My cooking book by mou

My cooking book by mou I love cooking and cooking is my passion.....Trying to Make new recipes.

শাহী ফিরনি/ বিয়ে বাড়ির ফিরনি(রেসিপি) রেসিপি:১/৪কাপ বা ৪ চামচ চিনিগুড়া বা কালোজিরা চাল১ কেজি তরল দুধ ১/৩ কাপ গুড়ো দুধ৩/৪ ...
16/10/2025

শাহী ফিরনি/ বিয়ে বাড়ির ফিরনি(রেসিপি)

রেসিপি:
১/৪কাপ বা ৪ চামচ চিনিগুড়া বা কালোজিরা চাল
১ কেজি তরল দুধ
১/৩ কাপ গুড়ো দুধ
৩/৪ কাপ চিনি(এক কাপের একটু কম)
বাদাম বাটা-২ চামচ(কাজু বাদাম)
লবন -সামান্য
৪/৫ টা এলাচ
ছোট দুই টুকরো দারুচিনি
কিশমিশ
ঘি ১ চামচ
১/২ চা চামচকেওড়া জল

প্রনালী:

চাল কমপক্ষে ৩ ঘন্টা ভিজিয়ে রাখুন. পানি ঝেড়ে হাত দিয়ে আধাভাঙা করুন.সবচেয়ে ভালো হয় গ্রাইন্ডারে পানি ঝড়ানো চাল দুই তিনবার কয়েক সেকেন্ড করে পালস করে নিলে . পালস করবেন. গ্রাইন্ড না. মানে একদম গুড়ো হবে না. আধাভাঙার থেকে আরেকটু ছোট দানা.

দুধ করে মিশিয়ে চুলায় মাঝারি আঁচে জ্বাল দিয়ে থাকুন. এলাচ, দারুচিনি দিয়ে দিন. ঘন ঘন নাড়ুন, যাতে নীচে ধরে না যায়. এক বলক উঠলেই সেই আধাভাঙা চাল দিয়ে ঘন নাড়তে থাকুন. যেন দলা না পাকে। সাথে ১ চামচ চিনি দেন।এর ফলে চাল গলে গেলেও চাল গুলো একটা একটা থাকবে. নাড়ানো বন্ধ করা যাবে না.আচ মিডিয়াম লো থাকবে।চাল সেদ্ধ হলে এতে গুড়া দুধ অল্প পানি বা দুধে মিশিয়ে এড করুন. জাল দিয়ে চিনি, লবন ও বাদাম বাটা(বাদামটা একটু পানি দিয়ে গুলে দিবো)
এলাচ , দারচিনি উঠিয়ে ফেলুন.

চিনি গলে গেলে কেওড়া জল দিন.বেশ ঘন থকথকে হলে ১ চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে ১-২ মিনিট পর নামিয়ে নিন।
এই কেওড়া জল ও ঘি একটা আলাদা মাত্রা ও ফ্লেভার যোগ করে।এটা বাদ দেওয়া যাবে না।

ডিসে ঢেলে উপরে কিশমিশ দিন. চাইলে বাদাম কুঁচিও দিতে পারেন.
রেফ্রিজেরটরে রাখলে ৪-৫ ঘন্টা পরে সুন্দর সেট হয়ে যাবে.

#ফিরনি #বিয়েবাড়িরফিরনি

নো বেক মোকা বিসকুট ডেজার্ট (রেসিপি) চকলেট কফি ফিলিং:তরল দুধ-২ কাপগুড়া দুধ-৩ টে চামচচিনি-১/৪ কাপলবন-১ চিমটি ★★★কোকো পাউডা...
15/10/2025

নো বেক মোকা বিসকুট ডেজার্ট (রেসিপি)

চকলেট কফি ফিলিং:
তরল দুধ-২ কাপ
গুড়া দুধ-৩ টে চামচ
চিনি-১/৪ কাপ
লবন-১ চিমটি
★★★
কোকো পাউডার-১/২ টে চামচ
কফি-১/২ চা চামচ
কনফ্লাওয়ার-৩ চামচ
পানি-১/২ কাপ একসাথে গুলিয়ে ছেকে নিবো।

