Seeds Mart-সীডস মার্ট

  • Home
  • Seeds Mart-সীডস মার্ট
Call Website Contact the business

Seeds Mart-সীডস মার্ট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Seeds Mart-সীডস মার্ট, Home & Garden Store, Tolarbag, .

বিশ্বস্হ কৃষি ই-কমার্স প্রতিষ্ঠান।
আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমরা ৮০ হাজার সদস্যের পরিবার। কৃষিকে এগিয়ে নিতে চাই ও সততার সাথে ব্যবসা পরিচালনায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।✊
👉সূলভ মূল্যে বীজ, সার,কীটনাশক ও গার্ডেনিং টুলস পাবেন।
✅ঘরে বসেই অর্ডার করুন। 🚛 প্রিয় সদস্যগন ❤️
Seeds Mart দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে অনলাইনের মাধ্যমে ঢাকা শহরের ছাদবাগানী ও কৃষকদের প্রোয়জনীয় পন্য সূলভ মূল্যে যেমন বীজ,সার,কীটনাশক ও গার্ডেন টুলস সমূহ, ক্রয়-বিক্রয় করে ও সারাবাংলাদেশে সঠিক পন্য পাঠিয়ে গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমেই সততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। তাই আজ আপনাদের বিশ্বাসতায় ও ভালোবাসায় বড় একটা পরিবার পরিনতি হয়েছে "সিডস মার্ট " পেইজ।

তাই একটা কু-চক্র মহল আমাদের একই নাম ব্যবহার করে প্রতারনা করে আসছে সুতরাং আপনারা সবাই প্রতারক হতে সাবধান ও পেইজ দেখে শুনে অর্ডার দিবেন।

কুল্লু নাফসিন জাইকাতুল মাউত.! كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْتِ

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

21/09/2026

ফেরোমন বক্স মাছি পোকা দমন এর আধুনিক শক্ত ও মজবুত ফাঁদ গুলো।

#ছাদবাগা

টিপস ও কৃষি পরামর্শ 🌿🌱☘️ছাদ বাগান বা টবে চাষাবাদ করতে রাসায়নিক সারের বিকল্প হিসেবে কিছু ঘরোয়া পদ্ধতিতে অর্গানিক সার। 🌶️ক...
21/09/2026

টিপস ও কৃষি পরামর্শ 🌿🌱☘️
ছাদ বাগান বা টবে চাষাবাদ করতে রাসায়নিক সারের বিকল্প হিসেবে কিছু ঘরোয়া পদ্ধতিতে অর্গানিক সার।

🌶️ক্যালসিয়ামের অভাব পুরন করে ডিমের খোসা। ডিমের খোসা গুরো করে দিয়ে দিন। অল্প চুনের পানি ও দিতে পারেন ক্যালসিয়াম অভাব দূর করতে।

🍆নাইট্রোজেনের ঘাটতি পুরন করতে চাল বা ডাল ধোয়া পানি দিন। ভাতের মাড় পানি মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় দিন।

🍅পটাশিয়াম এর ভাল উৎস হচ্ছে কলার ছোলা ও পেয়াজের খোসা। ৩ দিন ভিজিয়ে সেই পানি দিবেন।

🍀চা পাতার ব্যবহৃত লিকার ভাল নাইট্রোজেন এর উৎস।

🥬এছাড়া শাক সবজীর উচ্ছিষ্ট অংশ নিদ্রিষ্ট পাত্রে পানি সহ জমিয়ে ৭ দিন পর তরল স্যার হিসেবে ব্যবহার করলে আলাদা কোন রায়সানিক স্যার ব্যবহার করতে হবে না।
⭕🟡🟢 নিম তেল ও সাবান পানি প্রতি সপ্তাহে একবার স্প্রে করলে পোকামাকড় দমনে খুবই ভাল কাজ করে। পোকায় ধরুক আর না ধরুক এক বার সমস্ত গাছে স্প্রে করে দিবেন।

টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন।

21/09/2026

ডিমে খোস গুড়া ও ঝিনুক পাউডার গুড়া।
কার কার লাগবে কমেন্ট জানান 👇👇👇

চিনতে পেরেছেন এগুলো আপনার এলাকায় নাম কি....
21/09/2026

চিনতে পেরেছেন এগুলো আপনার এলাকায় নাম কি....

