চিত্রকল্প-by Ritu'Shanto

চিত্রকল্প-by Ritu'Shanto Assalamualaikum, I'm Ritu & Welcome to চিত্রকল্প! Welcome to a world where every brushstroke tells a story.

We specialize in hand-painted masterpieces (Canvas, Turkish theme Ceramic painting) that bring beauty and individuality to your space.

আমার এক ছোটবোনের বাসায় চুরি হয়েছে। ৪৭৫০০ টাকা। তো বেশ ইন্টারেস্টিং কাহিনী! মজাও পাবেন। শিক্ষাও...আমাকে নক দিয়েছে সমাধানে...
15/08/2026

আমার এক ছোটবোনের বাসায় চুরি হয়েছে। ৪৭৫০০ টাকা। তো বেশ ইন্টারেস্টিং কাহিনী! মজাও পাবেন। শিক্ষাও...

আমাকে নক দিয়েছে সমাধানের জন্য। তাঁর বিশ্বাস আমি চোরকে খুঁজে বের করে টাকা উদ্ধার করে দিতে পারবো। আমি শার্লক হোমস।

এবার সে বিস্তারিত বলতে লাগলো -
তো আমার বোনের হাজব্যান্ড রেগুলার দোকানের টাকা এনে ওর হাতে দেয়। আর সেও আলমারিতে লক করে রাখে। কিন্তু সেদিন হাজব্যান্ড তাকে না বলেই ৮২০০০ টাকা রাখে আলমারিতে।

পরদিন ওর হাজব্যান্ডের বন্ধুর বউ কিশোরগঞ্জ থেকে ঢাকায় বেড়াতে আসে। সদ্য জন্ম নেওয়া বেবিকে নিয়ে এই প্রথম ওদের বাসায় ঘুরতে এসেছে। প্রথমবার দেখা।

বাচ্চার বাপ বলে, একদম সন্ধায় অফিস থেকে ফেরার পথে আপনাদের এখানে ডিনার করে ওদেরকে নিয়ে যাবো। ওর হাজব্যান্ডও চলে গেলো।

তো সেই বন্ধুর বউ ও বেবিকে অন্য রুমে না দিয়েই, এই গরমে নিজেদের বেডরুমে একটু আরাম ফিল করাতে নিয়ে বসায়। বেবিকে যাতে উনি কমফোর্টের সাথে ব্রেস্টফিড করাতে পারে।

দুজনে আড্ডা দেওয়ার ফাঁকে ফাঁকে বোন রান্নাঘরে গিয়ে রান্না করে। এই ফাঁকে কয়েকবার প্রয়োজনে আলমারি খুলেছিলো। আর আলমারির চাবি ঝুলানোই ছিলো।

তো হঠাৎ মহিলা তাকে জিজ্ঞেস করে, 'ভাবী! বেডরুমে সিসিক্যামেরা নাই তো?'

সে হেসে বলে, 'ধুর! বেডরুমে আবার সিসিক্যামেরা কে লাগায়?'

মহিলা বলে, 'আরেহ! অনেকে তো লাগায়। তাই ভাবলাম আপনারাও লাগিয়েছেন কীনা।'

ওদের দুজনের ছোট্ট সংসার। বাচ্চাকাচ্চা নেই। বাসায় কেউ এলে বেশ খুশি হয়। এই বন্ধুর বেবি হওয়ার সময় ওরা ৫ হাজার টাকা খুশিতে বকশিস দিয়েছিলো। খুবই ক্লজ বন্ধু ওর হাজব্যান্ডের।

তো রাতে ডিনার খেলো। দুই দম্পত্তি বাচ্চাসহ হাসিখুশি সেলফি তুললো।

চলে যাওয়ার পরদিন স্বামী-স্ত্রীর মাথায় হাত। একটা কাজে আলমারি খুলতে গিয়ে বোন দেখে ড্রয়ার হালকা খোলা। আর ড্রয়ারের ভেতরে টাকা এলোমেলো। তখন ওর হাজব্যান্ডকে রাগ দেখিয়ে বলে, এভাবে টাকা কেউ এলোমেলো করে রাখে? ভাজ না করে! টাকা রেখেছো আমাকে কেন বলোনি?

