25/07/2025
🕰️ সময়ের নামেই সব শেষ… 💔
যে জিনিস সময়মতো মেলে না,
তার জন্য অপেক্ষাটাও একসময় নিঃস্ব হয়ে যায়।
প্রথমে মন কাঁদে, ছটফট করে…
তারপর ধীরে ধীরে সেই চাওয়াটাই থেমে যায়।
ইচ্ছেরা হারিয়ে যায় নীরব কোনো সন্ধ্যায়।
ধৈর্য এসে বুকের ভেতর শক্ত দেয়াল তোলে,
আর সেই দেয়ালের ওপারে গিয়ে আর কোনো চাহিদা বেঁচে থাকে না।
সময় চলে যায়,
আর আমাদের ভেতরের মানুষটা একটু একটু করে বদলে যায়।
যে কিছু একসময় খুব চাইতাম,
পরে সেটা পাওয়ার মতো প্রয়োজনই আর অনুভব করি না।
— সময়ের আগে কিছুই নয়,
আর সময় পেরিয়ে গেলে সবই নিষ্প্রয়োজন।
🖋️