Rupa'S Diary

Rupa'S Diary Rupa'S Diary | রান্না করতে ভালোবাসি। ঘরোয়া কিচেন লাইফ ও সহজ রেসিপির ভিডিও। খাবার অপচয় নয়—আপনার ফেলে দেওয়া খাবারের জন্য অনেকেই ক্ষুধায় ঘুমায়।
(1)

📌আমার মনে হয় প্রত্যেকের বাসায়ই এমন একটা রেক আছে, এই রেকটা আমার  কি যে পছন্দের,  পিংক কালারের কিউটি একটা রেক যেটা আমি ক...
31/07/2026

📌আমার মনে হয় প্রত্যেকের বাসায়ই এমন একটা রেক আছে, এই রেকটা আমার কি যে পছন্দের, পিংক কালারের কিউটি একটা রেক যেটা আমি কিনেছিলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট এর সামনের গোমতী টাওয়ার থেকে চার বছর যাবত ইউজ করতেছি, এটা ওয়াশরুমে নিয়ে গিয়ে ইচ্ছা মতো ধোলাই করলে আবার একদম নতুনের মত হয়ে যায় 😀

বিষয়: রাত বারোটার ভাইরাল ধামাকা খবর 👇লেখাপড়া  থেকে ২০২০ সালে অব্যহতি নিয়েছি এখন হাজবেন্ডের পড়াশোনার সাথে সাথে আমারও প...
27/07/2026

বিষয়: রাত বারোটার ভাইরাল ধামাকা খবর 👇

লেখাপড়া থেকে ২০২০ সালে অব্যহতি নিয়েছি এখন হাজবেন্ডের পড়াশোনার সাথে সাথে আমারও পড়াশুনা করতে হবে কি জ্বালায় পড়লাম,😩এই ব্যাডার কোর্সের লেখা লিখতে লিখতে আমার জিবন তেজপাতা 😵‍💫

🎉🎂 শুভ ৬ষ্ঠ জন্মদিন, আমার আদরের রোহান! ❤️২০২০ সালের ২৬ জুলাই, রবিবার—যেদিন তুমি আমাদের জীবন আলো করে এসেছিলে। আজ আবার ঠিক...
26/07/2026

🎉🎂 শুভ ৬ষ্ঠ জন্মদিন, আমার আদরের রোহান! ❤️

২০২০ সালের ২৬ জুলাই, রবিবার—যেদিন তুমি আমাদের জীবন আলো করে এসেছিলে। আজ আবার ঠিক ছয় বছর পর, ২০২৬ সালের ২৬ জুলাই, রবিবার—তোমার ৬ষ্ঠ জন্মদিন। আল্লাহর কী অপূর্ব ইচ্ছা!

আলহামদুলিল্লাহ, তোমাকে আমাদের জীবনে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। 🤲

দোয়া করি, আল্লাহ তোমাকে নেক, সুস্থ, দ্বীনের পথে চলা, উত্তম চরিত্রের একজন মানুষ হিসেবে কবুল করুন। তোমার জীবন ভরে উঠুক সুখ, শান্তি, ঈমান ও সফলতায়।

শুভ জন্মদিন, আমার পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ—আমার রোহান। 🎈💙আম্মু তোমাকে অনেক অনেক ভালোবাসে। 🥹❤️

30/06/2026

রিগ্যালের এই লো-হাইট বেডগুলো আমার অনেক বেশি পছন্দ 😊

29/06/2026

এই তো কিছুদিন হলো আর এফ এল বেস্ট বাই থেকে একটা ইন্ডাকশন কুকার নিয়েছি, প্রথম প্রথম এটাতে শুধু আমি ডিম পোচ নুডুলস এগুলোই রান্না করছিলাম এখন আবার আমি সবজি সব কিছুই রান্না করি, শুধুমাত্র দুধ জাল করতাম গ্যাসের চুলায় তো এই দুইদিন আমি দুধ ও ইনডাকশন কুকারে জাল করছি আমার এত ভালো লাগছে কি বলবো ১০০০ পাওয়ারে দিয়েই সব রান্না খুব সুন্দর পারফেক্টলি হয়ে যাচ্ছে আর দুধ জাল করতেও এক হাজার পাওয়ারই একদম বেস্ট অপশন খুব সুন্দর লাগছে উথলাচ্ছে আবার বাইরে উপচেপড়েও যাচ্ছে না দারুন না বিষয়টা☺️

আমার রাহাত ড্রাগনের রস হাতে লাগিয়ে  বলে উহু লোত্তো (রক্ত)😆ওর বয়স মাত্র দুই বছর, একদিন আমার পাখিটা বড় হয়ে যাবে তখন হয...
29/06/2026

