21/05/2026
⚠️⚠️
আমার ছোট্ট মাথায় একটা আইডিয়া আসছে সময় থাকলে একটু পড়বেন এবং সম্ভব হলে শেয়ার করবেন।
আমাদের সমাজে নারী ও শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধ দিন দিন যেভাবে বেড়ে চলেছে, তা রুখতে এখন সাধারণ শাস্তির চেয়েও চরম কঠোর ও দৃষ্টা ন্তমূলক পদক্ষেপ দরকার।
আপনারা জানেন শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যান একটা মঞ্চ আছে যাকে 'মুক্তমঞ্চ' বলে সেখানে প্রমাণিত ধর্ষকদের জনসম্মুখে ফাঁসির ব্যবস্থা করে, তবেই এই পৈশাচিকতা থামবে। আর এই ফাঁসি দেখার জন্য যদি ২০০০ টাকার টিকিটের ব্যবস্থা করা হয়, তবে মানুষ নিজে চোখে অপরাধীর চূড়ান্ত পরিণতি দেখে সচেতন হতে পারবে। এবং টিকিট বিক্রির এই বিশাল টাকা নির্যাতিতা পরিবারগুলোর পুনর্বাসন ও নারী-শিশুদের নিরাপত্তা তহবিলে খরচ করা যাবে।
আমাদের বিচার ব্যবস্থা যদি অপরাধীদের মনে আইনের প্রতি চরম ভয় তৈরি করতে না পারে তবে এই সমাজকে আর বাঁচানো যাবে না। সরকারের এখন সময় এসেছে এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার।
আপনারা কী মনে করেন?