দেশি পণ্য Deshi Ponno

দেশি পণ্য  Deshi Ponno Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দেশি পণ্য Deshi Ponno, College Road, Rangpur.
(1)

Deshi Ponno is working for the local or domestic artisans and also trying to promote eco-friendly local products mostly jute, cane, and bamboo products for a sustainable and healthy lifestyle with proudly made Bangladeshi products আসসালামু আলাইকুম
দেশি পণ্য অনলাইন প্লাটফর্ম এ আপনাকে স্বাগতম।
নিজস্ব কারখানায় শতাধিক দক্ষ কারিগরদের সাথে নিয়ে তৈরি নান্দনিক ও পরিবেশ বান্ধব বাশ, পাট ও বেতের পণ্য

নিয়ে কাজ করছে দেশি পণ্য।

আমাদের স্লোগান

#দেশি পণ্য
#দেশের জন্য

আমাদের দেশের দক্ষ কারিগরদের নিপুণ হাতের ছোয়ায় তৈরি দেশি পণ্যের ক্রমবর্ধমান চাহিদা ও নান্দনিক ব্যবহার আমাদের অর্থনীতিতে বড় অবদান রাখছে।
আর এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছেন আমাদের সম্মানিত ক্রেতাগণ।

নিচে আমাদের সম্মানিত ক্রেতাগণের সুবিধার্থে প্রোডাক্ট এর অর্ডার প্রসেস, ডেলিভারি প্রসেস এর বিস্তারিত তথ্য দেয়া হলো

�� অর্ডার প্রসেস ��

� নাম, ঠিকানা ( থানা সহ), সচল ফোন নাম্বার ও প্রোডাক্ট এর ছবি সহ আমাদের পেজ এ মেসেজ করবেন কাইন্ডলি।

� অর্ডার কর্নফাম করতে ১৫০ টাকা ডেলিভারি চার্জ বিকাশ করবেন কাইন্ডলি।

�কাস্টমাইজ অর্ডার প্রসেস�

�কাস্টমাইজড ও বড় অর্ডার এর ক্ষেত্রে ৫০০ টাকা কর্নফার্মেশন মানি দিয়ে অর্ডার বুক করবেন কাইন্ডলি।

�� ডেলিভারি প্রসেস ��

�Steadfast Courier এর মাধ্যমে দেশের �� সকল জেলা শহরে ও উপজেলা সদরে হোম ডেলিভারি যেখানে ক্যাশ অন ডেলিভারি সুবিধাও থাকছে।

ছাড়াও আমাদের সম্মানিত কাস্টমারদের সুবিধা অনুযায়ী সুন্দরবন ও এস এ পরিবহন এ কন্ডিশন এ পাঠানো হয়।

�� দেশের বাইরের সম্মানিত ক্রেতা গণের জন্য থাকছে - Fedex/ DHL/ UPS ও পোস্ট অফিসের মাধ্যমে প্রোডাক্ট নেয়ার সুবিধা।

এক্ষেত্রে ডেলিভারি চার্জ কোন দেশ ও প্রোডাক্ট এর ওয়েট এবং সাইজ এর উপর নির্ভর করবে ��

�� Delivery Time :

�স্টক অ্যাভেইল অ্যাভেইল প্রোডাক্ট এর ক্ষেত্রে অর্ডার কনফার্ম করার পর যত তাড়াতাড়ি সম্ভব আমরা কুরিয়ার এ বুক করে থাকি। রংপুর থেকে ঢাকার ক্ষেত্রে ২/৩ দিন এবং ঢাকার বাইরে অন্যান্য জেলার ক্ষেত্রে ৩/৪ দিনের মধ্যে ডেলিভারি দেয়া হয়। ( কোন রকম ঝামেলা না হলে)

� কাস্টমাইজড প্রোডাক্ট এর ক্ষেত্রে সাধারণত ১ সপ্তাহ সময় নেয়া হয়। অর্ডার এর কোয়ান্টিটি বেশি হলে প্রয়োজন অনুযায়ী সময় নেয়া হয়।

� জরুরি অর্ডার এর ক্ষেত্রে আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী যত দ্রুত সম্ভব দেয়ার চেষ্টা করি ��

