03/03/2026
রোজ নিয়ম করে সবার খোঁজ নেয়ার খুব একটা প্রয়োজন দেখি না, ব্যক্তিগত ভাবে পছন্দও না। 'কে কার' বুলির এই যুগে তাও বলবো অন্তত হাতেগোনা দু-চারজন মানুষের নিয়ম করেই খোঁজ খবর রাখুন,যে মানুষকয়েক স্বার্থান্বেষী না হয়ে সময়-অসময়ে আপনার পাশে ছিলেন,যে মানুষকয়েক হাজার অবজ্ঞা সুর শোনানোর পরেও আপনার তরে তাদের সুবাস ছড়ানো বন্ধ করেন নি,আমি সে গুটিকয়েক এর কথা-ই বলছি, যাঁরা 'ছেড়ে দিয়েছি' বলেও কখনো ছাড়তে পারেন নি!
জানি,এই যুগ বড় স্বার্থপরায়ণ,স্বার্থহীন মানুষ এখন প্রায় বিরল-ই বলা চলে; আমি জানি,অবিশ্বাসের তীক্ষ্ণ সুঁচ প্রত্যহ আমাদের ছিন্নভিন্ন করে! ঠকে গিয়ে তাই তো অবিশ্বাস মাখা চক্ষে বলে যাই,নিঃস্বার্থ বিহ্বলতায় খেয়ায় আর প্রাণ ভাসানোর ইচ্ছে করে না;নিভো প্রাণের সঙ্কায় তাই যে বলি, খোঁজ করো না! কল্পণাশ্রিত হয়ে কল্পনার ন্যায় উবে গেলেই বুঝি বাঁচি!
তবে,একটু পরিবর্তন আসা প্রয়োজন মনে করছি। পূর্বালাপে উঠে আসা সেই গুটিকয়েকের জন্যে!
আমরা বুঝলেন, গুটিকয়েকের জন্যে রোজ রোজ বাঁচি,নিত্য আমাদের ঐ বাগান-বাড়ির উঠোনটা সাজাই! কোন কয়েকের কথা বললাম বুঝলেন? তথাকথিত 'বিশ্বাসী','মুখোশধারী'! আমরা মরি তাদের জন্যই যারা কখনোই আমাদের ছিল না! আমরা ভালোবাসা নামক পবিত্র আষ্টে তাদেরই জড়াই, যারা ভালোবাসার সত্য-মর্ম বুঝে না,আমরা তাদের তরেই ডানা বিছিয়ে দেই, আমাদের আশ্রয় ভয়ে যারা তাদের কূল ভেঙে নেয়!!
আমি এই 'গুটিকয়েক' এর তরে তরী ভাসানোর কথা বলছি না। আমরা 'বিশ্বাসী' নামক স্বরূপ ব্যঞ্জনা কারীদের নিয়ে মরিয়া হই ঠিক-ই,অথচ আসল মানুষদের নিয়ম করে একটু একটু করে ভুলে বসি! এই নিয়ম আমার আপনার একার নয়,এ যে জগতের নিয়ম!
আমাদের উচিত প্রারম্ভের আলোচনাভূত মানুষকয়েকের জন্য আত্মোৎসর্গ করা,প্রাণ-তরী সমে তাদের 'একটু' জায়গা করে দিয়ে,তাদের নিয়েই প্রাণোল্লাশ করা! সত্য বলছি,ঐ যে 'এক-আধটু' জায়গায় জড়িয়ে একাত্ম হওয়ার প্রয়াস জানালেন,শুধু এটুকুর কৃতজ্ঞতাই তারা আমরণ প্রকাশ করে যাবে! কোন গুটিকয়েক এর কথা বলছি! নিজ পরিবার তো আছেই, পরিবারের বাইরে হাতে গোনা দু-চারজন!
: কাব্যৌসী উরফে জাফরিন
#কিছু_কথা #কাব্যৌসীআবৃতবুনন