Recipe's by Jaifa

Recipe's by Jaifa Recipe by jaifa's give you the easiest cooking recipe that improve your cooking experience,,, you will happy when you try this recipe...

লেবু (Citrus limon) — আমাদের দৈনন্দিন জীবনে খুব পরিচিত একটি ফল।লেবু উপকারিতা রয়েছে অনেক।খাবারে স্বাদ বাড়ানো থেকে শুরু কর...
28/04/2025

লেবু (Citrus limon) — আমাদের দৈনন্দিন জীবনে খুব পরিচিত একটি ফল।লেবু উপকারিতা রয়েছে অনেক।
খাবারে স্বাদ বাড়ানো থেকে শুরু করে স্বাস্থ্য রক্ষায় লেবুর ভূমিকা অসাধারণ। তবে কিছু সতর্কতা মেনে না চললে লেবু থেকেও কিছু সমস্যা হতে পারে।

চলুন জেনে নিই, লেবুর উপকারিতা ও অপকারিতা

লেবুর উপকারিতা ও অপকারিতা — জানুন পুরো সত্য
লেবুর উপকারিতা
১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন C রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

২. হজমে সহায়তা করে

লেবু পানি পানের ফলে পাচনতন্ত্র সক্রিয় হয় এবং হজমের সমস্যা দূর হয়।

৩. ওজন কমাতে সাহায্য করে

লেবু পানি সকালে খালি পেটে খেলে শরীরের ফ্যাট বার্ন প্রক্রিয়া দ্রুত হয়, ফলে ওজন কমাতে সহায়তা করে।

৪. ত্বক সুন্দর রাখে

লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করে এবং বয়সের ছাপ কমায়।
এছাড়া ব্রণ ও দাগ দূর করতেও লেবু কার্যকর।

৫. শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে

লেবু ডিটক্স প্রক্রিয়ায় সহায়তা করে — অর্থাৎ শরীর থেকে টক্সিন বের করে দেয়, ফলে শরীর থাকে সতেজ।

লেবুর অপকারিতা
১. অতিরিক্ত অ্যাসিডিটি তৈরি করে

অনেক বেশি লেবু খেলে পেটে গ্যাস্ট্রিক, অম্বল ও এসিডিটি সমস্যা দেখা দিতে পারে।

২. দাঁতের এনামেল ক্ষয় করতে পারে

লেবুর অতিরিক্ত এসিড দাঁতের এনামেল নষ্ট করতে পারে, যার ফলে দাঁত হয়ে যেতে পারে সংবেদনশীল।

৩. অ্যালার্জি সৃষ্টি করতে পারে

কিছু মানুষের লেবুতে অ্যালার্জি হতে পারে — যেমন চামড়ায় চুলকানি, লালচে দাগ ইত্যাদি।

৪. কিডনি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে

যাদের কিডনিতে পাথর বা সমস্যা আছে, তাদের লেবুর অতিরিক্ত সেবন বিপদ ডেকে আনতে পারে (বিশেষ করে অক্সালেট জমার জন্য)।

কীভাবে লেবু খাওয়া উচিত?
প্রতিদিন ১-২ চামচ লেবুর রস পান করা নিরাপদ।
খালি পেটে খুব বেশি লেবু খাবেন না।
লেবু পানির সাথে সামান্য মধু মিশিয়ে খাওয়া শরীরের জন্য ভালো।
উপসংহার

লেবু — ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর।
সঠিকভাবে এবং পরিমিত পরিমাণে লেবু খেলে শরীর উপকৃত হবে। তবে অতিরিক্ত খেলে কিছু ঝুঁকি তৈরি হতে পারে।
তাই, সতর্কতার সাথে লেবু খাই, সুস্থ থাকি!সমস্যা দেখলে ডাক্তারের পরামর্শ নিন।
.com

26/04/2025

পাবদা সরষে ঝাল

পাবদা মাছ আর সরষের ঝাঁঝালো ঘ্রাণ— এই রেসিপি একদিকে সহজ, অন্যদিকে অসাধারণ স্বাদের। চলুন দেখে নিই কিভাবে বানাবেন ঘরোয়া স্টাইলে "পাবদা সরষে ঝাল"।

