে সময় বের করবে...!
আপনি চুপ হয়ে গেলে_
নীরবতার কারণটা খুঁজবে।
আপনি মন খারাপ করে থাকলে_
হয়তো বড় কোনো উপহার দেবে না,
শুধু পাশে এসে বলবে—
“কী হয়েছে, বলো তো...?”
আপনার ছোট ছোট কথাগুলো মনে রাখবে_
আপনার পছন্দ-অপছন্দ বুঝতে চেষ্টা করবে,
কারণ যার কাছে আপনি গুরুত্বপূর্ণ,
তার কাছে আপনার অনুভূতিগুলোও গুরুত্বপূর্ণ...!
তাই শুধু “ভালোবাসি” শুনে মুগ্ধ হবেন না_
দেখুন— আপনার জন্য সে কতটা চেষ্টা করে।
কারণ ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রমাণ
কথায় নয়, যত্নে প্রকাশ পায় ।