বুস্টার-২ / এক ফোঁটায় যাদু! 🌿🌸গাছে বেশি ফুল ধরবে, পরাগ মিলন হবে সহজে আর ফলন হবে আশাতিরিক্ত 🍅🌶🍆খরচ কম – কিন্তু ফলাফল ম্যা...
21/09/2026

বুস্টার-২ / এক ফোঁটায় যাদু! 🌿🌸

গাছে বেশি ফুল ধরবে, পরাগ মিলন হবে সহজে আর ফলন হবে আশাতিরিক্ত 🍅🌶🍆
খরচ কম – কিন্তু ফলাফল ম্যাজিকের মতো! ✨

🔹 প্রস্তুতকারক প্রতিষ্ঠান: লিবিগস এগ্রো কেমিক্যাল প্রাঃ লিমিটেড, কলকাতা
🔹 গঠন: উদ্ভিজ্জ হরমোন + স্বল্প পরিমাণ অনুখাদ্যের বিশেষ সমাহার

---

✨ বিশেষত্ব:
✅ ফুলের সংখ্যা বৃদ্ধি করে
✅ পরাগরেণু পরিপক্ব করতে সহায়তা করে
✅ পুরুষ ও স্ত্রী ফুলের ত্রুটি দূর করে
✅ ফল ধরাতে সহায়তা করে
✅ ফলন আশাতিরিক্ত বৃদ্ধি করে 🌾

---

🌱 ব্যবহার পদ্ধতি ও মাত্রা:
🍅 মরিচ, টমেটো, শিম, ঢেঁড়শ, পটল, বাদাম → ১০ লিটার পানিতে ৮-১০ ফোঁটা (প্রথম ফুলের কুঁড়ি আসলে ১ বার, এরপর প্রতি ১৫ দিনে স্প্রে)
🍆 বেগুন → ১০ লিটার পানিতে ৬-৮ ফোঁটা (প্রথম কুঁড়ি আসলে ১ বার, এরপর প্রতি ৭ দিনে স্প্রে)
🍐 আম, পেঁয়ারা, জামরুল, লিচু, লেবু, মাল্টা → ১০ লিটার পানিতে ১০-১৫ ফোঁটা (প্রথম ফুলের কুঁড়ি আসলে ১ বার, এরপর প্রতি ২০-২৫ দিনে স্প্রে)

---

🔥 #বুস্টার-২ / োঁটায়_যাদু
📩 অ'র্ডার করতে এখনই ইন'বক্স করুন।

 #কোকোপিট যারা ছাদে বারান্দার টবে বাগান করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। কোকো পিট ঠিকঠাকভাবে যদি টবের মাটি...
21/09/2026

#কোকোপিট যারা ছাদে বারান্দার টবে বাগান করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান।

কোকো পিট ঠিকঠাকভাবে যদি টবের মাটিতে ব্যবহার করা যায় তাহলে তা গাছের জন্য খুবই উপকারী হয়ে থাকে।🌿🪴

☆ কার্যকারিতা ☆
➤ টবের মাটি হালকা রাখতে সাহায্য করে।
➤বীজ জার্মিনেশন বা অঙ্কুরিত করতে।
➤উদ্ভিদ কোকোপিটে মাটির চেয়ে ৫০ ভাগ দ্রুত বাড়তে পারে।
➤কোকোপিটে প্রাকৃতিক মিনারেল থাকে যা উদ্ভিদের খাদ্য তৈরি।

👉আমাদের কাছে ৫ কেজি সাইজের ১০০% শুকনো কোকোপিট ব্লক পাবেন।( স্টক সীমিত)

🛑 সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়।

সিকেচার (Secateur) বা ছাঁটাই কাঁচি বাগানের এক অত্যন্ত প্রয়োজনীয় হাতিয়ার। গাছের পরিচর্যা, সৌন্দর্যবর্ধন ও উৎপাদন বৃদ্ধিতে...
21/09/2026

সিকেচার (Secateur) বা ছাঁটাই কাঁচি বাগানের এক অত্যন্ত প্রয়োজনীয় হাতিয়ার। গাছের পরিচর্যা, সৌন্দর্যবর্ধন ও উৎপাদন বৃদ্ধিতে এর গুরুত্ব অনেক। নিচে সিকেচার ব্যবহারের প্রয়োজনীয়তাগুলো সহজ কথাতে বলতে চেষ্টা করেছি।