আমার রাহাত ড্রাগনের রস হাতে লাগিয়ে বলে উহু লোত্তো (রক্ত)😆ওর বয়স মাত্র দুই বছর,

একদিন আমার পাখিটা বড় হয়ে যাবে তখন হয়তো আমিও এই কথাগুলো ভুলে যাবো তাই শেয়ার করে রাখলাম যাতে মুরুব্বি বয়সে বসে বসে দেখতে পারি 😊

🎨 ফ্রি সার্ভিস চলছে! 😄এখানে খুব যত্নসহকারে কলমের কালি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস যেমন আকাশের সূর্য, সমুদ্রের পানির ঢেউ, ড...
27/06/2026

🎨 ফ্রি সার্ভিস চলছে! 😄

এখানে খুব যত্নসহকারে কলমের কালি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস যেমন আকাশের সূর্য, সমুদ্রের পানির ঢেউ, ডালপালা ছাড়া ফুল আরো নাম না জানা অনেক কিছু আঁকা হয়। 🌿🌸

কাস্টমার খুশি 😊 | আর্টিস্ট খুশি 😎 | আমিও খুশি ❤😆
যাইহোক, অগ্রিম বুকিং দিতে চাইলে কমেন্টে যোগাযোগ করুন, ধন্যবাদ।।🥱

📌 বিশেষ দ্রষ্টব্য: আর্টিস্ট বর্তমানে মাদ্রাসার ছাত্র। তাই প্রতিদিন সকাল ৮:৩০টা থেকে ১১:৪৫টা পর্যন্ত মাদ্রাসায় ব্যস্ত থাকে।

পছন্দের মাছ😊,,,জানি আমার মত আরও অনেকে আছে পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে বাট বলে না 🫣
27/06/2026

পছন্দের মাছ😊,,,জানি আমার মত আরও অনেকে আছে পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে বাট বলে না 🫣

আলহামদুলিল্লাহ ❤️আমার সন্তানের স্কুল জীবনের প্রথম পদচারণা। ওর জন্মের আগ থেকেই আমার ইচ্ছা ছিল, যদি আল্লাহ আমাকে একটি ছেলে...
15/06/2026

আলহামদুলিল্লাহ ❤️

আমার সন্তানের স্কুল জীবনের প্রথম পদচারণা। ওর জন্মের আগ থেকেই আমার ইচ্ছা ছিল, যদি আল্লাহ আমাকে একটি ছেলে সন্তান দান করেন তাহলে তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, মাদ্রাসায় পড়াব এবং ইনশাআল্লাহ কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব।

মাত্র ৩-৪ দিন হলো ওর পড়াশোনা শুরু হয়েছে। এর মধ্যেই ওর সুন্দর হাতের লেখা, “Very Good” পাওয়া এবং ১০০ তে ১০০ নম্বর অর্জন দেখে আমি সত্যিই অভিভূত। ভাবতেই পারিনি এত দ্রুত এত সুন্দর ফলাফল দেখতে পাব।

আমি আমার সন্তানের লেখাপড়া নিয়ে খুবই সন্তুষ্ট। আল্লাহ যেন তাকে দ্বীন ও দুনিয়ার কল্যাণে সফল করেন, উত্তম চরিত্রের অধিকারী করেন এবং মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলেন।

সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। 🤲💙
🤲
❤️
📖
#আমার_সন্তান 💙

গিফট কখনো তার মূল্য দিয়ে বিচার করা যায় না; এর পেছনের ভালোবাসা, স্বীকৃতি ও আন্তরিকতাই আসল মূল্য।যদিও গিফট পাওয়ার আমার পূ...
14/06/2026

গিফট কখনো তার মূল্য দিয়ে বিচার করা যায় না; এর পেছনের ভালোবাসা, স্বীকৃতি ও আন্তরিকতাই আসল মূল্য।
যদিও গিফট পাওয়ার আমার পূর্ব অভিজ্ঞতা আছে এর আগেও আমি অনেক পুরস্কার পেয়েছি একদিন সময় করে আপনাদেরকে সবগুলা দেখাবো☺️ তবে নতুন ইউনিটে প্রথমবারের মতো যোগদান করে পুরস্কার পাওয়া আমার জন্য সত্যিই বিশেষ একটি অনুভূতি। এই সম্মান ও স্বীকৃতিতে আমি ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞ।

সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ❤️
Rupa'S Diary

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Rupa'S Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share