Nova's world

Nova's world Hey, Friend.. Plz Follow My Page

"ভিতরটা যখন সুখের আশায় ক্ষুধার্ত, তখন মানুষ দুঃখ দিয়ে বলে দুঃখিত.....?💔😔জীবনের কাছে আশা যতো কম দুঃখ ততো কম...ভালোই আছি ...
18/05/2026

"ভিতরটা যখন সুখের আশায় ক্ষুধার্ত,
তখন মানুষ দুঃখ দিয়ে বলে দুঃখিত.....?💔😔
জীবনের কাছে আশা যতো কম দুঃখ ততো কম...
ভালোই আছি ...সব কিছুর জন্য😊

এক সপ্তাহের মধ্যে সাঈদ ও কারিনা নামে দুজন কনটেন্ট ক্রিয়েটর লিভার অকেজো হয়ে মৃ 'ত্যুবরন করেছে।সাঈদ তো তাও ভারতে গিয়ে চিকি...
17/05/2026

এক সপ্তাহের মধ্যে সাঈদ ও কারিনা নামে দুজন কনটেন্ট ক্রিয়েটর লিভার অকেজো হয়ে মৃ 'ত্যুবরন করেছে।
সাঈদ তো তাও ভারতে গিয়ে চিকিৎসার চেষ্টা করেছিলো, কারিনা তো চিকিৎসা শুরুর আগেই ভারতেই নিঃশ্বাস ত্যাগ করেছে। এদিকে তুমি নিজের লিভারের খবর বাদ দিয়ে কারিনার মৃ 'ত্যুর খবরে উল্লাস করছো। তোমার চিকিৎসার টাকা আছে তো?, যেতে পারবে তো ভারত?

#নিউজ

আপনাদের খোদার খাসি বলা মেয়েটা মারা গেছে। হ্যা “কারিনা কায়সার" মারা গেছে। অবাক হবার মতন কিছুই না। এমনটাই তো আপনাদের চাও...
16/05/2026

আপনাদের খোদার খাসি বলা মেয়েটা মারা গেছে। হ্যা “কারিনা কায়সার" মারা গেছে। অবাক হবার মতন কিছুই না। এমনটাই তো আপনাদের চাওয়া ছিলো। তো যাই হোক; অতো জ্ঞান দিতে এই পোস্ট না। মেয়েটার ব্যক্তিগত জীবন কেমন ছিলো! ড্রিংস করে অসুস্থ হয়েছিল কি না! ওর বাবা কেনো মানুষের কাছে হাত পাতবে এসব কিছুর বলবার জন্য‌ও না। সময় টিভির ফেইসবুক পেজে কারিনার মৃত্যুর খবর দিলো কিছুক্ষণ আগে। ওইটার কমেন্ট বক্স থেকে জাষ্ট কয়েকটি কমেন্ট আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের দেশের পচে যাওয়া মস্তিষ্কের আস্ফালন বোঝাতে,

১) কোরবানির তো আরো কিছুদিন বাকি ছিলো।
২) মানুষ খাওয়া জায়েজ হলে দুই গ্রামে খেয়েও রেখে দেওয়া যেত গোস্ত।
৩) পৃথিবীর ওজনের কতো কেজি কমলো?
৪) আলহামদুলিল্লাহ
৫) আরো খাও বার্গার
৬) ওড়না সহ না ওড়না ছাড়া
৭) মরার সময় মদ মুখে দিও

অন্য গুলো লেখা যায় না তাই লিখছি না। এই হচ্ছে একজন মৃত ব্যক্তির কমেন্ট বক্স।

অধিকাংশ পুরুষ 'সামর্থ্য' বলতে বোঝেন কেবল আর্থিক সচ্ছলতা, আলাদা বাসস্থান আর শারীরিক সক্ষমতা। কিন্তু কুরআন যেখানে একাধিক ব...
07/05/2026

অধিকাংশ পুরুষ 'সামর্থ্য' বলতে বোঝেন কেবল আর্থিক সচ্ছলতা, আলাদা বাসস্থান আর শারীরিক সক্ষমতা। কিন্তু কুরআন যেখানে একাধিক বিয়ের প্রসঙ্গ এনেছে, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে রেখেছে 'আদল' বা ন্যায়বিচারকে।