🌿 সিকেচার এর প্রয়োজনীয়তা

🛑 ছাঁটাই (Pruning) এর জন্য:

ডালপালা সঠিকভাবে কেটে গাছকে আকৃতি দেওয়া যায়।

গাছ ঝোপঝাড়মুক্ত ও সুগঠিত হয়।

🛑 রোগ প্রতিরোধে সহায়তা:

রোগাক্রান্ত, মরা বা দুর্বল ডাল ছেঁটে ফেলে দিলে সংক্রমণ ছড়াতে পারে না।

সঠিকভাবে কাটা হলে গাছে ক্ষত কম হয়, ফলে সহজে নিরাময় হয়।

🛑 ফুল ও ফল উৎপাদন বৃদ্ধি পায়:

গাছ নিয়মিত ছাঁটাই করলে নতুন ডালপালা গজায়, ফলন বাড়ে।

ফল/ফুল বেশি হয় এমন ডালকে রেখে অপ্রয়োজনীয় ডাল ছেঁটে ফেলা যায়।
মরা ডাল পাতা কাটতে খুবই দরকারী।

🛑 গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখে:

টবের গাছ বা ছাঁদবাগানে সীমিত জায়গায় গাছ বড় হতে দিলেই সমস্যা হয়।

সিকেচার দিয়ে বাড়তি শাখা ছেঁটে গাছকে নিয়ন্ত্রণে রাখা যায়।

🛑 নান্দনিকতা ও সৌন্দর্য বৃদ্ধিতে:

ঝোপঝাড় কেটে গাছকে সুন্দর আকৃতি দেওয়া যায়।
ফুলগাছ, বটানিক্যাল গার্ডেন বা শো-প্ল্যান্টে সৌন্দর্য ধরে রাখতে সহায়ক।

✅ সঠিক সিকেচার বেছে নেওয়ার টিপস:

ধারালো ও জংমুক্ত ব্লেড

আরামদায়ক হ্যান্ডেল

শক্ত ধাতুর তৈরি।

খুবই সহনীয় দামে এমন একটি সিকেচার হাতের কাছে রাখতেই পারেন।

👉সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়।

মাচাং বা জাংলা মাচা নেট'  হলো এমন এক ধরনের প্লাস্টিকের জাল যা লতানো সবজি 🌿🌿👉যেমন - লাউ, করলা, ঝিঙা ইত্যাদি গাছের গোড়ায়...
21/09/2026

মাচাং বা জাংলা মাচা নেট' হলো এমন এক ধরনের প্লাস্টিকের জাল যা লতানো সবজি 🌿🌿
👉যেমন - লাউ, করলা, ঝিঙা ইত্যাদি গাছের গোড়ায় ধরে উপরে বাড়ার জন্য অবলম্বন হিসেবে ব্যবহার করা হয়। এই নেট টেকসই প্লাস্টিক দিয়ে তৈরি এবং এটি সহজে স্থাপন ও অপসারণ করা যায়, যা বাগানের পরিচর্যা এবং ফলন বাড়াতে সাহায্য করে।

🔹এর ব্যবহার:
গ্রীষ্মকালীন বিভিন্ন লতানো সবজি যেমন ঝিঙা, করলা, লাউ, শসা ইত্যাদির জন্য মাচা তৈরি করতে ব্যবহৃত হয়।

🔸বাগানের জন্য:
এটি বাগানে গাছপালা ও লতাগুল্মকে উপরে উঠতে এবং ভালো ভাবে বেড়ে উঠতে সাহায্য করে।

🔹এর বৈশিষ্ট্য:
মজবুত ও টেকসই প্লাস্টিক উপাদান দিয়ে তৈরি, যা দীর্ঘস্থায়ী হয়।

🔸সহজ ব্যবহার:
সহজেই স্থাপন ও অপসারণ করা যায়, যা চাষাবাদের জন্য সুবিধাজনক।

🔹কৃষি-উপযোগী:
লতানো সবজির ফলন বাড়াতে এবং গাছের পরিচর্যা সহজ করতে সাহায্য করে।

👉মাচাং নেট নিতে ইন'বক্সে নক দিন,
👉সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়।

