Sinthiya's Art Gallery

Sinthiya's Art Gallery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sinthiya's Art Gallery, Arts & Crafts Store, Munshiganj, Dhaka, Munshiganj.

আবারো হাজির হলাম নতুন একটি ডিজাইন নিয়ে 🥹
15/12/2024

আবারো হাজির হলাম নতুন একটি ডিজাইন নিয়ে 🥹

দিনটা ছিলো ৩০ শে এপ্রিল প্রতিদিনের নিয়ম অনুযায়ী ঘুম থেকে উঠে অফিসে চলে গেলাম। সকাল ১০ টার দিকে বাসা থেকে ফন আসলো অফিস শে...
03/12/2024

দিনটা ছিলো ৩০ শে এপ্রিল প্রতিদিনের নিয়ম অনুযায়ী ঘুম থেকে উঠে অফিসে চলে গেলাম। সকাল ১০ টার দিকে বাসা থেকে ফন আসলো অফিস শেষে বাসায় চলে এসো (চাকরি সূত্রে ঢাকায় হস্টেলে থাকা হতো)। আম্মুকে জিগ্যেস করলাম বাসায় কেনো আসবো? আম্মু বল্লো কালকে তোর বিয়ে। (বিয়ে টা আমার আগে থেকেই ঠিক ছিলো) কিছু বলা নাই জানা নাই হঠাৎ বিয়ের ডেট মানে কি? আর অফিস থেকে ছুটি দিবে না। সুধু জাস্ট কাবিন পরায় রাখবে এর পর দিন তুই আবার ঢাকায় চলেযাস। অফিস শেষ করে বাসার জন্য রোওনা দিলাম জেম জট পেরিয়ে বাসায় যেতে যেতে রাত ৯ টা বাজলো। নিজের রুমে বসে বসে ভাবতে লাগলাম যে মেয়ে অন্যের বিয়েতে প্রচুর আনন্দ করতো তার বিয়েতে কোনো আনন্দ নেই কি অদ্ভুত তাই না। একটা দির্ঘ স্বাস ফেলে নিজের হাতকে একটু রাঙাতে বসলাম। সবার বিয়েতে হাত ভরে মেহেদী দেয়া মেয় টা আজ নিজের হাতে দেয়ার জন্য কোন ডিজাইন পাচ্ছে না😅। ক্লান্ত শরীর নিয়ে কোনোমতে একটু মেহেদী দিয়ে ঘুমিয়ে পরলাম। মেহেদীর ডিজাইন টা যেমনই হোক না কেনো মেহেদীর রং টা হয়ে ছিলো মাশাল্লাহ 😅 আমার হোল লাইফে এতো চমৎকার রং কখনো হয়নি ❤️ আজ বিয়ে হলো ৭ মাস
সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমার এই পেজটা অনেক আগে থেকে খোলা কিন্তু পড়া/লেখা, জব এর পর বিয়ে মিলে আমার সখের পেজটায় আর সময় দেয়া হয় না। কিন্তু এখন থেকে নিজের দায়িত্ব সামলানোর পাশা পাশি নিজের পেজ টাকে নিজের সখের কাজ টাকেও গুছিয়ে নিবো ইনশাআল্লাহ 💗।
সবাই প্লিজ আমার এই ছোট্ট পেজ টার সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন💖

এই ডিজাইন টা আমার শাশুড়ী মায়ের হাতে করা। সে কিছুটা লাজুক স্বভাবের কারনে মেহেদী লাগাতে খুব লজ্জা পায়... মেহেদী লাগানো তার...
02/12/2024

এই ডিজাইন টা আমার শাশুড়ী মায়ের হাতে করা। সে কিছুটা লাজুক স্বভাবের কারনে মেহেদী লাগাতে খুব লজ্জা পায়... মেহেদী লাগানো তার পছন্দ জানার পর থেকে সে যখন ঘুমিয়ে থাকে তাকে মেহেদী লাগিয়ে দেই.. এই ডিজাইন টা তার হাতে করার পর সে বলছে একটু ফাকা ফাকা লাগছে আমি বল্লাম আম্মু আব্বুর আর তোমার নামের অক্ষর লিখে দেই... আমার শাশুড়ী লজ্জা পেয়ে বল্লো আরে যাহ মানুষ দেখলে হাসবো....বলবো বুড়া বেটির কর ডং.....তার নায়ের মধ্যেও কিছুটা হ্যাঁ খুজে পেয়ে ছোট্ট করে দুই জনের নামের অক্ষর লিখে দেই। মেহেদী দেয়ার পর সে একটু পর পরই তার হাতের দিকে তাকিয়ে থাকে আর মুচকি হাসে 😅
কিছু হাসি আর খুশি আসলেই অমূল্য ❤️

31/10/2024

🖤

Happy client ❤️💞
20/05/2024

Happy client ❤️💞

আসসালামু ওয়ালাইকুম  আজকে আপনাদের সাথে সেয়ার করছি কিছু ননব্রাইডাল মেহেদি ডিজাইন.....ডিজাইন গুলো আপনাদের কাছে কেমন  লেগেছে...
16/10/2023

আসসালামু ওয়ালাইকুম
আজকে আপনাদের সাথে সেয়ার করছি কিছু ননব্রাইডাল মেহেদি ডিজাইন.....ডিজাইন গুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে যানাতে ভুলবেন না 😊
DO like & share...... Stay connected with my page ❤️