�� রিটার্ন পলিসি

ডেলিভারি ম্যান থাকাকালীন আপনার প্রোডাক্ট চেক করে নিবেন কাইন্ডলি। আমাদের পক্ষ থেকে কোন রকম ভুল বা ড্যামেজ প্রোডাক্ট হলে রিটার্ন করে ফ্রেশ এবং সঠিক প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দেয়া হয়

��সম্মানিত ক্রেতা গণের পক্ষ থেকে যেকোনো ধরনের মূল্যব

ষড়ঋতুর দেশ হলেও এখন প্রায় সারাবছরই গরম থাকে। প্রখর রোদের তাপের কারণে ঘর থাকে উত্তপ্ত। আগের তুলনায় এখন বেশি লোডশেডিং হচ্ছ...
19/06/2026

ষড়ঋতুর দেশ হলেও এখন প্রায় সারাবছরই গরম থাকে। প্রখর রোদের তাপের কারণে ঘর থাকে উত্তপ্ত। আগের তুলনায় এখন বেশি লোডশেডিং হচ্ছে। দিনে ও রাতে বেশ গরম পড়ে। ঘরের সৌন্দর্য বাড়াতে এবং ঘর শীতল রাখতে ব্যবহার করতে পারেন বাঁশের চিক। এর ব্যবহারে ঘরে পর্যাপ্ত বাতাস ঢুকবে। প্রাকৃতিকভাবে ঘর তুলনামূলক ঠান্ডা থাকবে। আপনার শরীর ও মন সতেজ থাকবে। কারণ, বাঁশের চিক রোদের তাপ ঢুকতে বাধা দেবে। ঘরের দরজা-জানালায় ভারী কাপড়ের কিংবা গরদ ও এ-জাতীয় কাপড়ের পর্দা থাকলে বাতাস ঢুকতে পারে না। এ ধরনের ফেব্রিক বাতাস চলাচলে ব্যাঘাত ঘটায়।

চট্টগ্রামের পটিয়ার এই ঘটনাটি সত্যিই হতবাক করে দেওয়ার মতো। 😢মাত্র ৫ বছরের শিশু জায়হানের সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল ...
19/06/2026

চট্টগ্রামের পটিয়ার এই ঘটনাটি সত্যিই হতবাক করে দেওয়ার মতো। 😢

মাত্র ৫ বছরের শিশু জায়হানের সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না অভিযুক্ত ১৯ বছর বয়সী প্রতিবেশী নিহার। সামনে ছিল তার ইন্টারমিডিয়েট পরীক্ষা, পাশাপাশি নার্স হিসেবেও কাজ করতেন তিনি। একটি সুন্দর ভবিষ্যৎ তার সামনে অপেক্ষা করছিল। অথচ এক ভয়াবহ সিদ্ধান্তের মাধ্যমে শুধু একটি নিষ্পাপ শিশুর জীবনই শেষ হয়নি, ধ্বংস হয়ে গেছে আরও কয়েকটি পরিবারের শান্তি ও ভবিষ্যৎ।

পুলিশের ভাষ্যমতে, জায়হানের বাবা শাহজাহানের সঙ্গে পূর্বের কিছু বিরোধ ও ক্ষোভ থেকেই এই ঘটনার সূত্রপাত। প্রথমে ঘটনাটি অপহরণ ও মুক্তিপণের উদ্দেশ্যে ঘটেছে বলে ধারণা করা হলেও তদন্তে ভিন্ন তথ্য সামনে আসে।

সবচেয়ে কষ্টের বিষয় হলো, একটি মুহূর্তের প্রতিশোধস্পৃহা কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে, তার নির্মম উদাহরণ হয়ে রইলো এই ঘটনা। একটি নিষ্পাপ শিশুর জীবন চলে গেছে, একটি পরিবারের পৃথিবী অন্ধকার হয়ে গেছে, আর অপরাধের দায়ে আরেকটি পরিবারের ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়েছে।

এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়—রাগ, ক্ষোভ কিংবা প্রতিশোধ কখনো কোনো সমস্যার সমাধান নয়। বরং একটি ভুল সিদ্ধান্ত মুহূর্তেই বহু মানুষের জীবনকে বিপর্যস্ত করে দিতে পারে।

ছোট্ট জায়হানের জন্য দোয়া রইল। মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। 🤲💔

-সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় ৫ বছরের ছোট্ট জায়হানের মর্মান্তিক পরিণতি হৃদয়কে ভারাক্রান্ত করে দেয়। 😥💔১৬ জুন দুপুরে বাড়ির সামনে খেল...
19/06/2026

চট্টগ্রামের পটিয়ায় ৫ বছরের ছোট্ট জায়হানের মর্মান্তিক পরিণতি হৃদয়কে ভারাক্রান্ত করে দেয়। 😥💔

১৬ জুন দুপুরে বাড়ির সামনে খেলতে থাকা শিশুটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। কিছুক্ষণ পর একটি চিরকুট পাওয়া যায়, যেখানে শিশুটিকে ফেরত পেতে মুক্তিপণ দাবি করা হয়েছিল।

সন্তানকে জীবিত ফিরে পাওয়ার আশায় উদ্বিগ্ন ও অসহায় এক রাত কাটান বাবা-মা। কিন্তু ভাগ্য তাদের জন্য আরও নির্মম এক বাস্তবতা অপেক্ষা করছিল। পরদিন সকালে একটি ডোবা থেকে উদ্ধার করা হয় ছোট্ট জায়হানের নিথর মরদেহ।

একটি নিষ্পাপ শিশুর কী-ই বা অপরাধ থাকতে পারে? কেন বারবার আমাদের সমাজে শিশুদের এমন নির্মম ঘটনার শিকার হতে হচ্ছে? এসব প্রশ্ন আজ আমাদের সবার বিবেককে নাড়া দেয়।

জায়হানের পরিবারের প্রতি গভীর সমবেদনা। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন। 🤲

মহান রাব্বুল আলামীন পৃথিবীর সকল শিশুকে নিরাপদে ও হেফাজতে রাখুন। ❤️

#শিশু_নিরাপত্তা

-সংগৃহীত

চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে মেগাস্টার শাকিব খানের জন্য এক অসাধারণ সারপ্রাইজ! 🎁⌚উপহার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে...
19/06/2026

চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে মেগাস্টার শাকিব খানের জন্য এক অসাধারণ সারপ্রাইজ! 🎁⌚

উপহার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে বিলাসবহুল ‘রোজ গোল্ড’ এডিশনের একটি রোলেক্স ঘড়ি, যার আনুমানিক মূল্য প্রায় ৭১-৭২ লাখ টাকা! 😮

তবে এই উপহারের সৌন্দর্য শুধু এর দামে নয়, এর পেছনের গল্পেও। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই এই বিশেষ ঘড়িটি কেনার ইচ্ছা ছিল শাকিব খানের। সেই ইচ্ছার কথা পৌঁছে যায় ফরিদুর রেজা সাগরের কাছে। আর প্রিয় নায়কের সেই ছোট্ট চাওয়াকে ভালোবাসা আর সম্মানের নিদর্শন হিসেবে বাস্তবে রূপ দেয় চ্যানেল আই পরিবার।

এমন অপ্রত্যাশিত উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাকিব খান। তাঁর ভাষায়, এটি শুধু একটি ঘড়ি নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা, আন্তরিকতা, সম্মান এবং দীর্ঘদিনের সম্পর্কের উষ্ণতা। ❤️

ভালোবাসার উপহারের মূল্য সবসময় টাকার অঙ্কে মাপা যায় না। 🌸

-সংগৃহীত

আপনার বাসার যেদিকের বারান্দায় তীব্র রোদ পড়ে, সেখানে বাঁশের চিক ঝোলাতে পারেন। এতে তীব্র আলোতে বারান্দার গাছের কষ্ট হবে না...
19/06/2026

