04/08/2026
🍂ঝাপসা ভবিষ্যৎ আর রঙিন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে জীবন...!🥺
সামনে কী আছে জানি না, কোথায় গিয়ে থামবো জানি না, যাদের নিয়ে পথ চলছি তারা শেষ পর্যন্ত থাকবে কি না, সেটাও জানি না...😒
তবুও মানুষ বেঁচে থাকে...🙂
কিছু অসমাপ্ত ইচ্ছা নিয়ে, কিছু অপূর্ণ স্বপ্ন নিয়ে, আর কিছু অসম্ভব আশাকে বুকে আগলে রেখেই...💔
জীবনটা বড় অদ্ভুত...
এখানে কেউ নিশ্চিত নয়, তবুও সবাই পরিকল্পনা করে...✨
কেউ জানে না আগামীকাল কী অপেক্ষা করছে, তবুও সবাই সুন্দর আগামীকালের স্বপ্ন দেখে...😓
আমিও তার ব্যতিক্রম নই...😅
আমারও কিছু স্বপ্ন আছে, যেগুলোর ঠিকানা এখনো অজানা...😔
কিছু মানুষ আছে, যাদের হারানোর ভয় এখনো বুকের ভেতর রয়ে গেছে...🥀
কিছু ইচ্ছে আছে, যেগুলো পূরণ হবে কি না জানি না...
তবুও সেগুলোকে আঁকড়ে ধরে হেঁটে চলেছি...😔
কারণ স্বপ্নহীন মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু জীবনকে অনুভব করতে পারে না...🥰
ঝাপসা ভবিষ্যৎ আর রঙিন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে জীবন...🙂↕️
মাঝে মাঝে খুব ভয় হয়...🥺
যদি সবকিছু হারিয়ে যায়? যদি যাদের নিয়ে এত স্বপ্ন, তারা মাঝপথে ছেড়ে চলে যায়? যদি এতদিনের অপেক্ষাগুলো অপূর্ণই থেকে যায়?
তবুও থেমে যাই না...🙂
কারণ জীবন থেমে থাকার নাম নয়...
ভেঙে পড়েও উঠে দাঁড়ানোর নাম, কাঁদতে কাঁদতেও হাসার নাম, হারিয়ে গিয়েও পথ খুঁজে নেওয়ার নাম...
হয়তো ভবিষ্যৎ এখনো ঝাপসা, কিন্তু স্বপ্নগুলো এখনো রঙিন...✨
আর যতদিন স্বপ্ন বেঁচে আছে, ততদিন আশাও বেঁচে আছে...🥰
তাই আজও সব অনিশ্চয়তাকে সঙ্গে নিয়েই হাঁটছি...
হয়তো গন্তব্য স্পষ্ট নয়, কিন্তু বিশ্বাস আছে—
একদিন এই দীর্ঘ পথের শেষে সব ক্লান্তি, সব অপেক্ষা, সব না-পাওয়া...💔
একটা সুন্দর অর্থ খুঁজে পাবে...!🙂❤️🩹