মা কনসাল্টিং ফার্ম

মা কনসাল্টিং ফার্ম মা কন্সাল্টিং ফার্ম আমরা আছি আপনার পাশে সব ধরনের কনস্ট্রাকশন সেবা নিয়ে ধন্যবাদ।

Shout out to my newest followers! Excited to have you onboard! Engr Md Shahinur Rahman, MD Rana
27/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Engr Md Shahinur Rahman, MD Rana

মা কন্সালটিং ফাম' এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিন্দন।ঈদ মুবারাক
10/04/2024

মা কন্সালটিং ফাম' এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিন্দন।
ঈদ মুবারাক

রমজান সম্পর্কিত ৫ হাদিসআজকের বাজার |  মে ১৮, ২০১৮ ২:৩০ পিএমহাজার মাসের শ্রেষ্ঠ মাস বলে রমজান মাসকে অভিহিত করা হয়। ধর্মীয়...
13/03/2024

রমজান সম্পর্কিত ৫ হাদিস
আজকের বাজার | মে ১৮, ২০১৮ ২:৩০ পিএম

হাজার মাসের শ্রেষ্ঠ মাস বলে রমজান মাসকে অভিহিত করা হয়। ধর্মীয়ভাবে এ মাসের গুরুত্ব অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি। মহিমান্বিত এ মাসেই রয়েছে শব-ই-কদর।

রমজানের রোজা রাখার জন্য বিভিন্নভাবে মুসলিম জাতিকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহর রাসুল মুহাম্মাদুর রাসুলুল্লাহ (দ.)। পবিত্র এ মাসে নাজিল হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন। এ মাসকে বলা হয় কোরআন নাজিলের মাস।

পবিত্র রমজান রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। মহান আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সুরা বাকারার ১৮৪ নম্বর আয়াতে এরশাদ করেন, ‘রমজান মাস, এতে নাজিল হয়েছে আল-কুরআন, যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী।’

এ মাসের ফজিলত আর মহিমা নিয়ে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। আসুন জেনে নিই এমন কিছু হাদিস।

হাদিস-১

হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কসম! মুসলমানদের জন্য রমযানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমযান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি। কেননা মুমিনগণ এ মাসে (গোটা বছরের জন্য) ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহ করে। আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষত্রুটি অন্বেষণ করে। এ মাস মুমিনের জন্য গনীমত আর মুনাফিকের জন্য ক্ষতির কারণ।-মুসনাদে আহমদ, হাদীস ৮৩৬৮, মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদীস-৮৯৬৮, সহীহ ইবনে খুযাইমা, হাদীস-১৮৮৪, তাবারানী হাদীস-৯০০৪, বাইহাকী শুয়াবুল ঈমান, হাদীস-৩৩৩৫

হাদিস-২

হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমযান মাসের আগমন ঘটে, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়।-সহীহ বুখারী, হাদীস-১৮৯৮, সহীহ মুসলিম, হাদীস-১০৭৯ (১), মুসনাদে আহমদ হাদীস-৮৬৮৪, সুনানে দারেমী, হাদীস-১৭৭৫

হাদিস-৩

হযরত আবদুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘রোযা এবং কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোযা বলবে, আমি তাকে দিনের বেলায় পানাহার ও প্রবৃত্তির চাহিদা মেটানো থেকে বিরত রেখেছি। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কুরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি। সুতরাং আমার সুপারিশ কবুল করুন। তখন দু’জনের সুপারিশই গ্রহণ করা হবে।-মুসনাদে আহমদ হাদীস : ৬৫৮৯; তবারানী, মাজমাউয যাওয়াইদ ৩/৪১৯

হাদিস-৪

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন,যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমযানের একটি রোযাও ভঙ্গ করে, সে আজীবন রোযা রাখলেও ঐ রোযার হক আদায় হবে না।-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস : ৯৮৯৩; মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদীস : ৭৪৭৬; সহীহ বুখারী ৪/১৬০

হাদিস-৫

হযরত আলী রা. বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমযান মাসের একটি রোযা ভঙ্গ করবে, সে আজীবন সেই রোযার (ক্ষতিপূরণ) আদায় করতে পারবে না।- মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস : ৯৮৭৮

রোযার হালতে গীবত করলে, গালি-গালাজ করলে, টিভি-সিনেমা ইত্যাদি দেখলে, গান-বাদ্য শ্রবণ করলে এবং যে কোনো বড় ধরনের গুনাহে লিপ্ত হলে রোযা মাকরূহ হয়ে যায়। আর এ কাজগুলো যে সর্বাবস্থায় হারাম তা তো বলাই বাহুল্য।

রমজান মাস হাজার মাসের সেরা মাস। তাই ইবাদত আর আল্লাহর সন্তুষ্টিতে কাটুক।

আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান উপলক্ষে মা কন্সাল্টিং ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই মাহে রমজানের মোবারকবাদ। মাহে রমজানে...
12/03/2024

আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান উপলক্ষে মা কন্সাল্টিং ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই মাহে রমজানের মোবারকবাদ। মাহে রমজানে আমাদের অফিসিয়াল কার্যক্রম সকাল ১০ ঘটিকা হইতে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত সীমাবদ্ধ করা হইল এবং প্রতি ওয়াক্ত নামাজে সকলকে জামাতের সহিত নামাজ আদায়ের জন্য আহ্বান করা যাচ্ছে।

পরিপাটি ছিমছাম একটা কিচেন কে না চায়?ঈদের আগেই এমন একটা কিচেন আপনারও হতে পারে।আপনি চাইলেই এরকম একটা কিচেন তৈরি করতে পারেন...
06/01/2024

পরিপাটি ছিমছাম একটা কিচেন কে না চায়?

ঈদের আগেই এমন একটা কিচেন আপনারও হতে পারে।
আপনি চাইলেই এরকম একটা কিচেন তৈরি করতে পারেন আপনার পুরাতন বাসায় বা নতুন ফ্ল্যাটে।
আমাদের রয়েছে একদল দক্ষ ও মেধাবী টিম,আপনার বাসা বাড়ি থেকে শুরু করে ফ্ল্যাট অফিস, রেস্টুরেন্ট, শো রুম,কমিউনিটি সেন্টারসহ আপনার ব্যবসা প্রতিষ্ঠানটিকে সাজিয়ে তুলতে আমরা আছি আপনার পাশে সকল ধরনের ইন্টেরিয়র সেবা নিয়ে।
মোবাইল:01776371530
E-mail: [email protected]
www.maaconsultingfirm.com
Address: House #1 Road # 19 Galaxy Mirpur 12 Dhaka 1216.

upcoming interior  project Saidpur airport....
18/12/2023

upcoming interior project Saidpur airport....

26/10/2023

ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ফারম পরিচালনার জন্য একজন দক্ষ নারী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অবশ্যক প্রার্থীকে অবশ্যই অফিস পরিচালনা এবং অটোক্যাড এ পারদর্শী হতে হবে।
আগ্রহী প্রার্থী জীবন বৃত্তান্ত মেইল করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন [email protected]
Counselling Firm
circular 2023
smart employee
counselling from Rangpur branch

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when মা কনসাল্টিং ফার্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মা কনসাল্টিং ফার্ম:

Share