আপনার বাসার যেদিকের বারান্দায় তীব্র রোদ পড়ে, সেখানে বাঁশের চিক ঝোলাতে পারেন। এতে তীব্র আলোতে বারান্দার গাছের কষ্ট হবে না। আবার যে কোনো সময় এই চিক গুটিয়েও নেওয়া যাবে। বাঁশের চিকের পাশাপাশি বারান্দায় অন্যান্য পছন্দের জিনিস ঝোলাতে পারেন। এতে ভিন্নতা আসবে আপনার আপন অঙ্গনে। শোবার ঘরে বাঁশের চিক ব্যবহারে আলো-আঁধারি খেলার দেখা পাবেন। বাইরে যখন সূর্য আলো ছড়াবে, তখন ঘরের ভেতরে থাকবে আলো ও ছায়ার সংমিশ্রণ। তবে দরজা ও জানালার গ্রিলের জন্য বাঁশের চিক বাছাই করলে সঠিক মাপ অনুযায়ী বাছাই করতে হবে। নয়তো ছোট বা বড় হয়ে যাবে। শোবার ঘরে চিক ব্যবহারের পাশাপাশি গামছা কাপড়ের পর্দা কিংবা সুতি ও পাতলা পর্দা ঝোলাতে পারেন। নন্দন বাড়াতে দেয়ালে মাটির তৈরি শিল্পকর্ম, মুখোশ ঝোলাতে পারেন। রান্নাঘরের জানালা যেন তেল চিটচিটে না হয়ে যায়, এ জন্য ব্যবহার করতে পারেন চিক। এতে রান্নাঘরেও আসবে শৈল্পিক ছোঁয়া।

মাত্র ৫ বছরের ছোট্ট নিছামনি। যে বয়সে তার পুতুল নিয়ে খেলার কথা, ছড়া শেখার কথা, স্কুলের আনন্দে মেতে থাকার কথা—সেই বয়সেই তা...
19/06/2026

মাত্র ৫ বছরের ছোট্ট নিছামনি। যে বয়সে তার পুতুল নিয়ে খেলার কথা, ছড়া শেখার কথা, স্কুলের আনন্দে মেতে থাকার কথা—সেই বয়সেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো এক ভয়ংকর নির্মমতার শিকার হয়ে। 💔

শুনতে গা শিউরে ওঠে—একটি কদম ফুলের লোভ দেখিয়ে তাকে নদীর তীরে নিয়ে যাওয়া হয়, আর তারপর ঘটে এক হৃদয়বিদারক ঘটনা। একটি নিষ্পাপ শিশুর প্রতি এমন নৃশংসতা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে প্রশ্নবিদ্ধ করে।

প্রতিবার এমন ঘটনার পর আমরা ক্ষোভ প্রকাশ করি, বিচার দাবি করি, তারপর ধীরে ধীরে সবকিছু ভুলে যাই। কিন্তু যে বাবা-মা তাদের বুকের ধনকে হারিয়েছেন, তাদের এই শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।

নিছামনির জন্য ন্যায়বিচার চাই। শুধু বিচার নয়, এমন একটি সমাজ চাই যেখানে কোনো শিশুকে আর এভাবে জীবন দিতে না হয়।

নিছামনি, তোমাকে আমরা ভুলবো না। 😢🕯️

#নিছামনি #শিশু_নিরাপত্তা #মানবতার_প্রশ্ন

-সংগৃহীত

টাই পরে ঘুরে বেড়ানো “শিকারি”দের চিনে রাখুন!​খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের কিছু চ্যাট ফাঁস...
19/06/2026

টাই পরে ঘুরে বেড়ানো “শিকারি”দের চিনে রাখুন!

​খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মেসেঞ্জার আর

হোয়াটসঅ্যাপের কিছু চ্যাট ফাঁস হয়েছে। তিনি তার

ছাত্রীকে লিখেছেন......

👉 “তোমার মতো মেয়ে বিয়ের আগে পাওয়া দরকার

ছিল।”

👉 “আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।”

👉 “আজ থেকে ভালোবাসা শুরু হোক।”

​মানে সিরিয়াসলি?! এগুলো বিশ্ববিদ্যালয়ের একজন

শিক্ষকের মুখের ভাষা, নাকি রাস্তার কোনো বখাটের?

​একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে কেন যায়? পড়াশোনা করতে,

নিজের স্বপ্ন পূরণ করতে, পরিবারের মুখ উজ্জ্বল করতে।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই মানসিকতার কিছু শিক্ষকের

কারণে আজ মেয়েদের ভাবতে হচ্ছে—ক্লাসরুম কি সত্যিই

নিরাপদ?

​সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা

না। আমাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয়েই ক্ষমতার

আড়ালে এই নোংরা খেলাটা চলে।

​সিন্ডিকেটটা খেয়াল করুন......