🔸🔸পাবদা সরষে ঝাল🔸🔸
✍️উপকরণঃ

▪️পাবদা মাছ – ৫-৬টি (পরিষ্কার করা)
▪️সরষা বাটা – ২ টেবিল চামচ
▪️দই – ১ টেবিল চামচ
▪️কাঁচা মরিচ – ৪টি (চেরা)
▪️হলুদ গুঁড়ো – ১ চা চামচ
▪️লবণ – স্বাদমতো
▪️সরষের তেল – ৩ টেবিল চামচ
▪️পানি – আধা কাপ

পাবদা সরষে ঝাল বানানোর প্রনালী

▪️ধাপ ১: মাছ ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।

▪️ধাপ ২: একটি বাটিতে সরষা বাটা, দই, লবণ, হলুদ, ও সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন।

▪️ধাপ ৩: কড়াইয়ে সরষের তেল গরম করে কাঁচা মরিচ দিয়ে দিন।

এখন মশলার পেস্ট দিয়ে ২-৩ মিনিট নেড়ে নিন।

▪️ধাপ ৪: এবার পাবদা মাছ গুলো দিয়ে দিন।

ঢেকে দিন ও মিডিয়াম আঁচে ১০-১২ মিনিট রান্না করুন।

▪️ধাপ ৫: ঝোল ঘন হয়ে এলে ওপরে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন।

👉পাবদা সরষে ঝাল পরিবেশন টিপসঃ

▪️গরম ভাতের সাথে পরিবেশন করুন।

চাইলে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।

👉টিপসঃ

▪️সরষা বাটার মধ্যে একটু পোস্ত বাটা দিলে ঝাঁঝ কমে যায়।

▪️দই দিলে ঝোলের টেক্সচার মোলায়েম হয়।
.com

25/04/2025
25/04/2025

ইলিশ পোলাও

🌼ইলিশ মানেই বাঙালির আবেগ, আর ইলিশ পোলাও সেই আবেগের রাজকীয় রূপ। চলুন সহজভাবে এই গর্বের পদটি রান্না করা শিখি।

✍️উপকরণ

▪️ইলিশ মাছ – ৫-৬ টুকরা
▪️বাসমতি/পোলাও চাল – ২ কাপ
▪️পেঁয়াজ – ১ কাপ (ভাজা)
▪️আদা-রসুন বাটা – ১ টেবিল

▪️কাঁচা মরিচ – ৬-৭টি
▪️দারুচিনি, এলাচ, লবঙ্গ – পরিমাণমতো
▪️ঘি – ২ টেবিল চামচ
▪️তেল – ১/২ কাপ
▪️লবণ ও চিনির f
▪️গরম পানি – পরিমাণমতো

🧑‍🍳প্রস্তুতিঃ

▪️১. চাল ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখুন।
▪️২. ইলিশে লবণ দিয়ে হালকা ভেজে তুলে রাখুন।
▪️3. প্যানে ঘি ও তেল গরম করে গরম মসলা, পেঁয়াজ ভাজা, আদা-রসুন বাটা দিয়ে কষান।
▪️৪. চাল দিয়ে হালকা ভুনুন। তারপর গরম পানি দিন (চালের দ্বিগুণ)।
▪️৫. লবণ, চিনি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন।
▪️৬. যখন চাল আধা সেদ্ধ, তখন ইলিশ দিয়ে দমে বসিয়ে দিন ১০-১২ মিনিট।

👉পরিবেশন:

▪️ঘ্রাণে আর স্বাদে ভরপুর ইলিশ পোলাও পরিবেশন করুন কাঁচা মরিচ ও টক দইয়ের সাথে।
.com

হাতে মাখা চিংড়ি শুটকি ভর্তা-(কক্সবাজারের হোটেল স্টাইলে)উপকরণঃচিংড়ি শুটকি- ১/৪ কাপপেঁয়াজ কুচি- আধা কাপরসুন কুচি- আস্ত ১টি...
01/01/2025

হাতে মাখা চিংড়ি শুটকি ভর্তা-(কক্সবাজারের হোটেল স্টাইলে)

উপকরণঃ

চিংড়ি শুটকি- ১/৪ কাপ
পেঁয়াজ কুচি- আধা কাপ
রসুন কুচি- আস্ত ১টি(বড়)
শুকনো মরিচ- ৪-৫ টি (ঝাল বুঝে)
লেবুর রস- ১ চা চামচ (ইচ্ছে)
সরিষার তেল- প্রয়োজমতো
লবণ- স্বাদমতো

