11/11/2024
আসসালামু আলাইকুম,
আপনাদের সকলের ভালোবাসার প্রতিষ্ঠান Bengal's Signature ছোট ছোট ধাপ অতিক্রম করে আজ তার প্রথম পূর্ণাঙ্গ অফলাইন আউটলেট এর ওপেনিং করতে যাচ্ছে।
বেঙ্গল'স সিগনেচার আমি শুরু করেছিলাম আমার বেডরুমের ছোট্ট ফ্লোর থেকে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি, খুব ছোট্ট এই সময়ে আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা সফল হব।
অফলাইন আউটলেট ওপেনিং উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, আগামী ১২ নভেম্বর ২০২৪ বাদ মাগরিব। প্রতিষ্ঠান যেহেতু আপনাদের সকলের, সেহেতু আপনাদের কোন ভাবেই দাওয়াত দিচ্ছি না।
নিজের মনে করে মনে করে চলে আসবেন রাজশাহীর বিনোদপুর বাজারে। গুগল লোকেশন লিংক দেখেও আসতে পারেন।
আয়োজনের শুরুতে গেস্ট এন্ট্রি থাকবে, চেষ্টা করবেন অবশ্যই আমাদের নিজ নিজ নামগুলো সেখানে এন্ট্রি করে Bengal's Signature পরিবারের আজীবন সদস্য হিসেবে রেকর্ড করতে !
সকলের দোয়া এবং ভালোবাসা কাম্য।