১. প্রথমে আসে অফার: “তোমাকে হেল্প করবো”, “রেজাল্ট ভালো করে দেবো”, “রিসার্চের সুযোগ দেবো”।

২. তারপর শুরু হয় গভীর রাতের ব্যক্তিগত মেসেজ।

৩. এরপর অনৈতিক প্রস্তাব আর ব্ল্যাকমেইল।

​আর মেয়েটি যদি রাজি না হয়?

তখন শুরু হয় ক্ষমতার আসল রূপ। মার্কস কেটে দেওয়া,

ভাইভায় অপমান করা, থিসিস আটকে দিয়ে মানসিক

নির্যাতন করা। কারণ তারা জানে, ক্ষমতা তাদের হাতে!

​আর আমাদের সমাজ? সমাজ তখন ভুক্তভোগী

মেয়েটাকেই উল্টো প্রশ্ন করে— “এতদিন পরে কেন বলছ?”,

“প্রমাণ কী?”, “তুমি নিজে ঠিক ছিলে তো?”

​অথচ কেউ এই অপরাধীকে জিজ্ঞেস করে না— একজন

শিক্ষক হয়ে আপনি এত নিচে নামলেন কীভাবে?

​মনে রাখবেন, এরা বাইরে ‘ভদ্রলোক’, স্যার ডাক শুনে ঘুরে

বেড়ায়, কিন্তু ভেতরে একেকটা ক্ষুধার্ত শিকারি।

বিশ্ববিদ্যালয় কোনো শিকারখানা না, আর শিক্ষকতা

কোনো লাইসেন্স না যে যা খুশি তাই করা যাবে।

​আজ যদি খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার দৃষ্টান্তমূলক

বিচার না হয়, তবে কাল অন্য কোনো ক্যাম্পাসে, অন্য

কোনো মেয়ের ইনবক্সে একই মেসেজ যাবে।

​আজ চুপ থাকা মানে অন্যায়ের পক্ষ নেওয়া। আজ আপনি

চুপ থাকলে কাল আপনার বোন, আপনার মেয়ে বা

আপনার কোনো আপনজন এই নোংরামির শিকার হবে।

​অন্যায়কারীর কোনো দল নেই, কোনো পরিচয় নেই—সে

কেবলই একজন অপরাধী। এই ঘটনার তীব্র নিন্দা ও

দৃষ্টান্তমূলক শাস্তি চাই!



সংগৃহীত

গরমে ঘরকে ঠান্ডা রাখার কৌশল:চলছে হিট ওয়েভ। গরমে হাঁসফাঁস করছে মানুষ। রাতে ঘরে ফিরে ঘুমিয়েও যেন শান্তি নেই। ঘর একটু ঠান...
19/06/2026

গরমে ঘরকে ঠান্ডা রাখার কৌশল:
চলছে হিট ওয়েভ। গরমে হাঁসফাঁস করছে মানুষ। রাতে ঘরে ফিরে ঘুমিয়েও যেন শান্তি নেই। ঘর একটু ঠান্ডা করা গেলে ঘরে শুয়ে বসে একটু স্বস্তি পাওয়া যাবে। সবার প্রশ্ন, কিভাবে ঠান্ডা রাখবো ঘর? তাই আজকের টিপসে আমরা শেয়ার করছি ঘরকে ঠান্ডা রাখার কিছু কৌশল।

১) দিনের বেলায় জানালায় ভারী পর্দা টেনে রাখুন। ভারী পর্দা দেওয়া থাকলে ঘরে তাপ প্রবেশ করতে পারবে না ঘর তুলনামূলকভাবে ঠান্ডা থাকবে। রাতে ঘুমানোর আগে জানালা খুলে দিতে পারেন।

২) সিলিং ফ্যানের ব্যবহার ঘরের তাপমাত্রা অন্তত ১০ ডিগ্রি কমিয়ে ফেলতে পারে। তাই সিলিং ফ্যান ব্যবহার করুন। এতে তুলনামূলকভাবে এসির থেকে বিল কম আসে।

৩) বিছানায় সুতি হালকা রঙের চাদর ব্যবহার করুন। এতে বিছানা কম গরম হবে। নিয়মিত চাদর বদলান, তাহলে ঘুমানোর সময় ফ্রেশ অনুভব করবেন।