প্রণালীঃ

চিংড়ি শুটকি ধুয়ে পানি ঝরিয়ে শুকনো তাওয়া/প্যানে মচমচে করে ভেজে তুলে রাখুন। পাত্রে তেল গরম করে শুকনো মরিচ ভেজে তুলে রাখুন। এবার বাকি তেলে পিঁয়াজ ও রসুন হালকা করে ভেজে নিন।এবার ভেজে নেয়া সব উপকরণ ও চিংড়ি শুটকি পরিমাণ মতো লবণ যোগে ভাল করে মেখে নিন। লেবুর রস মিশিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশেন করুন জিভে জল আনা ঝাল ঝাল চিংড়ি শুটকির হাতে মাখা ভর্তা।©Tosun' odd

🌿 ক্রিস্পি ফ্রাইড এগ চটজলদি বানানোর পদ্ধতি: ❤️🍁☘️ উপকরণ:• 6 টা ডিম • স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো,• 1 চা চামচ করে আদা রসু...
31/12/2024

🌿 ক্রিস্পি ফ্রাইড এগ চটজলদি বানানোর পদ্ধতি: ❤️

🍁☘️ উপকরণ:
• 6 টা ডিম
• স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো,
• 1 চা চামচ করে আদা রসুন পেস্ট, লাল লঙ্কা গুঁড়ো
• 1 কাপ ময়দা
• পরিমাণ মতো জল
• পরিমাণ মতো ভাজার জন্য সাদা তেল
• 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার
• 2 চা চামচ করে টমেটো সস, সোয়া সস

🍁☘️ প্রণালী:
🌿 1. প্রথমে ডিম গুলোকে অল্প তেলে হালকা করে ভেজে নিতে হবে ও বড় বড় টুকরো করে নিতে হবে।

🌿 2. এবার মারিনেশন এর সস টা উপরে লেখা উপকরণ দিয়ে বানিয়ে নিতে হবে।

🌿 3. এটা ডিমের এর সাথে ভালো করে মেখে 10 মিনিট রেখে দিতে হবে।

🌿 4. এবার একটা বড়ো বাটিতে জল আর একটা পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার র নুন দিয়ে একটা পাউডার বানিয়ে নিতে হবে।

🌿 5. এখন প্রথমে ম্যারিনেট করা ডিমকে ময়দা র গুঁড়ো লাগিয়ে 2 থেকে 3 সেকেন্ড এর জন্য জলে ডোবাতে হবে তার পর আবার ময়দায় কটিং করতে হবে।

🌿 6. এবার ডুবো তেলে ডিম গুলো ভেজে নিলেই আমাদের ফ্রাইড এগ রেডি হয়েছে যাবে. টমেটো কেচাপ র মেয়নিজ এর সাথে গরম গরম পরিবেশন করো।

ফুলকপি ভর্তাউপকরণঃফুলকপি ১ কাপ(টুকরো করে নেয়া)পিঁয়াজ কুচি ১ টিরসুন কুচি ৩ কোয়াশুকনা মরিচ ৩/৪ টি(ঝাল বুঝে)ধনিয়াপতা কুচি (...
31/12/2024

ফুলকপি ভর্তা

উপকরণঃ

ফুলকপি ১ কাপ(টুকরো করে নেয়া)
পিঁয়াজ কুচি ১ টি
রসুন কুচি ৩ কোয়া
শুকনা মরিচ ৩/৪ টি(ঝাল বুঝে)
ধনিয়াপতা কুচি (ইচ্ছে)
সরিষার তেল পরিমাণ মতো
লবণ স্বাদমতো

প্রণালিঃ
ফুলকপির ফুলগুলো সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন।পাত্রে তেল গরম করে তাতে শুকনো মরিচ, পিঁয়াজ-রসুন কুচি,সিদ্ধ ফুলকপি আলাদা আলাদা করে ভেজে নিন।শুকনো মরিচ পরিমাণ মতো লবণ ও পিঁয়াজ-রসুন কুচির সাথে ভাল করে মেখে নিন।এবার এতে ফুলকপি ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন।

Address

Noakhal

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Recipe's by Jaifa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share