Nilima Rahman

Nilima Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nilima Rahman, Narayanganj.

প্রথম প্রেমপ্রথম প্রেম ছিলো লাজুক বিকেলের মতো, চোখে চোখ রাখলেই কাঁপতো নিঃশ্বাস।হাত ছুঁয়ে গেলে মনে হতো, পৃথিবীটা কি স্তব্...
13/04/2026

প্রথম প্রেম

প্রথম প্রেম ছিলো লাজুক বিকেলের মতো, চোখে চোখ রাখলেই কাঁপতো নিঃশ্বাস।

হাত ছুঁয়ে গেলে মনে হতো, পৃথিবীটা কি স্তব্ধ নীরব, সুন্দর।

অকারণ হাসির ভেতর লুকানো থাকতো অদ্ভুত এক নরম স্বপ্নের আলো।
রাতের আকাশে নাম লিখে ভাবতাম চাঁদই বুঝি সাক্ষী।
ছোট ছোট কথাতেই জমে উঠতো এক পৃথিবী ভরা ভালো লাগা।
আজও স্মৃতির ভাঁজে রেখে দিয়েছি তাকে-প্রথম প্রেম, সবচেয়ে নিঃশব্দ অথচ গভীর।

তোমারে গাঙের জলে পাইলো,পথের ধুলায় পাইলো।গাছের ফুল পাইলো,আসমানের বৃষ্টি পাইলো, সমুদ্রের জলে পাইলো,কবিতার ছন্দে পাইলো, গান...
09/04/2026

তোমারে গাঙের জলে পাইলো,পথের ধুলায় পাইলো।গাছের ফুল পাইলো,আসমানের বৃষ্টি পাইলো, সমুদ্রের জলে পাইলো,কবিতার ছন্দে পাইলো, গানের সুরে পাইলো। কত অচেনা অজানা মানুষ তোমারে পাইলো।
খালি আমি মানুষ খান এতো আকুতি-মিনতি কইরাও তোমারে পাইলাম না..🙂 আমার চাওয়া বুজি এতো পাপ😔

07/04/2026
প্রেমে পড়েছো, আবার সম্মানও চাও ভালোবেসেছো, আবার মর্যাদাও চাও তুমিও বড়ই নাদান গালিব বিষ খেয়েছো তুমি, আবার বাঁচতেও চাও....
28/03/2026

প্রেমে পড়েছো, আবার সম্মানও চাও ভালোবেসেছো, আবার মর্যাদাও চাও তুমিও বড়ই নাদান গালিব বিষ খেয়েছো তুমি, আবার বাঁচতেও চাও....

20/03/2026

<

নিজের একটা মানুষ হলো না

একটা মানুষ হলো না; যার কাছে নির্দ্বিধায় বলতে পারি মনের কথা। সে হবে আমার একান্ত ব্যক্তিগত শ্রোতা আমি বলব, আর সে শুনবে।

যার কাছে সুখের স্মৃতি রাখতে দিলে, দুঃখগুলো চেয়ে নিবে। মাঝে মাঝে ভালো মন্দ বিচার করে উচিৎ অনুচিত বাতলে দেবে। যে আমার মন খারাপের ওষুধ হবে।

আমার এমন একটা মানুষ হলো না যার কাছে আমি অভিমান করতে পারি। যে আমার অভিমান ভাঙিয়ে কাছে টেনে নিয়ে বলবে, অভিমান কমে গেলে ফুল নিয়ে এসো।

আমি এমন একটা মানুষ পেলাম না যে আমাকে আগলে নিবে পরম যত্নে মনে হবে আমি একান্তই তার। রেগে গেলে সে ভালোবাসি বলে রাগ থামিয়ে, আমার হাতে হাত রেখে বলবে-'তোমার সকল দুঃখ আমাকে দাও!'

20/11/2025

মৃত্যুর গান
আমার চোখ, আমার ছায়া—সবি ক্লান্ত, আমার সমস্ত অঙ্গ একসঙ্গে মৃত্যুর গান গাইতে উদ্যত।

একদিন হঠাৎ আমার সময় ফুরাবে। সকাল হবে না তখন আর। আসবে না বিকেল কিংবা সন্ধ্যা। দিনভর নাকে লাগবে আগরবাতির ঘ্রাণ... 😢 সেদিন নিভে যাবে আমার বুকে বেড়ে ওঠা পরম, পরম আরধ্য প্রাণ।

স্তব্ধ হবে সেই চলা, সেই বলা, সেই দিন-রাত ধরে স্বপ্ন দেখা।
যে হাত ধরে পথ চলা, যে মন নিয়ে ভালোবাসা, সব যাবে থেমে।
আলো ঝলমলে এই পৃথিবী, আকাশের ওই তারারা—সব থাকবে, শুধু আমি থাকব না।
নিস্তব্ধ নীরবতায় ঢেকে যাবে আমার কক্ষ, যেখান থেকে রোজ ভোরের আলো দেখতাম।

আমার স্মৃতি, আমার হাসি, আমার কান্না—সব মিশে যাবে বাতাসে।
এক ফোঁটা শিশিরের মতো মিলিয়ে যাব আমি, রেখে যাব কেবল কিছু নিঃশব্দ পদচিহ্ন।
কিন্তু ভয় নেই, হয়তো সেই নিভে যাওয়াতেই লুকিয়ে আছে এক নতুন আলো, এক চিরশান্তি, যেখানে ক্লান্তি নেই, কোনো গান গাওয়ার তাড়াও নেই। শুধু অনন্ত বিশ্রাম।

আমি চলে যাব এক নিঃশব্দ প্রস্থানে, কিন্তু আমার প্রতি তাদের সেই গভীর ভালোবাসা এই পৃথিবীর বুকে আমার সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে রবে।

09/10/2025

কলঙ্কের দাগ পাইলাম
তোমারে হারানোর দুঃখ পাইলাম
বিচ্ছেদের কিছু গান পাইলাম
নির্ঘুম কত রাত পাইলাম
শুধু পাইলাম না তোমারে 🙂

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nilima Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share