ব্যস্ত সময় যাচ্ছে তাতে কি মেহেদি ডিজাইন থামানো যাবে না😅
15/10/2023

ব্যস্ত সময় যাচ্ছে তাতে কি মেহেদি ডিজাইন থামানো যাবে না😅

অনেক দিন পর কিছু ব্রাইডাল মেহেদীর ডিজাইন সেয়ার করলাম আপনাদের সাথে.... বি:দ্র: পরালেখার কারনে  বিগত কয়েক মাস আমি পেজ এ এক...
11/10/2023

অনেক দিন পর কিছু ব্রাইডাল মেহেদীর ডিজাইন সেয়ার করলাম আপনাদের সাথে....
বি:দ্র: পরালেখার কারনে বিগত কয়েক মাস আমি পেজ এ এক্টিভ ছিলাম না... ইনশআল্লাহ এখন থেকে পেজ এক্টিভ থাকছি.... আপনাদের সাথে রেগুলার মেহেদী ডিজাইন সেয়ার করবো...
লাইক এবং শেয়ার দিয়ে পেজ এর সাথে থাকবেন 🌿

হ্যা,যেমন পেমেন্ট করবেন,আউটকাম ও তেমন ই পাবেন😉।আর্ট কোনো স্বস্তা জিনিসনা ভাই।আর হাত ঘুরাইতে পারলেই হেনা আর্টিস্ট হয়ে যায়...
29/03/2023

হ্যা,যেমন পেমেন্ট করবেন,আউটকাম ও তেমন ই পাবেন😉।
আর্ট কোনো স্বস্তা জিনিসনা ভাই।আর হাত ঘুরাইতে পারলেই হেনা আর্টিস্ট হয়ে যায়না কেউ!এইযে টানা ৪/৫ ঘন্টা উপুড় হয়ে বসে বসে মেহেদী দিয়ে দেই,নিট এবং আপডেটেট ডিজাইনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি,এমনে না ওমনে বলে বারবার যে আমাকে বিভ্রান্ত করেন,এগুলার তো দাম আছে ভাই!বাজেট কম থাকলে পার্লারে যান,ওরা সুন্দর সুন্দর উদ্ভট উদ্ভট ডিজাইন আর কল্কা দিয়ে আপনার হাতে রং লেপ্টে দিবেনি😉।
মাত্র ৪/৫ঘন্টার মেকাপের জন্য আপনি মেকাপ আর্টিস্টকে দিবেন ১২-১৫ হাজার টাকা, আর যেই মেহেদী মিনিমাম ৫/৭ দিন থাকবে ওইখানে এমন কিপ্টামি ক্যান ভাই!😑
বিভিন্ন রকম লুক দিয়া যতই নামী দামী ফটোগ্রাফার দিয়া পিক তুলেন না কেনো,ওই হাতটার দিকে চোখ গেলেই তো আর তাকাইতে মন চায়না😶

13/03/2023

🌿
🌿
Inbox for booking 🏵️

অনেক নারীই আছে তার স্বামী  বা ভাই কিংবা অন্য পুরুষ কে মেহেদি পড়িয়ে দেয়। অনেক পুরুষ ও বিয়ে,ঈদ বা কোনো অনুষ্ঠানের জন্য শখ ...
09/12/2022

অনেক নারীই আছে তার স্বামী বা ভাই কিংবা অন্য পুরুষ কে মেহেদি পড়িয়ে দেয়। অনেক পুরুষ ও বিয়ে,ঈদ বা কোনো অনুষ্ঠানের জন্য শখ করে হাতে মেহেদি পড়ে।

অনেক নারীই চায় তার স্বামীকে মেহেদি পড়িয়ে দিবে।
আর যারা মেহেদি আর্টিস্ট তাদের মধ্যে অনেকেই এই পর্যন্ত মুসলিম পুরুষদের মেহেদি দিয়েও দিয়েছে।(সকলে নয়)

যেসব নারীরা খুব খুশি নিয়ে নিজের স্বামী, ভাই, নিজের ছেলে কে মেহেদি পড়িয়ে দিচ্ছেন তারা জানেন তো?? মেহেদি কাদের জন্য জায়েজ??

⚪একজন মুসলমান পুরুষ শখ করে হাতে পায়ে নখে মেহেদি লাগাতে পারবে নাহ এটা জায়েজ নেই।❌

পুরুষ সাজসজ্জার উদ্দেশে হাতে-পায়ে-নখে মেহেদি ব্যবহার করতে পারবে না। কারণ মেহেদি এক ধরনের রং। আর শরিয়ত অনুযায়ী পুরুষের জন্য রং ব্যবহার করা নিষিদ্ধ। ❌

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, "তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, পুরুষের সুগন্ধি এমন হবে, যার ঘ্রাণ প্রকাশ পায় এবং রং গোপন থাকে। আর নারীর সুগন্ধি এমন হবে, যার রং প্রকাশ পায় কিন্তু ঘ্রাণ গোপন থাকে।
(সুনানে তিরমিজি, হাদিস : ২৭৮৭)

তবে পুরুষ চুল ও দাঁড়িতে মেহেদি ব্যবহার করতে পারবে। একইভাবে চিকিৎসার প্রয়োজনে পুরুষ মেহেদি ব্যবহার করতে পারবে—সেটা যে অঙ্গেই হোক না কেন।

(সুনানে তিরমিজি, হাদিস : ২৩৪১; রদ্দুল মুহতার : ৬/৪২২)

এখন যারা না জেনে দিয়ে ফেলেছেন তারা অবশ্যই তওবা করে নিবেন।🤍
🌸 Collected 🌸

Address

Munshiganj, Dhaka
Munshiganj
1500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sinthiya's Art Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share