ওর হাজব্যান্ড বলে, আরেহ! আমি তো ঠিকভাবেই রেখেছিলাম।

সন্দেহ হওয়ায় টাকা হাতে নিয়ে গুনে দেখে ৮২ হাজার টাকা থেকে ৪৭৫০০ হাজার টাকা মিসিং!

খুবই মানসিকভাবে বিপর্যস্ত এবং বিব্রত হয়ে যায় দুজনেই।

বোনের সন্দেহ বন্ধুর বউ চুরি করেছে। কিন্তু এই টাকার কথা সে কীভাবে জিজ্ঞেস করবে মহিলাকে? কীভাবে ফেরত পাবে?

আমি খুব ব্যস্ত থাকায় তাকে বললাম, 'সিসিটিভির কথা হয়তো ব্রেস্টফিডিং করাবে , প্রাইভেসির জন্য বলেছে। যদিও বেডরুমে কে সিসি ক্যামেরা রাখে! মহিলাকে সরাসরি বলতেও পারবা না। বাই চান্স যদি না নেয়। অযথা কষ্ট পাবে। বিব্রতকর একটা সিচুয়েশন।'

এরপর আরও পরামর্শ দিতে যাবো... এর মধ্যে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ায় আর পরামর্শ দিতে পারিনি।

গতকালকে নক দিয়ে জানতে পারলাম টাকা ঐ মহিলাই নিয়েছে এবং বোন টাকা উদ্ধারও করেছে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম কীভাবে?

- ভাইয়া। এতগুলো টাকা হারানোর কারণে আমাদের মন বেশ মন খারাপ হয়ে যায়। কীভাবে উদ্ধার করবো বুঝতেছিলাম না। হঠাৎ বুদ্ধিটা এলো। আমি ফেসবুকে একটা স্টোরি দেই। লিখি -

'ভালোয় ভালোয় চুরি করা টাকাটা ফেরত দিয়ে দিন। একদিন সময় দিলাম। আমি জানি আপনিই নিয়েছেন। আলমারিতে ক্যামেরা ছিলো। আপনার চেহারাসহ সব রেকর্ড হয়ে গিয়েছে। নক দিয়ে সরি বলেন। আর টাকা ফেরত দিন। আমি এই বিষয় নিয়ে আর কথা বলবো না। মাফ করে দিবো। নইলে ভিডিও আপলোড করে দিবো। কাউকে আর মুখ দেখাতে পারবেন না।'

And guess what? কাজ হয়েছে। ঐ মহিলা স্টোরিটা সিন করে। কিন্তু কিছু বলে না। চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে নক দিয়ে জানায় জরুরী কথা বলার আছে।

মেসেজ দিয়ে বলে, 'ভাবী। আপনি বিশ্বাস করবেন কীনা জানিনা। আমার সাথে নাকি জ্বীন আছে। এই জ্বীন আমার হাতের আংটি পর্যন্ত চুরি করেছে। হয়তো সেদিন আপনার বাসা থেকেও ঐ জ্বীনই চুরি করেছে। আপনার ঠিক কত টাকা চুরি হয়েছে বলুন? আমি ফেরত দিয়ে দিবো।'

আমি জবাবে বলি, 'তুমি নিয়েছো? আর জানো না ঠিক কত টাকা?'
- 'সত্যি ভাবী। আমি জানিনা কত টাকা। প্লীজ বলুন।'

'৪৭৫০০ টাকা। বিকাশ নাম্বার দিচ্ছি ফেরত দাও।'
- 'এত টাকা? একটু সময় দিন। আমার কাছে নেই। একসাথে দিতে পারবো না। ভেঙ্গে ভেঙ্গে ফেই?'
'কোন সময় হবে না। দ্রুত দিতে হবে।'

এরপর মহিলা বললো, ওর বড় ভাইয়ের সাথে নাকি আলাপ করেছে। বড় ভাইয়ের থেকে নিয়ে টাকা ফেরত দিবে। পরে ফেরত দেয়।

আমি বোনের বুদ্ধি দেখে মুগ্ধ। ওর হাজব্যান্ড নাকি বেশ বিব্রত। বন্ধুর বউয়ের এই রূপ দেখে। বলছে, কীভাবে এই বন্ধু আর বউয়ের মুখোমুখি আবার হবে?

