26/09/2026
মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ ও দোয়া প্রার্থনা*
মাননীয় এমপি মহোদয়,
আসসালামু আলাইকুম।
আমি ত্রিশাল উপজেলার *মাগুর জোড়া উজানপাড়া, রাঙ্গামাটি এলাকার* একজন সাধারণ নাগরিক বলছি।
আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। আপনি আমাদের এলাকার জন্য অনেক কাজ করেছেন, এজন্য আমরা কৃতজ্ঞ।
কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের মাগুর জোড়া উজানপাড়া এলাকাটা আজ মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে। ছোট ভাই থেকে শুরু করে বড় ভাইয়েরা পর্যন্ত - যুব সমাজের একটা বড় অংশ এই নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। পরিবারগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে।
আপনার কাছে আকুল আবেদন, আমাদের মাগুর জোড়া উজানপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়ার জন্য প্রশাসনকে একটু নির্দেশ দিন।
আপনি উদ্যোগ নিলে আমরা এলাকাবাসী অনেক খুশি হতাম। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দান করুক।
বিনীত -
মাগুর জোড়া উজানপাড়া, রাঙ্গামাটি এলাকাবাসী
#মাদকমুক্ত_ত্রিশাল_চাই #মাদকমুক্ত_মাগুর_জোড়া_উজানপাড়া