--তরল দুধ ফুটিয়ে গুড়া দুধ দিয়ে একটু জাল দিব।এরপর চিনি ও লবন দিয়ে ফুটিয়ে। কোকো পাউডারের মিক্সচারটা ছেকে দিয়ে অনবরত নেড়ে মিডিয়াম ঘন করে নামাবো।রুমটেমপেচারে ঠান্ডা করে নিবো।

কফি সিরাপ:
কুসুম গরম পানি -১ কাপ
কফি-১/২ চা চামচ
চিনি-১ চামচ
-ভালোকরে মিশিয়ে ঠান্ডা করে নিবো।

Whipped cream:
বরফ ঠান্ডা টপিক্যাল ক্রিম -১ কাপ
আইসিং সুগার-১ টে চামচ
ভ্যানিলা-সামান্য

ভালোকরে বিট করব। একদম থিক হবে।

চকলেট ক্রিম:
বিট করা ক্রিম -হাফ
চকেলট কুচি -১/৪ বা ১/৩ কাপ +বিট করা ক্রিম ৪ চামচ ওভেনে ৩০ সেকেন্ড ঘুরিয়ে নিবো।ভালোকরে মিশালে গানাশ রেডি।

--বিট করা ক্রিম ও গানাশ ভালোকরে মিশিয়ে চকলেট ক্রিম বানাবো।একটু বেশি মেশাবো যাতে ক্রিম টা একটু সফট হয়।

লেয়ার করা:
বড় এক প্যাকেট মেরি বিস্কট বা ডায়জেসটিক বিস্কট
--
★একটা বোলে ১ম লেয়ারে ১৩/১৪ টা ম্যারি বিস্কুট কফিতে চুবিয়ে লেয়ার করে সাজাবো।(কফিতে বিস্কট চুবিয়ে সাথে সাথে তুলে ফেলতে হবে যেন এটা নরম না হয়ে যায়)
★★এর উপর ২য় লেয়ারে হাফ চকলেট কফি ফিলিং সমান করে ঢেলে দিতে হবে।এটা নরমাল তাপমাত্রায় থাকবে।
★★★৩য় লেয়ার এ আবার ১৩/১৪ টা কফি সিরাপে চুবানো বিস্কট লেয়ার করে সাজাবো।
★★★★৪থ লেয়ারে হাফ চকলেট ক্রিম দিয়ে সমান ভাবে বিছিয়ে দিতে হবে।
★★★★★৫ম লেয়ার এ পাইপিং ব্যাগ দিয়ে whipped cream দিয়ে দিতে হবে।
‌সবশেষে কোকো পাউডার ছাকনি দিয়ে চারদিকে ছড়িয়ে দিতে হবে।

ফ্রিজ খুব ভালোকরে ঠান্ডা করে সাভ।

I took these yummy yummy dessert  to my childhood friend's house.
14/10/2025

I took these yummy yummy dessert to my childhood friend's house.

নবাবি সেমাই (রেসিপি)  👉কনডেন্স মিল ও ক্রিম ছাড়া  উপকরনঃলাচ্ছা সেমাই-১ প্যাকেট(২০০ গ্রাম)ঘি-১ টেবিল চামচচিনি -১ /৪কাপগুড়...
11/10/2025

নবাবি সেমাই (রেসিপি) 👉কনডেন্স মিল ও ক্রিম ছাড়া

উপকরনঃ
লাচ্ছা সেমাই-১ প্যাকেট(২০০ গ্রাম)
ঘি-১ টেবিল চামচ
চিনি -১ /৪কাপ
গুড়ো দুধ-৩ টে চামচ