আমি বলছি ওর বন্ধুকেও বলে দিতে ব্যাপারটা। এরকম মানুষকে আসলে মাফ করা উচিত না। কত বড় কলিজা আর অমানুষ হলে, এত আদর আপ্যায়নের পরেও কারো বাসায় প্রথমবার গিয়ে এভাবে চুরি করে? আবার জ্বীনের নাটক সাজালো।

এমনও তো হতে পারতো, আমার বোন রান্নাঘর থেকে রুমে ঢুকে দেখে মহিলার হাতে টাকা। হাতেনাতে ধরে ফেলায় মহিলা ভয় পেয়ে নিজেকে বাঁচাতে বোনকে মেরে ফেলতো? এত সহজে কাউকে মাফ করলে সে আবার অন্য কারো বাসায় গিয়ে একই অপরাধ করবে।

ওর হাজব্যান্ড বলছে, থাক। বন্ধুকে বললে খুব কষ্ট পাবে।

এই মহিলার ছবি দেখলাম, হিজাবি। ডিনার করে যাওয়ার আগে কী হাসিখুশি চারজনে বেবিসহ সেলফি তুলেছে। আপনি তাকে দেখলে কল্পনাও করতে পারবেন না, সে এই কাজ করেছে। অথচ কত বড় অপরাধ করে বসে আছে।

বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে সত্যি বলতে বেঁচে থাকা কঠিন। তবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। বিশ্বাসেরও একটা সীমারেখা থাকা উচিত।

আপনার ঘর ও বেডরুমের নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখুন, সে যতই আপনজন হোক না কেন। একটু সতর্ক থাকুন। তাহলে হয়তো এমন কোনো বিব্রতকর পরিস্থিতিতে কখনো পড়তে হবে না।

আর এই জ্বীন-ভূতে-শয়তানের কথা বলে কত রকমের ভন্ড-প্রতারক-বাটপার যে এই দুনিয়ায় আছে। নিজের অপকর্মের দোষ এদের উপর চাপিয়ে দিয়ে রক্ষা পেতে চায়।

আপনারা কী মনে করেন! এরকম মানুষের সাথে আর বন্ধুত্ব রাখা উচিত? মহিলার হাজব্যান্ডকে বলে দেওয়া উচিত?

© অন্তর মাশঊদ

হেল্প পোস্টসাদা ব্রাইডাল বোরখা কোন পেইজে পাবো একটু জানাতে পারবেন? জাযাকিল্লাহু খইরন ❤️
14/08/2026

হেল্প পোস্ট

সাদা ব্রাইডাল বোরখা কোন পেইজে পাবো একটু জানাতে পারবেন?

জাযাকিল্লাহু খইরন ❤️

ভাল স্বপ্ন শেয়ার করার মধ্যে ফায়দা আছে আসলেই। আলহামদুলিল্লাহ! উইকেন্ডে আমরা চেষ্টা করি মেহেক কে নিয়ে বাইরে যাওয়ার। আজকে য...
14/08/2026

ভাল স্বপ্ন শেয়ার করার মধ্যে ফায়দা আছে আসলেই। আলহামদুলিল্লাহ!

উইকেন্ডে আমরা চেষ্টা করি মেহেক কে নিয়ে বাইরে যাওয়ার। আজকে যাওয়ার আগে রেডি হতে হতে সাহেব কে বললাম রাতে স্বপ্নে দেখেছি ব্যাগ কিনে দিচ্ছ। (আমার ব্যাগের প্রয়োজন আসলেই ছিল।)
সাহেব হাসলো...😐

RAMC গেলাম, হাঁটতে হাঁটতে দোকানের বাইরে থেকে একটা ব্যাগ সাহেবের এত্ত ভাল লাগলো যে সাহেব বলল এটা নিয়ে নাও। তারপর ওটা বিল করতে যেয়ে আরেকটা দেখে বলল এটাও ভাল লাগছে, নিয়ে নাও। 🙄

ব্যস! এগুলা ঈদের শপিং হিসেবে রেখে দিলাম।
ব্যাগ কিনে দিয়ে বলল স্বপ্ন তো সত্যি হয়ে গেলো তোমার। 😜

