Favourite Feast

Favourite Feast Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Favourite Feast, Kitchen/Cooking, Mirpur.

🌿 পাউরুটি রসমালাই উপকরণ 🌿পাউরুটি ৬ টুকরাদুধ এক লিটারকনডেন্সড মিল্ক দুই টেবিল চামচএলাচ তিনটিকাঠবাদাম কুচি আটটিকাজুবাদাম ন...
18/04/2024

🌿 পাউরুটি রসমালাই
উপকরণ 🌿
পাউরুটি ৬ টুকরা
দুধ এক লিটার
কনডেন্সড মিল্ক দুই টেবিল চামচ
এলাচ তিনটি
কাঠবাদাম কুচি আটটি
কাজুবাদাম নয়টি
পেস্তাবাদাম সাতটি
এক চিমটি জাফরান
চিনি পরিমাণমতো।

যেভাবে বানাবেন🌿
প্রথমে কড়াইয়ে দুধ দিয়ে বেশি আঁচে জ্বাল দিয়ে নিন। এবার চুলার আঁচ কমিয়ে দুধ শুকিয়ে অর্ধেক পরিমাণ করে নিতে। অর্ধেক হয়ে গেলে তাতে এলাচ, চিনি, কনডেন্সড মিল্ক, কাজুবাদাম, কাঠবাদাম, পেস্তাবাদাম, জাফরান দিয়ে জ্বাল দিন।

মাঝারি আঁচে জ্বাল দিয়ে দুধের পরিমাণ কমিয়ে আরো ঘন করে নিতে হবে। এরপর চুলা বন্ধ করে দুধ নামিয়ে ফেলুন। এবার পাউরুটির টুকরাগুলো গোল করে কেটে সাজিয়ে নিন। দুধ ঠান্ডা হলে পাউরুটির ওপর ঢেলে দিন।

দুধ গরম অবস্থায় দিলে রুটি ভেঙে যেতে পারে, তাই ঠান্ডা হলে দিতে হবে। এবার ওপরে কিছু কাজুবাদাম, কাঠবাদাম কুচি ছিটিয়ে দিন। এবার পরিবেশন করতে পারেন। চাইলে ঠান্ডা করেও খেতে পারেন!🤎💫

এই প্রচণ্ড গরমে খুব সহজে তৈরী করা যেতে pare🫰

◇♡◇♡◇♡◇♡◇♡◇♡◇♡◇◇♡◇♡◇♡◇♡◇

16/04/2024

১. “সুবহানাল্লাহ”(سبحان الله⁦)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)
১৩.সুবনাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আজীম

পড়া শেষে আলহামদুলিল্লাহ ❤️

©

08/04/2024

I gained 11 followers, created 11 posts and received 57 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

মজাদার চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি 🍗 ★মেরিনেশনের জন্য যা লাগবে -মুরগির বুকের মাংস-৫০০ গ্রাম আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১...
08/04/2024

মজাদার চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি 🍗

★মেরিনেশনের জন্য যা লাগবে -

মুরগির বুকের মাংস-৫০০ গ্রাম
আদা বাটা ২ চা চামচ,
রসুন বাটা ১ চা চামচ,
গোল মরিচ গুঁড়া ১ চা চামচ,
সয়াসস ২ টেবিল চামচ,
ভিনেগার ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১/২ কাপ,
ডিম ১টা,
লবণ পরিমাণমতো

★গ্রেভির জন্য- আদা কুচি ২ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, পেঁয়াজ কিউব আধা কাপ, চিলি সস ১ টেবিল চামচ, টমেটো কেচাপ ৪ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, চিকেন স্টক ১ কাপ।

★ভাজার জন্য- তেল ১ কাপ।

★যেভাবে রান্না করবেন -

মুরগির বুকের মাংস একটু বড় কিউব করে কেটে পানি ঝরিয়ে নিন। মেরিনেশনের সব উপকরণ ভালো করে মাখিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। প্যানে তেল গরম করে একটা একটা করে চিকেন কিউবগুলো ছেড়ে অল্প আঁচে বাদামি করে ভেজে উঠিয়ে নিন। অন্য একটি পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করুন। আদা-রসুন কুচি দিয়ে নেড়ে পেঁয়াজ কিউব ২-৩ মিনিট ভেজে একে একে সয়াসস, টমেটোসস, চিলিসস, গোলমরিচ গুঁড়া, চিনি, লবণ ও চিকেন স্টক দিন। বলক উঠলে পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে আস্তে আস্তে ঢেলে দিন। নেড়েচেড়ে আবারও বলক উঠলে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিন। ৫ মিনিট জোর আঁচে রান্না করুন। নামিয়ে গরম গরম ফ্রায়েড রাইস কিংবা নুডলস এর সাথে পরিবেশন করুন।

04/04/2024

★Chiken bread tost:-★

Upokoron…

Chiken pest:- 250 gm
Garlic pest:- 1 tab chamoch
Ginjer pest:- 1 tab chamoch
Red chili powder:- 1 cha chamoch
Dhone powder:- 1 cha chamoch
Gorom mosla:- 1 tab chamoch
Bread:- 2/4 p*s

Prostut pronali:-

Prothome chiken pest akta bati te niye por por shob upokoron diye dibo. Ar pore vhalo kore shob mosla mekhe nibo. Tarpore bread er upor olpo kore ai misron ta diye gorom tele veje nile e ready hoye jbe mojadar sushadu chiken bread tost.