-প্রণালীঃলাচ্ছা সেমাই ঘি দিয়ে চুলায় হাল্কা আঁচে ভেজে নিব,এর সাথে চিনি দিয়ে ভেজে নিব। দুধ দিয়ে ভাল করে ভেজে নিব।
১/২ কাপের মত লাচ্ছা সেমাই কালার করার জন্য চিনি মেশানোর পর তুলে নিব।এটা ঠান্ডা হলে ফুড কালার মেশাবো।লিকুইড বা গুড়া রং।এটা প্যানে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিবো।গুড়া দুধ দিবো না।

ভাজা সেমাই ঠান্ডা করে ২ রকম সেমাই ২ টা বক্সে রাখবো।ফ্রিজ অথবা বাইরে রাখলেও হবে।
★★★★★★★★★★★★

ক্রিম ফিলিং এর জন্য-

দুধ-১ কেজি(শুধু গুড়া দুধ ব্যবহার করলে ৪ কাপ পানি+১ কাপের বেশি গুড়া দুধ দিবো)
গুড়ো দুধ-হাফ কাপ
কর্নফ্লাওয়ার -১/২ কাপ(পানিতে গুলে ছেকে নিবো)
চিনি-১/২ কাপ
ভ্যানিলা এসেন্স -১ চা চামচ
লবন-সামান্য
★★★★★★★★★★★★★★
দুধের ক্রিম বানানোর প্রণালী :

১ কেজি হালকা গরম হলে সাথে গুড়ো দুধ মিশিয়ে একটু জাল দিয়ে চিনি দিয়ে ফুটাবো। এরপর গুলানো কনফ্লাওয়ার ছেকে দিয়ে এটি চুলায় দিয়ে মিডিয়াম আঁচে ক্রমাগত নেড়ে ঘন থকথকে মিশ্রণ হওয়া পর্যন্ত নেড়ে নামাবো,সামান্য লবন ও ভ্যানিলা দিব সাথে।
চুলা থেকে নামিয়ে দুধের মিশ্রণ টি রুম টেমপেচারে ঠান্ডা করব। নেড়ে চেড়ে একটু ঠান্ডা করবো না এতে এটা পাতলা হয়ে যাবে।ঠান্ডা হলে ফ্রিজে রেখে ঠান্ডা করব। সাভ করার কিছুক্ষন আগে এটা ডিসে সেট করব।

এতে করে সেমাই মচমচে থাকে ও খেতে ও ভালো লাগে।
পছন্দমত বোল অথবা ড্রেজার্ট কাপে পছন্দ মত লেয়ার করে সার্ভ করুন।

টিপস :
★সেমাইয়ের উপর ক্রিম ফিলিং টা গরম ঢালবো না।ফিলিং টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিবো।
★সাভ করার কিছুক্ষন আগে ডিসে সাভ করবো। এতে সেমাই নরম হবে না।মচমচে থাকলে আর খেতে বেশি মজা লাগবে।
★কেউ চাইলে সেমাই ৪-৫ দিন আগে ভেজে রাখতে পারে।ভেজে বক্স এ করে বাইরে অথবা ফ্রিজের নরমাল চেম্বারের রাখতে পারে।
★১ লিটার দুধের ক্রিম ফিলিং এর জন্য আমি ২০০ গ্রামের কম সেমাই দেই এতে টেস্ট আরো ভালো লাগে।ক্রিমি ভাব বেশি পাওয়া যায়।



#নবাবিসেমাই
#বাংলাদেশ
゚viralシfypシ゚viralシ

চিকেন টিক্কা ড্রাই (রেসিপি) চিকেন-১/২ কেজির বেশিআদা রসুন-১ চামচ করে মরিচ-১ চামচকাশ্মীরি মরিচ-১ চামচগোলমরিচ গুড়া -১/২ চা...
10/10/2025

চিকেন টিক্কা ড্রাই (রেসিপি)

