কুশি কারুজ

কুশি কারুজ কুশি কাটা এবং টাফটেড এমব্রয়ডারির সকল জিনিস কাস্টমাইজ অর্ডার নেওয়া হয়। কুশি কাটার কোর্স এবং পাঞ্চ নিডলের কোর্সও করানো হয়❣️
(2)

মিনি টি কোস্টার😴কিউট না?
08/09/2026

মিনি টি কোস্টার😴

কিউট না?

আচ্ছা শোনের ছবির তিনটা জিনিস রেডি আছে।  আজ কনফার্ম করলে কাল পাঠিয়ে দেওয়া হবে ইন শা আল্লাহ।  ডিটেইলস দিচ্ছি, শিওর হলেই শু...
07/09/2026

আচ্ছা শোনের ছবির তিনটা জিনিস রেডি আছে।
আজ কনফার্ম করলে কাল পাঠিয়ে দেওয়া হবে ইন শা আল্লাহ। ডিটেইলস দিচ্ছি, শিওর হলেই শুধু নক করবেন ইন শা আল্লাহ।

দুইটা কোস্টার
৩৮০৳(২ টা একত্রে)

ডাবল পাপড়ির সূর্যমুখী
লম্বায় ১০"
মিল্ক কটনে করা।
দাম: ৫৯০৳

কুরিয়ার চার্জ:১৪০৳
বাজেটে কুলালে নিতে পারেন😪

গতমাসের অর্ধেকের বেশি গিয়েছে পেরেশানি মাথায় নিয়ে। একটা মানুষ ছাড়া আর কেউ জানেনা কি গিয়েছে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল...
07/09/2026

গতমাসের অর্ধেকের বেশি গিয়েছে পেরেশানি মাথায় নিয়ে। একটা মানুষ ছাড়া আর কেউ জানেনা কি গিয়েছে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।

বিপদ,পেরশানি অসুস্থতা,এক্সিডেন্ট এসব নিয়ে পার হয়েছে আগস্ট। জানি কেউ জানতে চাননাই। নিজ থেকেই বলছি আরকি। আগস্টের শেষে আব্বু এক্সিডেন্ট করে। আলহামদুলিল্লাহ বেটার এখন।

আর আমি কে,কি করছি নিজের বুঝে উঠতে সময় লাগতেছে। যার দরূন কোথাও ছিলাম না। বিপদ যেনো পিছু ছাড়ছে না। এখন আমি গা ছেড়ে দিয়ে থাকা বেশি প্রিফার করি। এত ভাবলে আসলে না শরীর না মাথা কুলায়।

কি অবস্থা সবার?🥲আধা মাস পর পোস্ট করতে আসছি জানান দিতে যে বেঁচে আছি আল্লাহর দয়ায়। মরি নাই। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।...
07/09/2026

কি অবস্থা সবার?🥲

আধা মাস পর পোস্ট করতে আসছি জানান দিতে যে বেঁচে আছি আল্লাহর দয়ায়। মরি নাই। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হঠাৎ মরে টরে গেলে মাফ করে দিয়েন আল্লাহর ওয়াস্তে🙂।

তো শোনেন মাস শেষে একজনকে গিফট দেওয়ার কথা ছিলো। আমি ভুলে যাইনাই বুচ্ছেন? আজ সেপ্টেম্বরের ৭ তারিখ চলছে। এ সপ্তাহের মাঝে দিয়ে দিবো ইন শা আল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে একজনকে সিলেক্ট করা কঠিন হয়ে গেছে। তিনজনকে চোখে পরেছে বুঝতেছিনা কাকে দিবো? কাকে দিলে কে মন খারাপ করবে।

যে তিন জনকে পেয়েছি তারা হলে
Jamila Juairia
Jannatul Ferdousi Rupa
Hosna Ara Moriom
🙂
আমারে একটু সময় দেন কি করা যায়। ভাবি

মাইনকার চিপায় পরে গেছি ডয়েলিটা নিয়ে🥲সুতার সংকটে যেনো পরতে না হয় সেজন্য আমি দুইটা রোল নিয়েছিলাম ২৩ সালে। কিন্তু, কিন্তু....
17/08/2026

মাইনকার চিপায় পরে গেছি ডয়েলিটা নিয়ে🥲
সুতার সংকটে যেনো পরতে না হয় সেজন্য আমি দুইটা রোল নিয়েছিলাম ২৩ সালে। কিন্তু, কিন্তু....... 😭
শেড একটু ডিপ হয়ে গেছে ১৮/২০ লাগতেছে নিজের চোখে। আমি এখন সেম শেড কই পাবো মাবূদ!! এত পছন্দের ডয়েলি আমার। অফ হোয়াইট ও আবার ক্রিম না কেমন একটা আনকমন কালার, সোজা ভাষায় weird just like me😴.
আর বড়জোড় ৭-৮ টা রাউন্ড আছে। যেটা শেষ করা আহামরি ব্যাপার না কিন্তু শেড টার জন্য আমার আগ্রহ আসতেছে না😭
কি করা যায়? বুদ্ধি দেন কেউ