* iftar e jhot pot ai recipe ta kore nea jabe.
Ar ata akta healthy recipe.




Delicious momo!🤤💗🫶
03/04/2024

Delicious momo!🤤💗🫶

হোয়াইট সস """"""""""""""""""'উপকরণঃবাটার অথবা তেল-১ টেবিল চামচ,ময়দা -১ টেবিল চামচ,চিনি -১চা চামচ , তরল দুধ -১/২ কাপ,রস...
03/04/2024

হোয়াইট সস
""""""""""""""""""'
উপকরণঃ
বাটার অথবা তেল-১ টেবিল চামচ,ময়দা -১ টেবিল চামচ,চিনি -১চা চামচ , তরল দুধ -১/২ কাপ,রসুন কুচি +গোল মরিচ গুঁড়া+লবন -১/৪ চা চামচ করে

প্রণালীঃ-
প্যানে বাটার গলে যাওয়ার পর ময়দা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে যোগ করতে হবে রসুন কুচি, গোল মরিচ গুঁড়া,লবন, চিনি। এরপর তরল দুধ দিয়ে অনবরত নাড়তে হবে। ঘন ক্রিমের মতো হয়ে এলে নামিয়ে নিতে হবে।(চুলার আঁচ লো রাখতে হবে)

তেল,ডিম ছাড়া শর্মা সস
"""""""""""""""""""""""'""""""""""""'
উপকরণঃ
টক দই(পানি ঝরানো) - ১/২ কাপ,রসুন বাটা -১/৪ চা চামচ,গুঁড়ো দুধ - ১ টেবিল চামচ,সরিষা বাটা -১/৪ চা চামচ ,গোল মরিচ গুঁড়া - ২ চিমটি পরিমাণ,চিনি - দেড় চা চামচ (স্বাদ মতো),লবণ - স্বাদ বুঝে,টমেটো সস -২ থেকে ৩ টেবিল চামচ
**ঝাল বাড়াতে চাইলে অল্প মরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন।

প্রণালীঃ-
সব গুলো উপকরণ একত্রে চামচের সাহায্যে ভালো ভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলেই শর্মা সস তৈরি।

**ব্লেন্ডার ব্যবহার করতে চাইলে সবগুলো উপকরণ ৩০-৪০ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই হবে, সেক্ষেত্রে রসুন আর সরিষা আস্ত দেওয়া যাবে।
**টমেটো সস, সরিষা বাটা বাদ দিয়ে একই ভাবে ব্লেন্ড করে মেয়োনিজ তৈরি করতে পারেন।

মেয়োনিজ
""""'"""""'"""""'
উপকরণঃ
ডিম(নরমাল টেম্পারেচার) -১ টি,সয়াবিন তেল -১ কাপের মতো (ডিমের সাইজের উপর নির্ভর করবে),গোল মরিচ গুঁড়া -আধা চা চামচ, চিনি -২ চা চামচ ,লবন - কোয়ার্টার (১/৪) চা চামচ,সিরকা অথবা লেবুর রস - ১ টেবিল চামচ

প্রণালীঃ-
ব্লেন্ডারে তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ভালো ভাবে ৩০ সেকেন্ডের ব্লেন্ড করে, আস্তে আস্তে তেল ঢালতে হবে। তেল একবারে ঢালা যাবে না। থেমে থেমে ৪,৫ বারে ঢালতে হবে।২মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে মেয়োনিজ।

***মেয়োনিজ ১ সপ্তাহের মতো নরমাল ফ্রিজে সংরক্ষণ করা যায়।
***মেয়োনিজের পারফেক্ট কনসিস্টেন্সি বোঝার উপায় হলো- ব্লেন্ডার উপুড় করে ধরলে সাথে সাথে গড়িয়ে পড়বে না, পড়লে আরেকটু তেল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

বার্গার/শর্মা সস
"""""""""""""""""""""""
উপকরণঃ
ডিম -১ টি,চিনি - ১ টেবিল চামচ,লবন - আধা চা চামচ,সাদা সরিষা বাটা - আধা চা চামচ,তেল -১ কাপ বা কিছু টা কম,রসুন কুচি -১ চা চামচ,সিরকা -১টেবিল চামচ,গোল মরিচ গুঁড়া - আধা চা চামচ, গুঁড়া দুধ -১ টেবিল চামচ (অপশনাল),টমেটো সস - ৪ টেবিল চামচ

প্রণালীঃ-
মেয়োনিজ এর মতো একই পদ্ধতিতে ব্লেন্ড করে টমেটো সস এ্যাড করে নিলেই তৈরি হয়ে যাবে শর্মা সস।

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Favourite Feast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

Share



You may also like