#মাচাং #জাংলানেট #মাচানেট #জালনেট #মাশানেট

সরিষা খৈল  গাছের সুপারফুড/হরলিক্স তৈরি।খুব সামান্য খরচে ছাদ বাগান কিংবা মাটিতে লাগানো যেকোন গাছের জন্য আপনি নিজেই তৈরি ক...
21/09/2026

সরিষা খৈল গাছের সুপারফুড/হরলিক্স তৈরি।

খুব সামান্য খরচে ছাদ বাগান কিংবা মাটিতে লাগানো যেকোন গাছের জন্য আপনি নিজেই তৈরি করে নিন একটি শতভাগ প্রাকৃতিক জৈব সার।

ফুল, ফল কিংবা যেকোন প্রকার সবজির জন্য প্রায় সকল প্রকার মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে এই সারে। এজন্য এই সার কে গাছের "সুপারফুড" বলা হয়ে থাকে।

পদ্ধতি : ১০০ গ্রাম সরিষার খৈল ১ লিটার পানিতে ৭ দিন ভিজিয়ে রেখে ভাল করে পঁচিয়ে নিন। প্রতিদিন একটা কাঠের কাঠি দিয়ে নাড়িয়ে দিতে হবে। সরিষার খৈল পঁচানো এই ১ লিটার পানি পূণরায় ৯ লিটার পানির সাথে ভালকরে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেছে আপনার জৈব সার।

ব্যবহার : প্রতিটি গাছের গোড়ার মাটি নিড়ানি দিয়ে আলগা করে ১ কাপ পরিমাণ সার প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দিন। এভাবে প্রতি ১৫-২০ দিন পর পর আপনার গাছে এই সার প্রয়োগ করুন। কোন প্রকার কেমিক্যাল সার ব্যবহার করার প্রয়োজন নেই। ২ বার ব্যবহার করার পর গাছের পরিবর্তন দেখে আপনি অবাক হবেন।

সতর্কতা : খৈল পঁচানোর সময় পাত্র বা বোতলের মুখে ছোট একটা ফুটো করে দেবেন। পাত্রের ভেতর গ্যাস উৎপন্ন হয় যাতে গ্যাস টা বের হয়ে যায়। আর গন্ধ হতে পারে তাই একটু খেয়াল করে রাখবেন।

👉সরিষা খৈল আমাদের কাছে পাবেন।

#সরিষা #খৈল

এপসম_সল্ট বা ইপসম সল্ট (ম্যাগনেসিয়াম সালফেট)এপসম সল্ট হচ্ছে একটি রাসায়নিক যৌগ যেখানে ম্যাগনেসিয়াম, সালফার ও অক্সিজেন রয়ে...
21/09/2026

এপসম_সল্ট বা ইপসম সল্ট
(ম্যাগনেসিয়াম সালফেট)

এপসম সল্ট হচ্ছে একটি রাসায়নিক যৌগ যেখানে ম্যাগনেসিয়াম, সালফার ও অক্সিজেন রয়েছে। ইপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট গাছের জন্য বেশ উপকারী একটি জিনিস। এর ব্যবহার জানা থাকলে গাছের অনেক সমস্যার সহজেই সমাধান করা যায়।

ম্যাগনেসিয়ামের অভাবে গাছে কিছু লক্ষণ দেখা যায়। যার মাধ্যমে বুঝতে হবে গাছে ম্যাগনেসিয়ামের অভাব হয়েছে। আসুন জেনে নিই লক্ষণ গুলো:
* পুরোনো গাছ ঝিমিয়ে পড়লে
* টবে বসানো নতুন চারা ঝিমিয়ে পড়লে
* গাছের পাতার রং ফ্যাকাশে বা হলুদ হয়ে গেলে
* গাছের পাতা কুঁকড়ে গেলে
* গাছের বৃদ্ধি কমে গেলে
* গাছ দুর্বল হয়ে গেলে
* গাছের ফুল, ফল কম হলে বা ছোট হলে
এইসব লক্ষণ দেখা দিলে বুঝতে হবে গাছে ম্যাগনেসিয়াম সালফেটের অভাব হয়েছে।

ব্যবহার: ৩ ভাবে এপসম সল্ট গাছে ব্যবহার করা যায়।

১. স্প্রে এর মাধ্যমে পাতায় ব্যবহার
২. পানিতে মিশিয়ে টবের মাটিতে ব্যবহার
৩. রিপটিং এর সময় সরাসরি মাটিতে ব্যবহার।