৪) টেবিল ফ্যানের সামনে একটা বাটিতে বরফ রাখতে পারেন এতে ঘর দ্রুত ঠান্ডা হয়।

৫) ঘরের পর্দা গুলোকে পানি স্প্রে করে ভিজিয়ে দিতে পারেন এতেও ঘর ঠান্ডা থাকে।

৬) ঘরের জানালাতে সানশেড লাগান এতে ঘরের তাপ প্রবেশ কম করবে এবং ঘর ঠান্ডা থাকবে।

৭) বাথরুম এবং রান্নাঘরে একজস্ট ফ্যান লাগাতে পারেন,এই ফ্যান ঘরের গরম বাতাসকে বের করে দেয় এবং ঘর ঠান্ডা রাখে।

৮) ঘরে অপ্রয়োজনে তীব্র আলো জানাবেন না, এতে ঘর গরম হয়। অল্প আলো যুক্ত লাইট অথবা ডিম লাইট জ্বালাতে পারেন।

৯) রান্নাঘরে দীর্ঘ সময় চুলা জ্বালিয়ে রাখলেও ঘর গরম হতে পারে। বেশি গরমের সময় অপ্রয়োজনে চুলা ও জানাবেন না। অল্প সময় রান্না করা যায় এমন রান্না করুন। ওভেনে গ্রিল জাতীয় খাবার করতে বেশি সময় লাগে এবং এতে ঘরও গরম হয়ে যায়। তাই গরমের সময় ওভেন ব্যবহার করে রান্না করা থেকে বিরত থাকুন।

১০) ইলেকট্রিক যন্ত্রপাতির বেশি ব্যবহারেও ঘর গরম হয়। তাই অপ্রয়োজনে ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করবেন না। প্রয়োজনীয় ব্যবহার শেষ হলে যন্ত্রপাতির সুইচ বন্ধ করে দিবেন।

১১) গাছ তাপ শোষণ করে এবং পরিবেশকে ঠান্ডা রাখতে সাহায্য করে। সম্ভব হলে বেশি বেশি গাছ লাগান। ছাদে, বাসার আশেপাশে, বারান্দায় এমনকি ঘরের কোণেও গাছ লাগিয়ে তাপমাত্রা কমানো সম্ভব।

সৌন্দর্য কখনো চিরস্থায়ী নয়। সময়ের সাথে রূপ বদলায়, বয়সের ছাপ আসে, কিন্তু সত্যিকারের ভালোবাসা থাকলে সম্পর্কের সৌন্দর্য কমে...
19/06/2026

সৌন্দর্য কখনো চিরস্থায়ী নয়। সময়ের সাথে রূপ বদলায়, বয়সের ছাপ আসে, কিন্তু সত্যিকারের ভালোবাসা থাকলে সম্পর্কের সৌন্দর্য কমে না। ❤️

মানুষ যখন কাউকে সত্যিকার অর্থে ভালোবাসে, তখন শুধু তার চেহারা নয়—তার ব্যক্তিত্ব, মায়া, স্মৃতি, ত্যাগ আর সঙ্গকেও ভালোবাসে।

অনেকেই উদাহরণ হিসেবে আনুশকা ও ভিরাট কোহলির সম্পর্কের কথা বলেন। সময়ের সাথে মানুষের চেহারায় পরিবর্তন আসাটাই স্বাভাবিক, কিন্তু ভালোবাসা যদি শুধুই বাহ্যিক সৌন্দর্যের ওপর নির্ভর করতো, তাহলে এত বছর পরও তাদের সম্পর্ক এত দৃঢ় থাকতো না।

যে ভালোবাসা শুধু রূপ দেখে শুরু হয়, তা সময়ের পরীক্ষায় টিকে না। আর যে ভালোবাসা মন থেকে আসে, তা বয়স, সময় কিংবা জীবনের পরিবর্তনের সাথেও অটুট থাকে।

প্রত্যেক নারী এমন একজন জীবনসঙ্গী পাওয়ার যোগ্য, যে তাকে শুধু তার সৌন্দর্যের জন্য নয়, বরং মানুষ হিসেবে ভালোবাসবে। 🌸

-সংগৃহীত

Address

College Road
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when দেশি পণ্য Deshi Ponno posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেশি পণ্য Deshi Ponno:

Share