24/07/2026
#ব্যাড_রিভিউ
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সম্প্রতি আমাদের পেইজের এই বাঁশের তৈরি সেলফগুলোর কিছু ব্যাড রিভিউ (গুণগত মান সংক্রান্ত অভিযোগ) আমাদের নজরে এসেছে।
আমরা বরাবরের মতোই পণ্যের সর্বোচ্চ কোয়ালিটি এবং গ্রাহক সন্তুষ্টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। তাই গ্রাহকদের প্রতি সম্মান রেখে এবং দায়িত্ববোধ থেকে আমরা এই র্যাক/সেলফটির বিক্রি সম্পূর্ণ বন্ধ রেখেছি।
যেহেতু এটি আমাদের পেজের একটি সিগনেচার ও অন্যতম জনপ্রিয় প্রোডাক্ট তাই ইংশাআল্লাহ আমরা এটার কোয়ালিটি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করার কথা ভাবছি।
সিজনিং (কেমিক্যাল ট্রিটমেন্ট) ও যথাযথ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যদি আমরা এর গুণগত মান কাঙ্ক্ষিত পর্যায় নিশ্চিত করতে পারি, তবেই কেবল এটি পুনরায় রিস্টক করা হবে। নতুবা, প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত না হওয়া পর্যন্ত পণ্যটি স্থায়ীভাবে বন্ধ থাকবে।
আমরা বিশ্বাস করি, আপনাদের আস্থা আমাদের ব্যবসার মূল ভিত্তি। ভুলত্রুটি শুধরে নিয়ে আপনাদের সেরা অভিজ্ঞতা পৌঁছে দিতেই আমাদের এই নিরন্তর প্রচেষ্টা।
আপনাদের যেকোনো মতামত বা পরামর্শ সবসময় আমাদের কাম্য। সর্বশেষ আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী ! ❤️
ফলো - Barakah Products
& ভিজিট - Barakah Products Review Group
#বিশ্বাস #প্রচেষ্টা #স্বচ্ছতা #সফলতা