১. স্প্রে এর মাধ্যমে পাতায় ব্যবহারের নিয়ম

এক লিটার পানিতে ১ চা চামচ এপসম সল্ট নিয়ে ভালো ভাবে মিশিয়ে পাতায় ভালোভাবে স্প্রে করতে হবে।
* মাসে ১ বার। গাছের যতই সমস্যা থাকুক না কেন ১ বারের বেশি স্প্রে করা যাবে না।
* ভোর বেলা অথবা সন্ধ্যার সময় এই স্প্রে করতে হবে।
কখনোই রোদ্রের মাঝে স্প্রে করা যাবে না।

এপসম সল্ট স্প্রে করার ৩ দিন আগে ও ৩ দিন পরে অন্য কোনো সার বা কীটনাশক বা অন্য কোনো কিছু গাছে স্প্রে করা যাবে না।

২. টবের মাটিতে ব্যবহারের নিয়ম

এক লিটার পানিতে ২ টেবিল চামুচ এপসম সল্ট নিয়ে ভালো ভাবে মিশিয়ে টবের মাটিতে দিতে হবে।

* অথবা সরাসরি টবের মাটিতেও দেয়া যাবে। সেক্ষেত্রে টবের ওপরের মাটি আগে নিড়ানি (টবের ওপরের মাটি খুঁচিয়ে নেয়া) দিয়ে নিতে হবে। তারপর ১০ ইঞ্চি / ১২ ইঞ্চি টবের জন্য ১ চামচ এবং এর ছোট টবে হাফ চা চামুচ এপসম সল্ট দিতে হবে। এরপর মাটির সাথে মিশিয়ে ভালোভাবে পানি দিয়ে দিতে হবে।
* মাসে ১ বার ব্যবহার করতে হবে।

৩. রিপটিং এর সময় সরাসরি মাটিতে ব্যবহারের নিয়ম

রিপটিং শক অর্থাৎ টবে নতুন কোনো চারা বসালে বা পুরোনো কোনো গাছ বড় টবে রিপটিং করার সময় অনেক সময় গাছ ঝিমিয়ে পরে। এটা রিপটিং শকের কারণে হয়ে থাকে।

ব্যবহারের নিয়ম : প্রতি টবের মাটির সাথে ১/২ চামচ এপসম সল্ট ব্যবহার করতে হবে।

* সব ধরনের গাছে যেমন ইন্ডোর প্ল্যান্ট,আউটডোর প্ল্যান্ট, ফুল গাছ , ফল গাছ , সবজি গাছে দেয়া যাবে।

সতর্কতা:

যে সবজি গুলো সরাসরি বা রান্না করে খাওয়া হয় যেমন বিভিন্ন ধরণের শাক, শশা, ধনিয়া পাতা ইত্যাদি তে এপসম সল্ট স্প্রে না করে মাটিতে দেয়া ভালো।

উপকারিতা :

* গাছের সালোক সংশ্লেষণে ইপসম সল্ট বেশ ভালো কাজ করে।

* এটির প্রয়োগে ফলের মিষ্টতা বাড়ে। সেইসঙ্গে ফল, ফুল ঝরে পড়াও কমায়।

* অনেক সময় টবের মাটি থেকে গাছ নাইট্রোজেন ও ফসফরাস নিতে পারে না। ইপসম সল্ট এ ক্ষেত্রে ভালো মাধ্যম হিসেবে কাজ করে।

* টবে আগাছা হতে দেয় না।

* কিছু পোকার আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করে, এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

*গাছের পাতার রং সুন্দর এবং উজ্জ্বল (চকচকে) হয়।

*গাছকে সতেজ রাখতে সাহায্য করে।

* ফুলের রং গাড়ো এবং উজ্জ্বল করতে সাহায্য করে।

* ফুল ও ফলের আকার বড় হতে সাহায্য করে।

* শিম জাতীয় গাছের পচন রোধ করে ইপসম সল্ট।

👉আমাদের কাছে পাবেন।

#এপসমসল্ট #কৃষি #ছাদবাগা #সার

Address

Tolarbag

1216

Alerts

Be the first to know and let us send you an email when Seeds Mart-সীডস মার্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Seeds Mart-সীডস মার্ট:

Shortcuts

  • Want your business to be the top-listed interior service?

Share