আদল মানে শুধু সমান খরচ নয়। এর অর্থ হলো সমান সময় দেওয়া, মানসিক সঙ্গ দেওয়া এবং উভয়ের অধিকার সমানভাবে রক্ষা করা। প্রশ্ন হলো, প্রথম স্ত্রী যখন অসুস্থ বা গর্ভাবস্থায় মানসিক সঙ্গের জন্য মুখিয়ে আছেন, তখন তাকে ফেলে অন্যজনকে সময় দেওয়া কি আদলের মধ্যে পড়ে? কুরআন নিজেই এ বিষয়ে সতর্ক করেছে—"তোমরা যতই চাও না কেন, স্ত্রীদের মধ্যে পুরোপুরি সমান ইনসাফ করতে পারবে না..." (সূরা নিসা ৪:১২৯)। অর্থাৎ এটি একটি অত্যন্ত কঠিন দায়িত্ব। সামর্থ্য থাকলেই তা করা সবসময় বিচক্ষণতার পরিচয় নয়।

এখানে দুটি বিষয় আলাদা করে বোঝা দরকার। আদল হলো যা আইনগতভাবে প্রাপ্য, যেমন দ্বিতীয় বিয়ে করা বৈধ। আর ইহসান হলো ভালোবাসার দাবি, যেমন স্ত্রীর বিপদে তাকে কষ্ট না দেওয়া।

সমস্যাটা ঠিক এখানেই। যখন একজন পুরুষ কেবল নিজের অধিকার আর বৈধতার হিসাব করেন, কিন্তু স্ত্রীর প্রতি ইহসান বা দয়া ভুলে যান, তখন সেই সংসার আর রহমতের জায়গা থাকে না। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, প্রকৃত মুমিন সে-ই যার চরিত্র সবচেয়ে সুন্দর এবং যে তার পরিবারের প্রতি সবচেয়ে দয়াশীল। (তিরমিযী)

📌"কুরআনে কেন বারবার বলা হয় নারীদের দুঃখিত হওয়া উচিত না?" কেন আল্লাহ তা'য়ালা বারবার বলেন:"দুঃখ করো না", "ভয় পেয়ো না"?এই...
05/05/2026

📌"কুরআনে কেন বারবার বলা হয় নারীদের দুঃখিত হওয়া উচিত না?"

কেন আল্লাহ তা'য়ালা বারবার বলেন:
"দুঃখ করো না", "ভয় পেয়ো না"?

এই আয়াতগুলো ভালো করে পড়ো। কারণ এগুলো শুধু আয়াত না এগুলো যেন শব্দে মোড়ানো একেকটা সান্ত্বনার আলিঙ্গন।

মহান আল্লাহ তা'য়ালার বলেন:
"যাতে তার চোখ শীতল হয় এবং সে দুঃখ না করে।"
[সূরা আল-কাসাস, ২৮:১৩]

এবং সূরা আল-আহযাবে:
"যাতে তাদের চোখ প্রশান্ত হয় এবং তারা দুঃখ না করে।" [৩৩:৫১]

সূরা মারইয়ামে:
"তুমি দুঃখ করো না।" [১৯:২৪]

আবারও সূরা আল-কাসাসে:
"ভয় পেয়ো না এবং দুঃখ করো না।" [২৮:৭]

বারবার… একই বাক্য, একই সান্তনা!!!

কেন?

কারণ তোমার কষ্ট
তোমার রবের কাছে তুচ্ছ নয়।

একজন নারীর দুঃখ শুধু একটা অনুভূতি নয়,
এটা একটা ঝড় যা তার ভেতরটাকে নাড়িয়ে দেয়,
তার শরীরকে দুর্বল করে, ঘুম কেড়ে নেয়,
কখনও কখনও তার ভেতরের আলোটুকু নিভিয়ে দেয়।

আর আল্লাহ তা'য়ালা তা জানেন।
তাই তো কুরআনে তাঁর ভাষা এত কোমল!

তাই তো তিনি বলেন:
দুঃখ করো না।
ভয় পেয়ো না।
তোমার চোখ যেন শান্তি খুঁজে পায়।

কারণ তিনি জানেন:
একজন নারীর দুঃখ শুধু চোখের পানিতে থেমে থাকে না,
এটা ছড়িয়ে পড়ে তার হৃদস্পন্দনে,
তার ভেতরের অনুভূতিতে,
তার শরীরের গভীরে,
তার হাসির আড়ালে।

আল্লাহ শুধু তার দেহকে নয়,
তার অনুভূতিকেও হেফাজত করেন,
তার মর্যাদা, তার শান্তিকেও।

তাই মা-বাবার কথা বলতে গিয়ে তিনি বলেন:
"তাদেরকে 'উফ' পর্যন্ত বলো না।" [১৭:২৩]

কারণ শব্দও আঘাত করে। আর তার হৃদয় কোমল কিন্তু তার মর্যাদা অমূল্য। তাই, যদি তুমি একজন নারী হও আর তোমার বুকের ভেতর ঝড় বয়ে যায়, চোখে নীরব কান্না লুকিয়ে রাখো,