আল্লাহ আরও সুন্দর সুন্দর স্বপ্ন দেখার তৌফিক দিয়েন! আমিইইইন 🤲🤲🥹

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
❤️🌸 আল্লাহুম্মা বারিক

মেহেকের সুন্দর ড্রেস টা Showshas.com থেকে নেওয়া। ❤️

কি ভাবছেন? এই স্কেস টা আমি করলাম? 🥹 না না, এটা আমার শাশুড়ি মা করেছে। মা যে সুন্দর স্কেস করে আমি অনেক আগে বুঝতে পেরেছি মা...
13/08/2026

কি ভাবছেন? এই স্কেস টা আমি করলাম? 🥹
না না, এটা আমার শাশুড়ি মা করেছে। মা যে সুন্দর স্কেস করে আমি অনেক আগে বুঝতে পেরেছি মার নকশী কাঁথা সহ বিভিন্ন কাপড়ে স্টিচ দেখে।

আবার লেখাটাও কি সুন্দর করে লেখার চেষ্টা করেছে!
মাশাআল্লাহ। 🥹
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 🌸🌸

নিজের ব্যক্তিগত জীবনের ভাল মুহূর্ত গুলো মানুষকে দেখানো একটা নেশা। এই নেশা একবার পেয়ে বসলে সেটা ছাড়ানো খুব কষ্ট। আর এটা ক...
12/08/2026

নিজের ব্যক্তিগত জীবনের ভাল মুহূর্ত গুলো মানুষকে দেখানো একটা নেশা। এই নেশা একবার পেয়ে বসলে সেটা ছাড়ানো খুব কষ্ট। আর এটা কোন উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ করেনা।

কিছুদিন আগে পর্যন্ত আমিও প্রায় সবকিছু শেয়ার করতাম। প্রকৃতপক্ষে এই ব্যাপারটা একটু কেমন যেন।

তবে আমার এখনো ভাল লাগে, শুধু কিছু ব্যাপার অনুধাবন করে একটু ইগনোর করি। (যেহেতু আমি উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন এখনো হতে পারিনি, আমি ছোট এবং ইম্যাচিউর মানুষ, আমার অনুভূতি আছে, তাই ব্যাপারটা কেমন এটা বুঝতে পারলেও এখনো মাঝে মাঝে শেয়ার করি। যেগুলা শেয়ার করলে আমার অনেএএএএএএক ভাল লাগে। তবে অবশ্যই সব না। )

অনুধাবন করলাম, মানুষের ঘরের খবর পাবলিক করাটা আসলেই গায়রতের সাথে জড়িত। কে যেচে জানতে চাচ্ছে আপনার লাইফে কি হচ্ছে? কার এত সময় আছে?

আগে আমাদের আশেপাশের বাড়িতে কি হতো, কি কি আছে উনাদের বাসায়, এসব আমরা সহজে জানতে পারতাম না। অনেক আগ্রহ হতো।
তারপর হঠাৎ একদিন বেড়াতে গেলে, কথা বললে, ঘুরে ঘুরে দেখলে খুব ভাল লাগতো। গল্প করার অনেক টপিক থাকতো।

এখন গল্প করলে শুনতে হয়/বলতে হয় হ্যাঁ এটাতো ফেইসবুকে দেখেছি। 🙃 ব্যাপারটা খুব অড...

আবার যারা আমাদেরকে চেনেনা, আমাদের সম্পর্কে জানেনা, তারা একটা খুব স্বাভাবিক এবং সুন্দর কিছুতে এমন একটা ট্যারা মন্তব্য করে (কোন কারণ ছাড়াই, জাস্ট বিকজ অফ উনার ভাল লাগেনাই। বাস্তবে উনি কখন হয়তো সেই বাসায় ঢোকার এক্সেসই পাবেনা! সেটা যে কারো পোস্ট হোক), একটা সুন্দর পোস্টের কমেন্টে নেগেটিভ কিছু দেখলেই আমার ইচ্ছা করে ঠাটায়ে কানের কাছে দুইটা দেই। হু আস্কড ইউ এবাউট ইট? পোস্ট করসে দেখ, ভাল না লাগলে স্কিপ কর।

পরে আমার মনে হয় দোষ তো আসলে আমাদের, যে যেটাতে অভ্যস্ত নয় তাকে সেটা দেখার/শোনার ব্যবস্থা তো আমিই করে দিয়েছি। তাই থাপ্পড় টা আমারই প্রাপ্য।

