16/04/2026
যখন হাজারে বিজারে পেইজে/রাস্তায় সস্তা থেকে সস্তাতর ( এটা আদৌ কোন শব্দ কি না কে জানে) দামে ব্লকের চাদর পাওয়া যায় তখন আমার page থেকে এই দামে কেন নেবেন?
আমি শুরু থেকেই বিশ্বাস করে এসেছি এবং তা আমার কাজে প্রতিফলিতও করে এসেছি যে আমি গতানুগতিক কিছু করি না। আর সবাই যা করে, আমি তা করি না ; আমি সবার জন্য পণ্য বানাই ও না। আমি কিছু পার্টিকুলার গ্ৰুপের ক্লায়েন্টের জন্যই বানাই এবং আমার পণ্য রুচিতে, গুণগত মানে আর দশটা জায়গার চেয়ে ভালো যেন হয় সেই ব্যাপারে আমি কোন ছাড় দেই না।সামান্য সেলাই থেকে শুরু করে পণ্যের মান সব কিছু আমি সেরাটাই দেই। যাঁরা এই দুই এর কদর করেন এবং যাঁরা আর সবার যা আছে আমার ও তাই চাই; সেটা "সস্তা হোক, কপি হোক, জোড়াতালির গোঁজামিল হোক, নামে মাত্র একটা ট্রেন্ড ধরতে পারলেই হলো", এমন মানসিকতা ধারণ করেন না আমি তাঁদের জন্য বানাই।
শুধু এই সেটটার কথাই বলি; কাপড়ের কোয়ালিটি হলফ করে বলতে পারি আর কোন ব্লকের চাদরে পাওয়া যাবে না। যেই কাপড় ব্যবহার করেছি তা মার্কেটে পাওয়াই যায়না সহজে। এক্সপোর্টের জন্য বুনা হয়, খুব খুব কম লোকাল মার্কেট এ আসে। ভাগ্য গুনে আমি বড় লট পেয়েছিলাম। আর কাজে? কপি কাজ আমি করিনা; এই ডাইস নিয়ে এখন কাজ হয়েছে/হচ্ছে প্রচুর; কিন্তু আমি এই ডাইস বানিয়েছিলাম ২০১৯ এ। একটা ইন্ডিয়ান ডিজাইন থেকে। বেডকভারের বাকি ডাইস গুলো সব আমার, এদেরকে একসাথে সেট করে এই ডিজাইন , পুরোটাই আমার নিজের মাথা থেকে আসা। এই জিনিস সবার ঘরে ঘরে পৌঁছাবে ও না কারণ বানানোই হয়নাই এতো এতো ..............
যাঁরা এই ব্যাপারগুলোর কদর করেন তাঁরাই কেবল এই জিনিসের দাম বুঝবেন। আমি তাঁদের জন্যই বানাই
Wooden Hand Block Printed Bed sheet Set
Size: King (8ft by 9ft) Queen (8ft by 8ft) Pillow cases: 18/26 inches
Fabric: Mixed Cotton but comfortable