তাহলে জেনে রাখো
তোমার দুঃখ আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ।
তোমার প্রতিটি অশ্রু তিনি দেখেন।
তোমার প্রতিটি কষ্ট তার কাছে লিপিবদ্ধ।
আর তোমার সুস্থতাও ইতিমধ্যেই তাঁর কাছে নির্ধারিত।

তাইতো প্রতিবারই তিনি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য বলেন: তুমি একা নও। দুঃখ করো না।

আল্লাহ তা'য়ালা যেন প্রতিটি ভাঙা হৃদয়কে আরোগ্য দান করেন। বিশেষ করে সেই হৃদয়গুলোকে, যেগুলো নীরবে ভেঙে যায়। (আমিন)

মনে রাখবে, তোমার গল্প এখানেই শেষ নয়, এটা এখনও লেখা হচ্ছে, আর সেই কলম এমন একজনের হাতে যিনি সবচেয়ে দয়ালু (عطوف), যিনি আর-রহ'মানির রহিম (الرحمن الرحيم), যিনি আহ'কামিল হাকিম (أهكاميل حكيم)।

নিঃশব্দে কষ্ট পাওয়া প্রতিটি নারীর জন্য আল্লাহ এক মুহূর্তও ভুলে যাননি।

যে নারী নীরবে কাঁদে,
হাসির আড়ালে ভেঙে পড়ে,
অদৃশ্য কষ্ট বয়ে বেড়ায়
আল্লাহ তাকে দেখেন।

তোমার প্রতিটি অশ্রু,
যা তুমি ভেবেছিলে কেউ জানে না
কখনোই হারিয়ে যায়নি।

ইসলামে তোমার কষ্ট দেখা হয়,
তোমার ধৈর্যকে মূল্য দেওয়া হয়,
আর তোমার হৃদয়কে ঘিরে রাখে এমন এক দয়া
যা তোমার কল্পনার চেয়েও গভীর।

আর হ্যাঁ, অবশ্যই—
"আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত কোমল।" [৪২:১৯]

এবার শেষ মেষ মোম আর চার্জার লাইটের দাম টা ও বাড়াই দেওয়ার উদ্যোগ নিয়ে নিলো। 🙄
30/04/2026

এবার শেষ মেষ মোম আর চার্জার লাইটের দাম টা ও বাড়াই দেওয়ার উদ্যোগ নিয়ে নিলো। 🙄

পোস্টকারী আজ স্ট্রো/কে মা*রা গেলেন… 💔জী*বিত থাকতে একটু মানসিক শান্তির জন্য কতটা ছটফট করেছেন কেউ শোনেনি, কেউ বুঝেনি…🙂কত ন...
29/04/2026

পোস্টকারী আজ স্ট্রো/কে মা*রা গেলেন… 💔

জী*বিত থাকতে একটু মানসিক শান্তির জন্য কতটা ছটফট করেছেন কেউ শোনেনি, কেউ বুঝেনি…🙂

কত নীরবে অস্ত্র ছাড়া আপনজনেরাই তাকে মে*রে ফেল্লো
আজ তার জন্য আজ সবার কত আফসোস কিন্তু সে তো আর নেই… 😢

এখন এই আফসোসের আর কীইবা প্রয়োজন?😅

যাদের এমনটা হয় তারাই শুধু জানে😞

একটা ডে কেয়ার সেন্টারে ৫৩ জন শি*শুকে হাত-পা বেঁ*ধে রাখা হয়। একই সাথে তাদেরকে স্থির থাকার জন্য মা*দক প্রয়ো*গের সত্যতাও...
29/04/2026

একটা ডে কেয়ার সেন্টারে ৫৩ জন শি*শুকে হাত-পা বেঁ*ধে রাখা হয়। একই সাথে তাদেরকে স্থির থাকার জন্য মা*দক প্রয়ো*গের সত্যতাও মিলেছে। ঘটনাটা ইন্দোনেশিয়ার।

যদি আপনার কোন ঋণ না থাকে, হাজবেন্ডের ইনকাম দিয়ে কোন রকমে দিন এনে দিন খেতে পারেন তবেই আপনার সন্তুষ্ট থাকা প্রয়োজন। নিজের বাচ্চাকে ডে কেয়ারে দিয়ে দুজনে চাকরি করতে চলে যাবেন হয়তো কোন ভালো জায়গাতে ফ্ল্যাট কেনার আশায়, ভবিষ্যতে বড় করে বাড়ি করার আশায়। ভবিষ্যতে কোন একদিন পাঁচ বছর আপনি ভাল থাকার জন্য নিজের জীবনের বর্তমান ৩০ টা বছর ন*ষ্ট করার কোন দরকার আছে! আপনি যে পরবর্তীতে ওই পাঁচ বছর ভালো থাকতে পারবেন বা বেঁচে থাকবেন সেটার গ্যারান্টি কি আছে?