যারা মালাইকডে কাজ করে তাদের প্রতি আমার স্যালুট😴কেমনে করে ভাই? কেমনে? এই সুতা প্রথমত আমার পছন্দ না, ম্যাট ফিনিশিং বরাবরই ...
16/08/2026

যারা মালাইকডে কাজ করে তাদের প্রতি আমার স্যালুট😴
কেমনে করে ভাই? কেমনে? এই সুতা প্রথমত আমার পছন্দ না, ম্যাট ফিনিশিং বরাবরই ভালো লাগে। কি যে ভূত চাপছিলো মাথায় মোটা মালাইকডে পার্স টা করতে গিয়ে আমার দুই হাত শেষ! গত শুক্রবারে বোনেরে দিয়ে হাত মাসাজ করে নিছি এই অবস্থা 🙂

এর পর যদি কেউ আইসা কইছেন দাম বেশি ক্যান! মালাইকড সুতা,হূক কিনে নিয়ে নিজে বইসা যাইয়েন। আর কিনতে চাইলে দুই আড়াই হাজার টাকা পকেটে ভরে কিনতে যাইয়েন বেহেনলোগ। এই এমাউন্ট টা শুধু পার্সের জন্য 😴।

চারপাশে এত বড় বড় ক্রোশেটারদের ভীড়ে আমি মূর্খ🙂। আমি ভাই টিটি ছাড়া কাজ করতে পারিনা।নানী,দাদী, মা, খালার থেকেও বিষয়টা পাইনি...
13/08/2026

চারপাশে এত বড় বড় ক্রোশেটারদের ভীড়ে আমি মূর্খ🙂। আমি ভাই টিটি ছাড়া কাজ করতে পারিনা।নানী,দাদী, মা, খালার থেকেও বিষয়টা পাইনি। ইউটিউব বন্ধুর থেকে শিখছি এখনও শিখেই চলছি।

আমি আসলেই টিটি ছাড়া কাজ করতে পারিনা। ব্রেইন বুদ্ধি কিছু নাই😓। ছবির কাজটা করার পোকা ঢুকছিলো, এখন উস্টা খেয়ে বসে আছি। এজন্য ওয়ার সেট করে কাজ করতে ভালো লাগেনা।

12/08/2026

Crochet Doily😴

এমন এমন কাজ পরে গেছে যে সামনে দুইমাস যদি আর কিছু না ও ধরি তবুও মনে হয় শেষ করা বেশ কঠিন। দুইটা ম্যাট করতে হবে ৩০" নিচে না...
12/08/2026

এমন এমন কাজ পরে গেছে যে সামনে দুইমাস যদি আর কিছু না ও ধরি তবুও মনে হয় শেষ করা বেশ কঠিন। দুইটা ম্যাট করতে হবে ৩০" নিচে না🙂। কাস্টমাইজড অর্ডার আছে। আহ! একটা শুরুই করিনি। আরেকটা ২৫" কাছে এসেছে। কি যে করবো আল্লাহ ই জানেন।

বারাকাল্লাহু ফিকুম

আবারও লাল গোলাপ, গোলাপি বাগানবিলাস।কুশিতে আবার যখন ফিরতে চাইলাম ঠিক তখনই এই দুইটা জিনিস নিয়ে আমি ফিরে এলাম। গোলাপ করা হয়...
11/08/2026

আবারও লাল গোলাপ, গোলাপি বাগানবিলাস।
কুশিতে আবার যখন ফিরতে চাইলাম ঠিক তখনই এই দুইটা জিনিস নিয়ে আমি ফিরে এলাম। গোলাপ করা হয়েছিলো নিজের ইচ্ছায়। আর বাগানবিলাস শ্রদ্ধেয় কাস্টমার আপুর ইচ্ছায়। আলহামদুলিল্লাহ। ক্রোশে জার্নিতে আল্লাহ সুবহানাহু তা'আলার পরে যদি কোনো কিছুর বিষয়ে প্রশংসা করতে হয় তাহলে বলবো আমার কাস্টমার আপুদের কথা। তারা বরাবরই আমার প্রতি নরম ছিলেন, অভিযোগ পাইনি বললেই চলে। কত দেড়িতে পার্সেল গিয়েছে শুধু জানতে চাইতো দেড়ি হওয়ার কারণ, তারপর কিছু বলতো না। আলহামদুলিল্লাহ। চড়াই উতড়াইতের মাঝে এগুলোই বড় পাওয়া।

এই অর্ডারে একটা মজার বিষয় হলো, আপু এডভান্সের সাথে ডেলিভারি চার্জ আগেই দিয়েছিলেন। আর ৫০% যখন বাকি ছিলো সেটার সাথে ভুলক্রমে আবার চার্জ দেন। জানানোর পর বললাম আপু বেশি দিয়ে ফেলেছেন। বড় বোনের মত ঝাড়ি দিয়ে বললেন পন্ডিতি না করে চকলেট কিনে খাইয়েন। How sweet.

বারাকাল্লাহু ফিকুম।

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুশি কারুজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category