চিকেন-১/২ কেজির বেশি
আদা রসুন-১ চামচ করে
মরিচ-১ চামচ
কাশ্মীরি মরিচ-১ চামচ
গোলমরিচ গুড়া -১/২ চামচ
লবন
টমেটো সস-দেড় চামচ(না দিলেও হবে)
জিরা-১ চা চামচ
গরমমসলা -১ চা চামচ
তানদুরী মসল-২ চামচ
টকদই -১/৪ কাপ ঘন
জরদা ও লাল রং-১ চিনটি করে(না দিলেও হবে)
লেবুর রস -২ চামচ
সরিষার তেল-২ চামচ

সব মেখে ম্যারিনেট।
-তেল ও ঘি তে মিডিয়াম লো আচে ঢেকে দুপাশ ভাজব।ওভার কুক করা যবে না।

ফ্রাই করার জন্য:
পেয়াজ স্লাইজ-৩/৪ টা গোল গোল কাটা
ঘি-১ টে চামচ
ক্যাপসিকাম তিন রকমের লম্বা করে কুচি-১ কাপ
কাঁচা-পাকা মরিচ -৩ টা(তেরসা কাট)
লবন-প্রয়োজন হলে
গোলমরিচ গুড়া -১/২ চামচ
বেচে যাওয়া মসলা
টেস্টিং সল্ট -সামান্য (না দিলেও হবে)
কয়লা ও ঘি-(কয়লা ৫ মিনিট আগুনে গরম করে নিতে হবে)

--চিকেন ভেজে এর মধ্যে বেচে যাওয়া মসলা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এতে পেয়াজ,মরিচ ও ক্যাপসিক্যাম দিয়ে ৩/৪ মিনিট পর নেড়ে চেড়ে এটা নরম আর একটু দমে কুক করব।এবং ১ চামচ ঘি ও দিব।চুলা বন্ধ করে কয়লা ভালোকরে গরম করে smockey flever দিব।
এটা রুটি,পরটা,নানা,পোলাও, সাদা খিচুড়ি সাথে ভালো লাগে।




pic:collected

ক্যারামেল ক্রিম  পুডিং. ৩ টা ডিম + ২ টা ডিম এর কুসুম১ কাপ ইভ্যাপোরেটেড মিল্ক(১ কাপ পানি ও ১ কাপ পাউডার  মিল্ক) ১ কাপ কন্...
09/10/2025

ক্যারামেল ক্রিম পুডিং.

৩ টা ডিম + ২ টা ডিম এর কুসুম
১ কাপ ইভ্যাপোরেটেড মিল্ক(১ কাপ পানি ও ১ কাপ পাউডার মিল্ক)
১ কাপ কন্ডেন্সড মিল্ক
১ কাপ হাফ এন হাফ /ফ্রেশ ক্রিম (না দিলেও হবে)
১ চা চামচ ভ্যানিলা এসেন্স

* হাফ এন হাফ হলো হাফ হেভি ক্রিম আর হাফ ফুল ফ্যাট দুধ মিশ্রিত একটি ডেইরি প্রোডাক্ট।


টিপ্স:

১। ডিম যেন সব সময় রুম টেম্পেরেচারের হয়।তাতে ডিম এর ভলুম বেশি হয়।

২। পুডিং এর উপকরণ সব ব্লেন্ডারে ব্লেন্ড করবেন না। এতে মিশ্রনে বুদ্বুদ তৈড়ী হয়,খুব বেশি পানি বের হয় যার ফলে পুডিং এর ভিতর ফুটো ফুটো হয়।

৩।ছাকনির ভিতর দিয়ে পুডিং এর মিশ্রন টা ছেকে নিলে পুডিং এর Texture অনেক স্মুদ হয়।
খুব বেশি আঁচে বা অনেক্খন সময় ধরে কখনই পুডিং স্টিম করবেন না । তাতে পুডিং এর গায়ে বিশ্রি ফুটো ফুটো হয়ে দেখতে একদম বাজে আর খেতেও এক্দম মোলায়েম হয় না ।

৪। পরিবেশন এর পাত্রে উলটানর সময় অনেকের পুডিং ভেংগে যেতে চায়, তাই পুডিং টা একটু ঠান্ডা করে উলটানো ভাল।
ভেংগে না যাওয়ার জন্য পুডিং এর মিশ্রন এ ১ টেবিল চামচ ব্রেড ক্রাম্ব মিশালেও ভাল ফল পাবেন।