আমার জন্য যা নিয়ামত অন্যের জন্য তা আজাব হতে পারে। আল্লাহ ভাল জানেন।
এই ব্যাপারটা আমার ক্ষেত্রেও। আমি কারো পারসোনাল লাইফের ভ্লগ একদমই দেখিনা। কারণ দেখলেই চাহিদা তৈরি হয়। আর এখন এই ঘরবাড়ি দেখাদেখি, শেখাশিখির ট্রেণ্ডে ফেইসবুক সয়লাব। আবার যদি কেউ কোন জিনিস প্রথমবার দেখে সেটা নিয়ে মানুষের খারাপ মন্তব্যের কথা আর কি বলব।

একটা উদাহরণ, কেউ ৩ হাজার টাকার শাড়ি কেনে, কেউ ৩০ হাজার টাকার, কেউ ৩ লাখ টাকার। যে যেরকম এফোর্ড করে।
এখন যে ৩ হাজার টাকার শাড়ি এফোর্ড করে, আমি যদি তাকে না বলি এটা ৩ লাখ টাকার শাড়ি, সে কিচ্ছু বলবেনা। কিন্তু! কিন্তু যদি আমি তাকে জানাই এটার দাম এত, সে সামনে না বললেও পেছনে এমন কথা বলবে যেটা শুনলে তাকে জাস্ট কো*পা*ইতে ইচ্ছা করবে। আর এখন ফেইসবুকে তো সেটা করতে পারবেন না, তাই যা ইচ্ছা তাই কমেন্ট করে দিয়ে চলে যায়। মাঝখান থেকে ডিস্টার্ব হই আমরা...

(ম্যাক্সিমাম অডিয়েন্সের অনুরোধে কিছু শেয়ার করা, প্রয়োজনে কিছু শেয়ার করা, টিপস দেওয়া, কিছু জানতে চাওয়া, এই ব্যাপারগুলো এই লেখার সাথে সম্পৃক্ত না। কারো সাথে তর্ক করাও উদ্দেশ্য না। আমার অনুভূতি... ) 🙂

তো এইযে দেখানোর ব্যাপারটা, সবাই সবকিছু হজম করতে পারেনা। তাই সবকিছু দেখিয়ে নিজের স্তরকে নিচে নামানো হয় আসলে। না দেখলে তো আর আমাকে কষ্ট দিয়ে কথা বলার সুযোগ পেতোনা।
অজানা সবকিছুতে আগ্রহ থাকে, জেনে গেলে মূল্য অনেকটাই কমে...

আমি এখন এই যেচে কষ্ট নেওয়াটা কমিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। মানুষ কত খারাপ এখন সেটার উদাহরন দেওয়ার প্রয়োজন নেই। আমরা প্রতিদিন দেখছি...

ছবিতে আয়না আমার, ব্যাকগ্রাউন্ড আমার না।🙏✌️
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
Rehana Pervin Ritu

12/08/2026

দেখতে খুব সহজ আর আই সুদিং না? কিন্তু এই একটা ব্লককে পার্ফেক্ট করতে কতটা মেহনত করতে হয়, এটা সামনাসামনি না দেখলে কেউ ই বুঝবেন না। ❤️

আল্লাহুম্মা বারিক।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 🌸

11/08/2026
11/08/2026

Allahumma Barik.
La Hawla Wala Kuwata Illabillah. 🌸❤️

আল্লাহুম্মা বারিক 🌸কারণ অকারণে কেক...আর কেক মানেই রূপহেরী আপুর ভালবাসা...❤️রংপুরের বেস্ট বেকার & বেস্ট টেস্ট মাশাআল্লাহ।...
10/08/2026

আল্লাহুম্মা বারিক 🌸
কারণ অকারণে কেক...
আর কেক মানেই রূপহেরী আপুর ভালবাসা...❤️

রংপুরের বেস্ট বেকার & বেস্ট টেস্ট মাশাআল্লাহ। 🥰

08/08/2026

কাজের ফাঁকে একটু ভাল লাগা...❤️
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when চিত্রকল্প-by Ritu'Shanto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চিত্রকল্প-by Ritu'Shanto:

Shortcuts

Share