Tapoti Sarkar Simple Life Vlog

Tapoti Sarkar Simple Life Vlog Ghoraya Phase Cooking and party cooking and various items cooking channel

চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (২৪) অ্যাম্বুলেন্সে ধর্ষণের অভিযোগে চালক মো. মুরাদ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পু...
07/09/2025

চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (২৪) অ্যাম্বুলেন্সে ধর্ষণের অভিযোগে চালক মো. মুরাদ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ভগ্নিপতি সদর মডেল থানায় চালকসহ অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।

শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া। গ্রেপ্তার মুরাদ চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার মোস্তফা বেপারির ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। ওই সময় সড়কে পুলিশের একটি টহল দল ছিল। অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে দেখে তারা তল্লাশি চালিয়ে ওই নারীকে উদ্ধার ও অ্যাম্বুলেন্সচালককে আটক করে।

শরীয়তপুরের জাজিরায় রমজান মিয়া (৩৮) নামে এক অটোচালকের চোখ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার হাত-পায়ের রগ কেটে ও পুড়...
07/09/2025

শরীয়তপুরের জাজিরায় রমজান মিয়া (৩৮) নামে এক অটোচালকের চোখ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার হাত-পায়ের রগ কেটে ও পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সুমন শিকদার ও তার লোকজনের বিরুদ্ধে। স্থানীয়রা জানিয়েছেন, সুমন মাদক ব্যবসার সাথে জড়িত।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব নাওডোবার রুপবাবুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পর স্থানীয়রা সুমনের বাড়ি পুড়িয়ে দেয়।

সৌদি আরবে বসে ভিডিও কলে নির্দেশনা দিয়ে বাড়িতে হাঁসের খামার গড়ে তুলেছেন পটুয়াখালীর মির্জাগঞ্জের আবদুর রহিম। হাঁসগুলো ডিম ...
07/09/2025

সৌদি আরবে বসে ভিডিও কলে নির্দেশনা দিয়ে বাড়িতে হাঁসের খামার গড়ে তুলেছেন পটুয়াখালীর মির্জাগঞ্জের আবদুর রহিম। হাঁসগুলো ডিম দিতে শুরু করেছে। দেখতে শুরু করেছেন সাফল্যের মুখ। মায়ের হাতে হাঁসকে খাবার খাওয়ানো, স্ত্রীর হাতে ডিম কুড়ানোর দৃশ্যগুলো যেন তাঁকে প্রতিমুহূর্তে অনেক দূর থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসে।

প্রবাসী রহিমের নির্দেশনায় তাঁর মা-বাবা ও স্ত্রী মিলে খামারের কাজ সামলান। বর্তমানে খামারে প্রায় সাড়ে ৭০০ হাঁস আছে। খামার থেকে প্রতিদিন তিন থেকে সাড়ে চার শ ডিম আসতে শুরু করেছে। সেই ডিম বিক্রি হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকায়। খরচাপাতি মিটিয়ে পাচ্ছেন ভালো লাভ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর শীর্ষ উপদেষ্টারা আগামী অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া সফরের জন্য নীরবে প্র...
07/09/2025

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর শীর্ষ উপদেষ্টারা আগামী অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া সফরের জন্য নীরবে প্রস্তুতি নিচ্ছেন। ওই সময় দেশটিতে অনুষ্ঠিত হবে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) বাণিজ্যমন্ত্রীদের সম্মেলন। বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসনের তিনজন কর্মকর্তা।

সম্মেলনটি অক্টোবরের শেষ ভাগ থেকে নভেম্বরের শুরুর দিকে গিয়ংজু শহরে হওয়ার কথা। এটি ট্রাম্পের জন্য চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

কর্মকর্তারা জানান, অ্যাপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প–সি দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত মাসে এক ফোনালাপে সি চিন পিং ট্রাম্প ও তাঁর স্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্পও পাল্টা আমন্ত্রণ জানিয়েছেন, যদিও এখনো তারিখ নির্ধারিত হয়নি।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছেছবি: ভিডিও থেকে নেওয়াপাকিস্তানের উ...
07/09/2025

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছেছবি: ভিডিও থেকে নেওয়া

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার একটি ক্রিকেট মাঠে ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল শনিবার খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলার খার তেহসিল এলাকার কাউসার ক্রিকেট গ্রাউন্ডে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, আইইডির (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা তাৎক্ষণিক উদ্ভাবিত বিস্ফোরক) মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তাঁর দাবি, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই হামলা চালানো হয়েছে।

২০২১ সালে মুক্তি পায় ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি।’ এতে প্রথমবারের মতো ওপার বাংলার পরিচালকের সঙ্গে কাজ করেন অভিনে...
07/09/2025