৫. পুডিং আনমোল্ড না করে ফ্রিজে রাখলে ক্যারামেল শক্ত হয়ে আটকে ফেটে চায়. এই ক্ষেত্রে আনমোল্ড করার ১০ মিনিট আগে মোটামুটি গরম পানিতে (ফুটন্ত নয় কিন্তু) কিছুক্ষন রাখলে ,সুন্দর ক্যারামেলটা ছেড়ে আসবে.

আজ আরও একটা টিপ্স শেয়ার করি.
পুডিং সরাসরি পানিতে রেখে স্টিম করার থেকে স্টিমারে স্টিম করলে পুডিংয়ের চারপাশ বেশ মসৃন থাকে.ফুটো হয়ই না বলতে গেলে. আর পানি যেন কখনো টগবগ করে ফুটন্ত না হয়. এতেও চারপাশে ফুটো ফুটো হয়.

আমি ২৫ মিনিট আমার চাইনিজ ব্যাম্বু স্টিমারে স্টিম করেছি. পরে চুলা বন্ধ করে আরও ১০ মিনিট ওভাবে রেখে দিয়ে পরে তুলে নিয়েছি.

Dulce de leche flan or pudding:দালসে দ্য লেচে ফ্ল্যান বা পুডিং :এই ডালসে দ্য লেচে কিন্তু আপনি ঘরে বসেই বানিয়ে নিন:এর জন্...
08/10/2025

Dulce de leche flan or pudding:

দালসে দ্য লেচে ফ্ল্যান বা পুডিং :

এই ডালসে দ্য লেচে কিন্তু আপনি ঘরে বসেই বানিয়ে নিন:

এর জন্য আপ্নার লাগবে জাস্ট একটা কন্ডেন্সেড মিল্ক এর ক্যান. একটা প্রেসার কুকারে পানি নিয়ে ক্যান তা পুরোপুরি ডুবিয়ে দিন. এরপর ৭/৮ টা মাঝারি আচে সিটি দিন . পানি কমে যেতে পারবে না. ব্যাস বাসায় তৈরি মজাদার দালসে দ্য লেচে.

উপকরণ:

৬ টা ডিম
৩ কাপ এভ্যাপোরেটেড মিল্ক বা খুব ঘন দুধ
১ কাপ দালসে দ্য লেচে
১ চা চামচ ভ্যানিলা এসেন্স
৩-৪ টেবিল চামচ চিনি ক্যারামেল এর জন্য

প্রনালী :

১. ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে বা ১৮০ ডিগ্রি সেলসিয়াসে অভেন প্রিহিট করুন.

২. ছোট একটা প্যানে চিনি দিয়ে চুলায় অল্প আচে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেল করে নিন. খিব ভালো কালার চলে আসলে সাবাধানে ১ চামচ পানি দিয়ে দিব।এটা বুদবুদ করে এটা বুদবুদ বনধ হলে পুডিং বাটতে নামিয়ে নিবো।
ক্যারামেল ঠান্ডা হতে দিন.

৩. ডিম গুলো কাটা চামচ দিয়ে হাল্কা হাতে ফেটে নিন। খুব জোরে জোরে ফেটবেন না বা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন না, তাতে পুডিং এর স্মুদ ভাব নষ্ট হয়ে যায়, খুব বেশি পানি বের হয় আর পুডিং এর গায়ে ফুটো ফুটো হয়ে যায়।

৪। দুধ , দালসে দ্য লেচে আর চিনি ফেটে মিশিয়ে নিন। ভ্যানিলা এসেন্স মিশান।ডিম এর সাথে মিশান।এখন একটা ছাকনির ভিতর দিয়ে মিশ্রন টা ছেকে নিন। এই ছেকে নিলে পুডিং এর texture অনেক স্মুদ হয়। Don't skip this part.