সময় থাকতে নিজের জীবনের প্রত্যেকটা পলক উপভোগ করার চেষ্টা করুন। সময় থাকতে নিজের জীবনের প্রত্যেকটা সেকেন্ড পরিবার-পরিজনের সাথে কাটানোর চেষ্টা করুন।

এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আজ আপনার বয়স ৩০ আপনার ওয়াইফের বয়স ২৫। জীবিকার তাগিদে দুজন আলাদা রয়েছেন। ভবিষ্যতে কোন এক সময় ভালো থাকবেন বলে। কিন্তু একটা সময় আপনার বয়স 60 আপনার ওয়াইফের ৫৫। বর্তমান কোয়ালিটি টাইম কাটানোর যে সময়টা হারিয়ে ফেলছেন ভবিষ্যতের সেই কোয়ালিটির টাইম কাটালেও সে ধরনের আমেজ পাবেন না।

তাই যান্ত্রিক নয় প্রাকৃতিক হোন! কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করুন সেটা হোক পরিবারের সাথে হোক বাচ্চার সাথে হোক বাবা-মায়ের সাথে।

Copy

#নিউজ

দুইদিন যাবত এই নিউজ টা সামনে আসতেছে,চিন্তা করে কূল পাচ্ছি না,সে কি পরিমান জর্দা পান খেয়েছে।এই মহিলার এই অবহেলার কারনে বা...
29/04/2026

দুইদিন যাবত এই নিউজ টা সামনে আসতেছে,চিন্তা করে কূল পাচ্ছি না,সে কি পরিমান জর্দা পান খেয়েছে।

এই মহিলার এই অবহেলার কারনে বাচ্চাটা সারাজীবন বেঁচে থাকলে তা বয়ে বেড়াবে।

আপনি মা প্রথম তিন মাস নিজের অবহেলায় জর্দা পান খাওয়ার নেশায় আজ তাঁর জীবন ঝুঁকিতে।

সৃষ্টিকর্তা নিজেও চান না এমন জীবন দিতে, সবই মানুষের অবহেলা তৈরি । পরে দোষ হয় সৃষ্টি কর্তার।

গর্ভাবস্থায় জর্দা (তামাক) খেলে বাচ্চা বিকলাঙ্গ (birth defect) হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

কী ধরনের সমস্যা হতে পারে?

* ঠোঁট কাটা / তালু কাটা (cleft lip/palate)
* হৃদযন্ত্রের জন্মগত সমস্যা
* হাত-পা বা অঙ্গের গঠনে ত্রুটি
* মস্তিষ্কের বিকাশে সমস্যা → পরে বুদ্ধি ও শেখার সমস্যা হতে পারে

কেন এমন হয়?

জর্দায় থাকা নিকোটিন ও বিষাক্ত কেমিক্যাল

* বাচ্চার শরীরে অক্সিজেন কমিয়ে দেয়
* কোষের স্বাভাবিক গঠন ও বৃদ্ধি বাধাগ্রস্ত করে
* বিশেষ করে গর্ভের প্রথম ৩ মাসে (critical period) ক্ষতি বেশি হতে পারে।

প্রথম তিনমাস তো ফলিক এসিড খেতে হয় যার পাতা ১০/২০ টাকা। বাচ্চা যেন জন্মগত ত্রুটি না হয় ।

কপি পোস্ট

#নিউজ

বিকলাঙ্গতা কোনো অভিশাপ নয়; অভিশাপ হলো পাষাণ হৃদয়।যে পিতা সন্তানকে বোঝা ভাবে, তিনি পিতৃত্বের মর্যাদা হারান; আর যে মা তা...
28/04/2026

বিকলাঙ্গতা কোনো অভিশাপ নয়; অভিশাপ হলো পাষাণ হৃদয়।
যে পিতা সন্তানকে বোঝা ভাবে, তিনি পিতৃত্বের মর্যাদা হারান; আর যে মা তাকে বুকে আগলে রাখেন, তিনিই মমতার জীবন্ত প্রতিমা।

হে আল্লাহ! এই নিষ্পাপ শিশুটির জন্য সহজ পথ খুলে দিন, তাকে সুস্থতা, সামর্থ্য ও সম্মানের জীবন দান করুন। তার মায়ের হৃদয়কে সবর, শক্তি ও উত্তম প্রতিদানে ভরিয়ে দিন। আর যারা রক্তের সম্পর্কের মর্যাদা বোঝে না, তাদের হৃদয়ে মানবতা জাগ্রত করুন।

#নিউজ

Address

Muktagachha

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nova's world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share