07/06/2026
🎨🖌️ সবার কাছে এই পোস্টটি পড়ার অনুরোধ রইলো 🖌️🎨
আসসালামু আলাইকুম 🤗
আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
আমি এর আগে কখনো কোন ব্যাপারে এইভাবে কথা বলিনি। কিন্তু কিছু জিনিস দেখে মনে হলো যে আসলেও কিছু একটা বলা দরকার। আমার মনে হয় আপনাদের যাদের পেজ আছে তারা মোটামুটি বেশিরভাগই এটার ভুক্তভোগী।
আমরা যারা অনলাইন প্লাটফর্মে কাজ করি সেটা হোক ছোট অথবা বড় যাই ই করি সবাই জানি যে কাজটা খুব একটা সহজ না।। ব্যাপারটা মোটেই এরকম না যে আমি একটা অনলাইন পেজ খুলে দিলাম কিছু একটা ভিডিও এবং পিক পোস্ট করে দিলাম আমার কাজ শেষ।
আমি আমার পেজ শুরু করার আগেও ভাবতাম যে ব্যাপারটা অনেক সহজ। কিন্তু প্রতিটা পোস্ট করার সময় বুঝতে পারি যে আসলেও কতটা সময় এখানে দিতে হয়। একটা ছবি দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু সেই ছবিটা তোলার পেছনে যে কতটা কষ্ট করতে হয় সেটা সবাই বুঝবে না। একটা ছবি বা ভিডিও ভালো না হলে মানুষ সেটা খুব একটা পছন্দ করবে না, এতে করে কখনোই আপনার ফেসবুকের রিচ বাড়বে না।।এমনকি আপনি রেগুলারিটি মেন্টেইন না করলেও আপনার পেইজের রিচ কমে যাবে।।।
আমরা দেখি একটা ভিডিও অনেক সুন্দর ভাবে এক মিনিটের মধ্যে এবং তার থেকেও কম সময় হয়ে যায়। কিন্তু ভিডিওটা এত সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যে আমাদের কিভাবে কাজ করতে হয় যা শুধু যে করে সেই জানে।
আমরা কেউই চাব না আমাদের এই পরিশ্রম করে করা কাজগুলো আমাদের বিনা অনুমতিতে কেউ তাদের বলে চালিয়ে দেবে। অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে, আপনারা সেটা ইউজ ও করতে পারেন। তবে আমার মনে হয় একটা মানুষের ন্যূনতম ভদ্রতা থাকা দরকার অন্তত পারমিশন নেওয়া দরকার 🙂
কিন্তু এখানে কিছু কিছু এমন পাবলিক আছে যারা অন্যের পোস্ট নিজের বলে চালিয়ে দেয়। শুধু তাই না অন্যের করা কাজ এর ছবিতে নিজের পেজের নাম বসিয়ে পোস্ট করে দেয়। 🙂
আমার সাথেও এরকম অনেক বার হয়েছে। এবং কিছু কিছু জিনিস আমি জানতেও পেরেছি।আবার এমনও হয়তো হচ্ছে যে আমার কাজ কেউ নিজের বলে ইউজ করছে কিন্তু আমি সেটা এখন পর্যন্ত জানতেই পারছি না। আমার পরিচিত কিছু ভাইয়া আপুদের সাথেও এরকমটা হয়েছে।😅
আসলে এই মানুষগুলোকে কি বলে বুঝালে তারা বুঝবে সেটা আমার জানা নেই। আপনারা যারা এরকম করে থাকেন আপনাদের কি মনে হয় না এটা এক ধরনের চুরি? 🙂
আপনি নিজে থেকে কাজ করতে চাচ্ছেন। নিজের একটা পেজ খুলতে চাচ্ছেন অবশ্যই ভালো কথা। আপনি নিজের মেধা দিয়ে করুন, দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন। কিন্তু অন্যের জিনিস চুরি করে কতদিন আর চলবেন বলেন?
অবশ্যই মানুষ মানুষের দেখেই শেখে। কিন্তু দেখে শেখা এবং নকল করা বা চুরি করার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য আছে।
আর সব থেকে অবাক লাগে একটা বিষয়ে, এই যে আপনারা বিভিন্ন পেজ থেকে ছবি নিয়ে পোস্ট করে বলেন ইনবক্স ফর অর্ডার, সেই কাজটা তো আপনারা করেননি। আপনাদের কাছে যদি অর্ডার দেওয়া হয় সেইম টু সেইম কি আপনারা বানিয়ে দিতে পারবেন। 🙂তাহলে কি দাঁড়ালো একে তো চুরি, তার মধ্যে মানুষকে ধোকা দেওয়া 🙂
যারা নিজেরা পরিশ্রম করে কাজ করেন তারা প্লিজ আপনাদের সবগুলো পোস্টে আপনাদের পেজের নাম লিখে দিবেন 😊 এতে করে কেউ আপনার কাজটা আপনাকে না বলে নিলেও সেখানে আপনার নাম থাকবে, অথবা এই কারণে আপনার ছবি বা ভিডিও কেউ ইউজ করতে পারবে না।আমরা সবাই আমাদের জায়গা থেকে সতর্ক থাকার চেষ্টা করি 🤗
আর এর পরেও যারা চুরি করবে সেই চোরদের জবাব নেই 🫡আপনারা পারলে নিজের মধ্যে একটু বিবেক আনিয়েন। মানুষের কষ্টের জিনিস এভাবে নিজের বলে চালিয়ে দিয়েন না।
প্রত্যেকটা মানুষেরই নিজস্ব জিনিসগুলো তাদের অনেক পরিশ্রম করে করা হয়, নিজেরা করতে না পারলেও অন্তত অন্যের করা কাজগুলোকে সম্মান করতে শিখেন । অন্যের কাজ দিয়ে বেশিদূর আগানো যায় না কখনোই। নিজে নিজের মতো করে করার চেষ্টা করেন দেখবেন অবশ্যই সেখানে বরকত থাকবে। আপনি সবার চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ কখনোই ফাঁকি দিতে পারবেন না 🙂
অনেক কথা বললাম, আমার কোন ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন। আর হ্যাঁ, আপনার যতটুকু যোগ্যতা আছে আপনি সেটা দিয়েই চেষ্টা করেন। সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো, ফি আমানিল্লাহ 💐