15/08/2026
চলো আজ তোমাদের সাথে একটা আকাম শেয়ার করি।
কুশিকাটার এই কাজ টা আমি বানিয়ে নিয়েছি একদিনে।এইটা মূলত মাথায় বাধার জন্য, মাথায় যে ছোট চুল থাকে তা সামনে আসবে না। কিন্তু ব্যবহার করাই হচ্ছিলো না।
তাই তার হায়াত শেষ করে দিলাম।
শেষ করতে সময় লেগেছে মাত্র ৫ মিনিট, খুব ধীর গতিতে খোলার কারণে।
তাহলে ভাবো,একটা জিনিস বানাইতে কতো না সময় লাগে, কিন্তু শেষ করতে কি সময় লাগে।
করার আগে আমরা ভাবিনা জিনিস টা কি আদৌ ব্যবহার করবো কি না, কিন্তু ইচ্ছা হয় তাই করি। আবার ইচ্ছা যখন শেষ হয়ে যায়, তখন শেষ করে ফেলি।
কিছু টা ভাবলে দেখা যায় সম্পর্কের ক্ষেত্রেও তাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন।