25/09/2026
বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলাকে ভীষণ ভালোবাসে। ❤️🏏
আমার মনে হয়, প্রতিবছর যদি বিশ্বকাপের মতো জেলা ভিত্তিক একটি বড় T20 ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হতো, তাহলে দেশের প্রতিটি জেলা থেকে অনেক ভালো ভালো প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ পেত।
খেলাগুলো যদি নিয়মিত লাইভ সম্প্রচার করা হতো, তাহলে দেশের মানুষ নিজেদের জেলার খেলোয়াড়দের খেলা দেখার পাশাপাশি তাদের প্রতিভা ও পারফরম্যান্স সম্পর্কে জানতে পারত। এতে তরুণ খেলোয়াড়দের জন্যও বড় একটি প্ল্যাটফর্ম তৈরি হতো।
বাইরের দেশের খেলা দেখার পাশাপাশি আমাদের দেশের মানুষের নিজেদের দেশের প্রতিভাবান খেলোয়াড়দের দেখার সুযোগ তৈরি হতো। হয়তো এই আয়োজন থেকেই একদিন জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় উঠে আসতে পারত।
জেলা থেকে জাতীয় পর্যায়—প্রতিভা খুঁজে বের করার এমন একটি উদ্যোগ সত্যিই আমাদের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে পারে। 🇧🇩🏏❤️
গতকালের খেলায় নিরুর কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় ধরে রেখেছিলাম। 🏏❤️ অনেকগুলো শটের মধ্যে এই ছোট্ট অংশটুকু আমার ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। 🥰
খেলার মাঠে ভাইয়ের প্রতিটি সুন্দর মুহূর্তই আমার কাছে আলাদা রকমের আনন্দ। ❤️
ভালোবাসা ও দোয়া থাকুক সবসময়—ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর কিছু দেখবো। 🤲🏏❤️