৫। ক্যারামেল করে রাখা মল্ড এ মিশ্রন টি ঢেলে ফেলুন। একটা বেকিং ট্রে তে পানি দিয়ে তার উপর পুডিং এর বাটি টা বসিয়ে ,উপরে ফয়েল দিয়ে ঢেকে প্রিহিটেড অভেন এ ৪৫-৫০ মিনিট বেইক করুন. ছুরি বা টুথপিক পরিষ্কার বের হলে হয়ে গেলো আর না হলে আর অল্প কিছুক্ষন বেইক করুন . ওভার বেইক করবেন না . আমি যেটা করি যখন দেখি পুডিং প্রায় হবার পথে, আমি ওভেন বন্ধ করে দেই. অভেন ঠান্ডা হয়া পর্যন্ত পুডিং ওখানে রাখি. এতে ওভারবেইকড হওয়ার ভয় নাই আর গরম অভেন এর তাপেই পুডিং হয়ে যায়.

যারা চুলায় ভাপে করবেন:
একটা বড় ছড়ানো কড়াইতে পানি নিন । মল্ড টি এমন ভাবে বসান, যাতে মল্ড এর এক ত্রিতিয়াংস ( One third) ডুবে থাকে। এর বেশি হলে যতই ঢাকনা দেয়া থাক ,মল্ড এর ভিতরে পানি ঢুকে যেতে পারে। মল্ড এর মুখ আর হাড়ির মুখ দুটই ঢেকে দিন।মাঝারি আচ্ঁে ভাপে ৩০ মিনিট এর মতো পুডিং হতে দিন।
খুব বেশি আঁচে বা অনেক্খন সময় ধরে কখনই পুডিং স্টিম করবেন না । তাতে পুডিং এর গায়ে বিশ্রি ফুটো ফুটো হয়ে দেখতে একদম বাজে আর খেতেও এক্দম মোলায়েম হয় না ।

৬। পুডিং ঠান্ডা হলে চার পাশে ছুরির দিয়ে আলগা করে অন্য পাত্রে ফ্লিপ করে নিন। ঠান্ডা করে পরিবেশন করুন।একদম গরম পুডিং ঢালতে যাবেন না. একটু ঠান্ডা হলে ঢালুন. আর না হলে ভেংে যাবে.

টিপ্স:
১। ডিম যেন সব সময় room temperature হয়।তাতে ডিম এর ভলুম বেশি হয়।
২। পুডিং এর উপকরণ সব ব্লেন্ডারে ব্লেন্ড করবেন না। এতে মিশ্রনে বুদ্বুদ তৈড়ী হয়,খুব বেশি পানি বের হয় যার ফলে পুডিং এর ভিতর ফুটো ফুটো হয়।
৩।ছাকনির ভিতর দিয়ে পুডিং এর মিশ্রন টা ছেকে নিলে পুডিং এর texture অনেক স্মুদ হয়।
খুব বেশি আঁচে বা অনেক্খন সময় ধরে কখনই পুডিং স্টিম করবেন না । তাতে পুডিং এর গায়ে বিশ্রি ফুটো ফুটো হয়ে দেখতে একদম বাজে আর খেতেও এক্দম মোলায়েম হয় না ।
৪। পরিবেশন এর পাত্রে উলটানর সময় অনেকের পুডিং ভেংগে যেতে চায়, তাই পুডিং টা একটু ঠান্ডা করে উলটানো ভাল।
ভেংগে না যাওয়ার জন্য পুডিং এর মিশ্রন এ ১ টেবিল চামচ ব্রেড ক্রাম্ব মিশালেও ভাল ফল পাবেন।



#পুডিং

Dawat at my home
08/10/2025

Dawat at my home

Dawat at my home❤️
27/09/2025

Dawat at my home❤️

চিকেন বিরয়ানী (রেসিপি) মুরগির মাংস -  ৫০০ গ্রাম(ছোট টুকরো)বয়েল ডিম-৫/৬ টা(মরিচ ও লবন দিয়ে ভেজে নেওয়া)পিয়াজ বেরেসতা - ১ ক...
14/09/2025