২০২১ সালে মুক্তি পায় ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি।’ এতে প্রথমবারের মতো ওপার বাংলার পরিচালকের সঙ্গে কাজ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সিরিজটি দর্শকমহলে বিশেষ প্রশংসিত না হলেও, মুসকান জুবেরি চরিত্রে বাঁধনের আবেদন মনে ধরেছিল দর্শকের। কিন্তু যে কাজ করে এত প্রশংসা, পুরস্কার, সেই কাজের অভিজ্ঞতা নাকি মোটেও সুখকর নয় অভিনেত্রীর কাছে।অভিনেত্রী বলেন, ‘আমার সৃজিতের সঙ্গে কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা প্রচণ্ড খারাপ। ওই ইউনিটের সঙ্গে আমার অভিজ্ঞতা খুবই খারাপ। কিন্তু সেখানে যদি এমন কেউ থেকে থাকেন, যারা আমাকে সাপোর্ট করেছেন, তারা হলেন সিরিজের সিনেমাটোগ্রাফার, কেশবিন্যাসশিল্পী এবং রাহুল বোস।

তারা আমার পাশে থেকেছেন। তাদের সেই সাপোর্ট আমি সারা জীবন মনে রাখব। কারণ ওই সময়টা আমার জীবনে কখনো আসবে না।’
অন্যদিকে সৃজিত তার ধারালো কাহিনি বলা আর ব্যতিক্রমী চরিত্র নির্মাণের জন্য সমানভাবে সমাদৃত। তাদের একসঙ্গে কাজ যে নিঃসন্দেহে এক অনন্য সৃজনশীল মেলবন্ধন, তা নিয়ে নিশ্চিত ছিলেন দর্শক। কিন্তু বাঁধনের এই তিক্ত অভিজ্ঞতার কথা ছিল আড়ালেই। যা বহুদিন পরে প্রকাশ্যে আনলেন।

07/09/2025
ছাগল–কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে...
07/09/2025

ছাগল–কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে কিশোরগঞ্জ কারাগারে নিচ্ছিল পুলিশ। দুপুরে খাবারের বিরতিতে একটি রেস্তোরাঁয় নেমেছিলেন তাঁরা। অভিযোগ উঠেছে, পুলিশ সদস্যরা উৎকোচ নিয়ে ওই রেস্তোরাঁর একটি কেবিনে অপর এক ব্যক্তির সঙ্গে মতিউর রহমানের গোপন বৈঠকের সুযোগ করে দেন। গত ১২ আগস্ট দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগরে নিরালা হাড্ডি নামের এক রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক উপপরিদর্শকসহ ১১ পুলিশ সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি জানানো হয়।

শুক্রবার প্রকাশিত সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চস্তরের সাধারণ বিতর্কের জন্য বক্তাদের একটি সংশোধিত অস্থায়ী তালিকা অনু...
07/09/2025

শুক্রবার প্রকাশিত সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চস্তরের সাধারণ বিতর্কের জন্য বক্তাদের একটি সংশোধিত অস্থায়ী তালিকা অনুসারে, ভারতের প্রতিনিধিত্ব করবেন একজন ‘মন্ত্রী’। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ২৭ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন।

জয়পুরহাটের কালাইয়ে শিয়ালের কামড়ে একই মহল্লার যুবক ও বৃদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কালাই ...
06/09/2025

জয়পুরহাটের কালাইয়ে শিয়ালের কামড়ে একই মহল্লার যুবক ও বৃদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কালাই পৌর শহরের সড়াইল মহল্লায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সড়াইল মহল্লার আব্দুর রশিদ (৫৫), আবু বক্কর সিদ্দিক (৬০), মোস্তাফিজুর রহমান (৩০), আতিক (২৫), সবুজ মিয়া (৩০), জান্নাতুন (৪৬), ববিতা খাতুন (১৪), মফিজুল (৪৮), আব্দুল আজিজ (৫৫)। একজনের পরিচয় জানা যায়নি। আহতদের রাতেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধারসহ চোরাচালান চক্রের ২ সদস্য গ্রেপ্তার হ...
06/09/2025

বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধারসহ চোরাচালান চক্রের ২ সদস্য গ্রেপ্তার হয়েছে। গতকাল শুক্রবার রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া মন্ডল পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তোর করা হয়।

কু‌ষ্টিয়ার কুমারখালী উপ‌জেলার ছেঁউড়িয়ায় অব‌স্থিত বাউল সম্রাট ফ‌কির লালন শাহে্র আখড়াবা‌ড়ি‌তে নিরাপত্তা জোরদার করা হ‌য়ে‌ছ...
06/09/2025

কু‌ষ্টিয়ার কুমারখালী উপ‌জেলার ছেঁউড়িয়ায় অব‌স্থিত বাউল সম্রাট ফ‌কির লালন শাহে্র আখড়াবা‌ড়ি‌তে নিরাপত্তা জোরদার করা হ‌য়ে‌ছে। শ‌নিবার বেলা ১১টার পর লালন আখড়াবাড়িতে প্রবে‌শের প্রধান গে‌টসহ বিভিন্ন স্থানে পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।

পু‌লিশ বল‌ছে, গতকাল রাজবাড়ীতে মাজা‌রে হামলাসহ কিছু ইস্যু মাথায় রে‌খে জেলায় বাড়‌তি নিরাপত্তা জোরদার করা হ‌য়ে‌ছে। এরই অংশ হি‌সে‌বে লালন আখড়াবা‌ড়ি‌তে পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে।

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when Tapoti Sarkar Simple Life Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share