28/08/2026
🌿 ওল কেন খাবেন? জানেন কি?
ওল দেখলে অনেকেই হয়তো নাক সিঁটকান! 😄 অথচ এই দেশি সবজিটিই হতে পারে পুষ্টিকর খাবারের দারুণ একটি অংশ।
ওল শুধু দেশি সবজি নয়, আঁশ, পটাশিয়াম ও নানা পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। হজমে সহায়ক, পেট ভরা রাখতে সাহায্য করে—আর ঠিকমতো রান্না হলে স্বাদও কিন্তু অসাধারণ! 😋
আর স্বাদের কথা যদি বলেন—সরষে বাটা দিয়ে ওলের রসা হলে তো একেবারে জমে যায়! 😋 আবার আলু ওলের রসা এটার স্বাদও কিন্তু কম নয়।
দেশি উপকরণ, ঘরোয়া রান্না আর বাঙালিয়ানার সেই চেনা স্বাদ—এটাই তো #ঘরমুখোস্বাদ । 🏡❤️
স্বাদেও সেরা, পুষ্টিতেও ভরপুর—তাই ওলকে অবহেলা নয়, পাতে রাখুন। 🌿
#ঘরমুখোস্বাদ #ওল #দেশিখাবার #বাঙালিরান্না #ঘরোয়ারান্না #দেশিসবজি #পুষ্টিকরখাবার #বাঙালিয়ানারস্বাদ