চিকেন বিরয়ানী (রেসিপি)

মুরগির মাংস - ৫০০ গ্রাম(ছোট টুকরো)
বয়েল ডিম-৫/৬ টা(মরিচ ও লবন দিয়ে ভেজে নেওয়া)
পিয়াজ বেরেসতা - ১ কাপ
সরিষার তেল - এক কাপের তিন ভাগের দুই ভাগ
আদা বাটা - আড়াই টে চামচ
রসুন বাটা - ২ টেবিল চামচ
পেয়াজ বাটা-২ চামচ
সাদা গোলমরিচ গুড়া - ১ চা চামচ
মরিচের গুড়া - ১ চা চামুচ
ধনে ও জিরা-১ চা চামচ
আলু বোখারা – ৩ টি
শা-জিরা-সামান্য
টক দই – ১/৪ কাপ
মিস্টি দই-২ চামচ -ইচ্ছে
বাদাম বাটা-৩ চামচ
গোলাপজল জল – ৩ ফোঁটা
টমেটো সস বা কেচাপ – ২ টেবিল চামুচ
তেহেরি বা বিরয়ানী মসলা-২ টে চামচ
গোটা মসলা-এলাচ,কালো এলাচ,জয়এি,দারচিনি, তেজপাতা ও লং

শেষের দিকে দেওয়ার জন্য:
লেবুর রস - ২ টেবিল চামুচ
চিনি – ১ চা চামুচ
গুড়া দুধ - ৩ চামচ
কিশমিশ
তরল দুধ-১ কাপের একটু কম

তেল গরম করে গোটা মসলা ফোড়ন দিয়ে পেয়াজ বেরেসতা একটু নেড়ে চেড়ে হালকা কালার আসলে এতে পেয়াজ,আদা ও রসুন বাটা দিয়ে ভালোকরে কষে একে একে সব মসলা ও পানি দিয়ে ভালোকরে সময় নিয়ে কষে চিকেন দিব। চিকেন ভালোকরে কষে এতে তরল দুধ দিব।

এটা ভুনে তেল উঠতে থাকলে এতে ডিম, গুড়া দুধ,চিনি,কিশমিশ,লেবুর রস দিয়ে ৪/৫ মিনিট পর নামাবো।

পোলাও চাল-আড়াই কাপ(৩০মিনিট ভিজিয়ে রাখবো)
পানি-৪ কাপ
আস্ত কাঁচা মরিচ - ৬-৭ টি
লবন - স্বাদ মতো
গুড়া দুধ-৩ টে চামচ
গোলাপজল বা কেওড়া জল-সামান্য
চিনি -১ চামচ(ইচ্ছে)
ঘি-১ টে চামচ
দম দেওয়ার সময়:
বেরেসতা-২ চামচ
গুড়া দুধ-১ চামচ
কিশমিশ-২ টে
বিরয়ানী মসলা -১ চামচ

--হাড়ি থেকে মাংস তুলে বাকি তেলসহ মসলায় পানি দিব।
হালকা গরম হলে বাকি সব কিছু দিয়ে বলক আসলে পানি ঝরা চাল দিব।এটা ফুটলে মিডিয়াম আচে ঢেকে দিব।এটা থকথকে হলে এতে চিকেন দিয়ে নিশিয়ে নিব।
এর উপর বেরেসতা,কিশমিশ,গুড়া দুধ ও বিরয়ানী মসলা দিয়ে হালকা মিশিয়ে দিব।হাড়ির নিচে তাওয়া দিয়ে ৩০ মিনিট দম দিব।দম হলে নেড়ে চেড়ে ঢেকে রাখবো

পরিবেশন:
৪ জন খেতে পারবে।
বিরয়ানী টা নিজেরমত করে করা।কিন্তুু খুবই মজা হয়।

#চিকেনবিরয়ানী

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when My cooking book by mou posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share